বাংলা

জমিলা খাতুন উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক: চাঁদপুরের মতলব উত্তর উপজেলার জমিলা খাতুন উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সালের এসএসসি ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) সকাল ১০টায় বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের সাফল্যে শিক্ষক, অভিভাবক ও বিদ্যালয় কর্তৃপক্ষ সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের জন্য শিক্ষার্থীদের উৎসাহিত করেন।

জমিলা খাতুন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মনিরুজ্জামানের সভাপতিত্বে সিনিয়র শিক্ষক মোঃ আনোয়ার হোসেনের সঞ্চালনায়
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জনাব আলহাজ্ব এ বি মইন উদ্দিন হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি জনাব নারগিস হোসেন এবং মুন্সী আজিম উদ্দিন (ডিগ্রি) কলেজের অধ্যক্ষ জনাব জসিম উদ্দিন।
বক্তব্য রাখেন: সাবেক প্রধান শিক্ষক নুরুল আলম সিদ্দিক, সাবেক পরিচালনা পর্ষদের সদস্য বোরহান উদ্দিন, ইন্দুরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ শামছুল হক,
বিশিষ্ট সমাজ সেবক মোঃ মাসুদুর রহমান মিঠু।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফল শুধু তাদের ব্যক্তিগত অর্জন নয়, এটি বিদ্যালয়, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টারও প্রতিফলন। শিক্ষার্থীদের সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে মানসম্মত শিক্ষা, নৈতিক মূল্যবোধ ও শৃঙ্খলার ওপর গুরুত্বারোপ করেন তারা।

বক্তারা আরও বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে শিক্ষার্থীদের শুধু পরীক্ষায় ভালো ফলাফল করলেই হবে না; পাশাপাশি জ্ঞান, দক্ষতা, সততা ও মানবিক মূল্যবোধ অর্জনের মাধ্যমে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখতে হবে।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ঘিরে বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

Related News

তুরস্ককে ৪-১ গোলে উড়িয়ে ঘুরে দাঁড়াল ইতালি

উয়েফা নেশনস লিগে তুরস্ককে ৪-১ গোলে হারিয়ে প্রথম ম্যাচের পরাজয় কাটিয়ে উঠেছে ইতালি। গোল করেছেন বাস্তোনি, ফ্রাত্তেসি, কায়োদে ও পিও এসপোসিতো।

ফাইবার অপটিক লাইন কেটে যুক্তরাষ্ট্রে শত শত ফ্লাইট বাতিল

নিউ জার্সিতে নির্মাণকাজের সময় গুরুত্বপূর্ণ ফাইবার অপটিক লাইন কেটে যাওয়ায় যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে বিমান চলাচলে বড় বিঘ্ন ঘটে। প্রায় ৭ হাজার ফ্লাইট বাতিল বা বিলম্বিত হয়েছে।

ডেঙ্গুর বিস্তার ও সারা দেশে প্রতিরোধ অভিযান, সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তা : রোটারিয়ান এম. নাজমুল হাসান

৬৪ জেলায় ডেঙ্গু বিস্তার ও সেপ্টেম্বরের শেষ সপ্তাহে চূড়ান্ত প্রকোপের আশঙ্কায় সরকারের তিন মাসব্যাপী অভিযানের ওপর বিশেষ সম্পাদকীয়

এসএসসি ২০২৬-এর পুনঃনিরীক্ষণের ফল আজ প্রকাশ, দেখা যাবে যেভাবে

এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬-এর খাতা পুনঃনিরীক্ষণের ফলাফল আজ সকাল ১০টায় প্রকাশ। ১১টি শিক্ষা বোর্ডে ৪ লাখ ২ হাজার শিক্ষার্থীর আবেদন।

জলবায়ু পরিবর্তন: উপকূল থেকে অস্তিত্বের শেষ সীমায় বাংলাদেশ

বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে চরম ঝুঁকিতে বাংলাদেশ। উপকূলীয় সংকট, লবণাক্ততা এবং উত্তরণের উপায় নিয়ে বিশেষ ফিচার লিখেছেন আফরাজুর রহমান লিমন।

লেইস প্রকল্প: ৫৪ হাজার শিক্ষককে প্রশিক্ষণ, মাস্টার ট্রেইনারদের আবেদনের আহ্বান

লেইস প্রকল্পের আওতায় মাধ্যমিকের ৫৪ হাজার শিক্ষককে ৪২ দিনের প্রশিক্ষণ দেওয়া হবে। মাস্টার ট্রেইনার হতে ১৫ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করার আহ্বান জানিয়েছে মাউশি।

কেশবপুরে ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা।

যশোরের কেশবপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

নিষ্ঠা, সততা ও মানবিকতায় অনন্যও দায়িত্ব পালনে প্রশংসিত নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের জেলা নাজির কামরুল ইসলাম

নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নাজির মুহাম্মদ কামরুল ইসলাম তাঁর নিষ্ঠা, সততা ও মানবিক আচরণের মাধ্যমে কর্মক্ষেত্রে প্রশংসিত হয়েছেন।

Search