জাতীয়

১৭ বছরে যতগুলো হত্যাকাণ্ড ঘটেছে, প্রতিটি হত্যার বিচার করা হবে- আইনমন্ত্রী

ছবি: সংগৃহীত

মো: জিয়াউদ্দিন বাবু। বরিশাল বুরো

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান বলেছেন, গত ১৭ বছরে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দেওয়া লাখ লাখ রাজনৈতিক মামলার মাধ্যমে হয়রানি করা হয়েছে। এ সময় যতগুলো হত্যাকাণ্ড ঘটেছে, প্রতিটি হত্যার বিচার করা হবে। দেশে ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে।
রোববার (১৬ আগস্ট) বরিশাল জেলা আইনজীবী সমিতির আধুনিক দশতলা ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে আইনজীবীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ১/১১-এর সময় বেগম খালেদা জিয়াকে দেশ ছেড়ে চলে যাওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। তাকে বলা হয়েছিল, দেশ ছেড়ে গেলে সব ধরনের সুযোগ-সুবিধা দেওয়া হবে এবং রাজনীতি করতে হবে না। এমনকি তার দুই সন্তানকে হত্যার হুমকিও দেওয়া হয়েছিল। কিন্তু আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া দেশ ছেড়ে যাননি। যে দেশের মাটিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর রয়েছে এবং যেখানে লাখো-কোটি সন্তান বসবাস করেন, সেই দেশ ছেড়ে তিনি যাননি। অন্যদিকে আরেক নেত্রী দেশের কথা না ভেবে সুযোগ-সুবিধা নিয়ে বিদেশে চলে গেছেন।

তিনি বলেন, বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর মাত্র ছয় মাসের মধ্যে জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। জনগণের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ শুরু হয়েছে। পর্যায়ক্রমে দেশের সব নাগরিককে এসব কার্ডের আওতায় আনা হবে।

মন্ত্রী আরও বলেন, তারেক রহমান দায়িত্ব নেওয়ার পর প্রধানমন্ত্রীর জন্য ঢাকায় ২৮টি গাড়ির পরিবর্তে চারটি গাড়ির ব্যবস্থা করা হয়েছে। ফলে একদিকে যেমন যানজট কমেছে, অন্যদিকে কমেছে সরকারি

Related News

দিল্লির ভয় দেখিয়ে কোনো লাভ নেই : ভূমিমন্ত্রী

দিল্লির ইশারায় চলা ষড়যন্ত্রকারীদের বাংলার মাটিতে স্থান হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকীর বক্তব্য। জাতীয় সংবাদ।

খুচরা বাজারে প্রতিকেজি মাল্টা ৫২০ টাকা কেন?: বাণিজ্যমন্ত্রী

বাজারে মাল্টার অস্বাভাবিক দাম নিয়ে অসন্তোষ প্রকাশ করে দ্রুত এলসি খুলে ফল আমদানির নির্দেশ দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বাণিজ্য পাতার বিশেষ সংবাদ।

ডোনাল্ড ট্রাম্পের নৈশভোজে অংশ গ্রহণের ছবি প্রকাশ করলো প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘের ৮১তম অধিবেশনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের অংশগ্রহণের ছবি প্রকাশ। জাতীয় সংবাদ।

সংলাপ ও পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান: তারেক রহমানের

‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬’ এর উদ্বোধনী বক্তব্যে আঞ্চলিক ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় পাতার সংবাদ।

ঢাকায় শুরু হলো ‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬: প্রধানমন্ত্রী

রাজধানী ঢাকায় শুরু হয়েছে আন্তর্জাতিক সম্মেলন ‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬’। প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্বোধনে ২০০-র বেশি বক্তা অংশ নিচ্ছেন এবারের আয়োজনে।

তারেক রহমান ফেনী সফর বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প ফ্যামিলি কার্ড

ফেনী সফরে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিতরণ করলেন ফ্যামিলি ও কৃষক কার্ড।

প্রধানমন্ত্রী শস্য-শ্যামলা বাংলাদেশ গড়তে চান

প্রধানমন্ত্রী তারেক রহমান শস্য-শ্যামলা বাংলাদেশ গড়তে চান উল্লেখ করে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

যাচাই-বাছাই ছাড়া তেলের দাম বাড়ানো হবে না: বাণিজ্যমন্ত্রী

ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে যাচাই-বাছাই ছাড়া ভোজ্যতেলের দাম বাড়ানো হবে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

Search