জাতীয়

মজিদা খাতুন সরকারি মহিলা কলেজের নবনির্মিত ছয়তলা ভবনের উদ্বোধন করলেন ত্রানমন্ত্রী দুলু

লালমনিরহাট প্রতিনিধি।।

লালমনিরহাটের ঐতিহ্যবাহী মজিদা খাতুন সরকারি মহিলা কলেজে নবনির্মিত ছয়তলা বিশিষ্ট আধুনিক একাডেমিক ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে। এই ভবনটি নির্মাণ হওয়ায় কলেজের বিজ্ঞান শিক্ষা এবং সামগ্রিক শিক্ষার মান আরও বহুগুণ বৃদ্ধি পাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

রোববার (১৬ আগস্ট) কলেজ প্রাঙ্গণে আয়োজিত শুভ উদ্বোধন, মতবিনিময় সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মজিদা খাতুন সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর দিলীপ কুমার রায়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও সংসদ সদস্য আসাদুল হাবিব দুলু।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মজিদা খাতুন সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ ও নতুন ভবন উদ্বোধন কমিটির আহ্বায়ক মোঃ শরিফুল ইসলাম, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, লালমনিরহাটের নির্বাহী প্রকৌশলী মোঃ গোলাম মোস্তফা এবং শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক আঃ করিম সাদেকী রাজু।

শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে ‘সরকারি কলেজ সমূহের বিজ্ঞান শিক্ষা সুযোগ সম্প্রসারণ উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় এবং লালমনিরহাট শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ৬ কোটি ১৩ লক্ষ টাকা ব্যয়ে এই ছয়তলা বিশিষ্ট ভবনটি নির্মিত হয়েছে। ভবনটির নির্মাণ কাজটি সম্পন্ন করেছেন বসুন্ধরা হাউস বিল্ডাসের স্বত্বাধিকারী রাহেদুজ্জামান রোমাঞ্চ।

সংশ্লিষ্টদের মতে, নবনির্মিত এই ছয়তলা একাডেমিক ভবন বা বিজ্ঞান ভবনটি চালুর ফলে দীর্ঘদিনের শ্রেণিকক্ষ ও ল্যাবরেটরি সংকট নিরসন হবে। এর মধ্য দিয়ে কলেজের শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম আরও আধুনিক, গতিশীল ও সম্প্রসারিত হবে এবং মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে এটি এক নতুন মাইলফলক হয়ে থাকবে।
উদ্বোধন অনুষ্ঠান শেষে এক আনন্দঘন পরিবেশে মতবিনিময় সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Related News

চট্টগ্রাম ওয়াসার নতুন চেয়ারম্যান আলহাজ্ব ইদরিস মিয়া – অভিজ্ঞতা, নেতৃত্ব ও জনসেবার এক দীর্ঘ পথ- আতাউর রহমান মিন্টু।

চট্টগ্রাম ওয়াসার নতুন চেয়ারম্যান আলহাজ্ব ইদ্রিস মিয়ার নেতৃত্ব, পূর্ব অভিজ্ঞতা ও চ্যালেঞ্জ নিয়ে আতাউর রহমান মিন্টুর বিশদ বিশ্লেষণ।

বর্তমান বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তাই এখন নতুন স্বাভাবিক অবস্থা : আমির খসরু মাহমুদ চৌধুরী

ইউআইইউতে ‘ইকনথন ২০২৬’-এর গ্র্যান্ড ফাইনালে অর্থনীতি ও বৈশ্বিক চাপ নিয়ে প্রধান অতিথির বক্তব্য রাখলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বাসভবনে সোলার প্যানেল স্থাপন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান: শাহে আলম

গুলশানের বাসভবনে সোলার প্যানেল বসিয়ে বিদ্যুৎ উৎপাদন ও জাতীয় গ্রিডে সরবরাহ করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় সংবাদ।

দিল্লির ভয় দেখিয়ে কোনো লাভ নেই : ভূমিমন্ত্রী

দিল্লির ইশারায় চলা ষড়যন্ত্রকারীদের বাংলার মাটিতে স্থান হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকীর বক্তব্য। জাতীয় সংবাদ।

খুচরা বাজারে প্রতিকেজি মাল্টা ৫২০ টাকা কেন?: বাণিজ্যমন্ত্রী

বাজারে মাল্টার অস্বাভাবিক দাম নিয়ে অসন্তোষ প্রকাশ করে দ্রুত এলসি খুলে ফল আমদানির নির্দেশ দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বাণিজ্য পাতার বিশেষ সংবাদ।

ডোনাল্ড ট্রাম্পের নৈশভোজে অংশ গ্রহণের ছবি প্রকাশ করলো প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘের ৮১তম অধিবেশনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের অংশগ্রহণের ছবি প্রকাশ। জাতীয় সংবাদ।

সংলাপ ও পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান: তারেক রহমানের

‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬’ এর উদ্বোধনী বক্তব্যে আঞ্চলিক ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় পাতার সংবাদ।

ঢাকায় শুরু হলো ‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬: প্রধানমন্ত্রী

রাজধানী ঢাকায় শুরু হয়েছে আন্তর্জাতিক সম্মেলন ‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬’। প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্বোধনে ২০০-র বেশি বক্তা অংশ নিচ্ছেন এবারের আয়োজনে।

Search