রাজনীতি

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভীকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর বিএনপির মহাসচিব পদ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পদত্যাগের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বৃহস্পতিবার সন্ধ্যায় বিএনপির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় গঠনতন্ত্রের ৭ (খ) ৬ ধারা অনুযায়ী রুহুল কবির রিজভীকে ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত করা হয়েছে। এই নিয়োগ অবিলম্বে কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এর আগে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর লিখিতভাবে বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ করেন। এরপর দলটির শীর্ষ নেতৃত্বের আলোচনার ভিত্তিতে দীর্ঘদিনের পরীক্ষিত ও সাংগঠনিকভাবে অভিজ্ঞ নেতা রুহুল কবির রিজভীর ওপর আস্থা রাখে বিএনপি।

দীর্ঘদিন ধরে বিএনপির কেন্দ্রীয় রাজনীতিতে সক্রিয় রিজভী ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি হিসেবে রাজনৈতিক অঙ্গনে পরিচিত। বিশেষ করে আওয়ামী লীগ সরকারের সময়ে নানা রাজনৈতিক প্রতিকূলতার মধ্যেও দলীয় কর্মসূচি বাস্তবায়ন, গণমাধ্যমে দলের অবস্থান তুলে ধরা এবং নেতা-কর্মীদের সঙ্গে সমন্বয় রক্ষায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এক পর্যায়ে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রায় দুই মাস অবরুদ্ধ অবস্থায় থেকেও নিয়মিত সংবাদ সম্মেলন পরিচালনা করে আলোচনায় আসেন তিনি।

দলীয় সূত্র জানায়, কেন্দ্রীয় কার্যালয় পরিচালনা, সাংগঠনিক কার্যক্রমে দীর্ঘ অভিজ্ঞতা এবং সংকটময় সময়ে দলের প্রতি তাঁর সক্রিয় ভূমিকার কারণে তাঁকেই ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।

অন্যদিকে, রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে বিএনপির রাজনীতিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি ঘটেছে। তিনি ২০১১ সালে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব গ্রহণ করেন এবং ২০১৬ সালের জাতীয় কাউন্সিলে দলের মহাসচিব নির্বাচিত হন। এরপর দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে তিনি দলের অন্যতম প্রধান মুখ হিসেবে নেতৃত্ব দিয়ে আসছিলেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, রুহুল কবির রিজভীর এই দায়িত্ব গ্রহণ আপাতত অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে বিবেচিত হচ্ছে। বিএনপি চলতি বছরের মধ্যেই জাতীয় কাউন্সিল আয়োজনের পরিকল্পনা করছে। সেই কাউন্সিলে দলের পূর্ণাঙ্গ মহাসচিব নির্বাচন করা হতে পারে।

এদিকে রাষ্ট্রপতি নির্বাচনের পর বিএনপির সাংগঠনিক কাঠামো ও সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে পরিবর্তনের আলোচনা শুরু হয়েছে। মির্জা ফখরুলের পদত্যাগের মাধ্যমে মহাসচিব পদে যে শূন্যতা সৃষ্টি হয়েছিল, তা রিজভীর নিয়োগের মাধ্যমে পূরণ হলো। তবে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব এবং ঠাকুরগাঁও-১ আসনে মির্জা ফখরুলের রাজনৈতিক উত্তরসূরি কে হবেন, সে বিষয়টি এখনো আলোচনায় রয়েছে।

Related News

চট্টগ্রাম ওয়াসার নবনিযুক্ত চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ইদ্রিস মিয়াকে আফরোজা বেগম জলির অভিনন্দন।স্টাফ রিপোর্টার।

চট্টগ্রাম ওয়াসার নতুন চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ইদ্রিস মিয়াকে অভিনন্দন জানিয়েছেন সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা বেগম জলি।

দল দায়িত্ব দিলে মেয়র নির্বাচনে লড়তে প্রস্তুত: ইশরাক হোসেন

দল দায়িত্ব দিলে মেয়র নির্বাচনে অংশ নিতে প্রস্তুত রয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের এমপি ইশরাক হোসেন। এছাড়া এলাকার যানজট, ডেঙ্গু ও উন্নয়নমূলক নানা বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কমিটি গঠনের আট দিনের মাথায় এনসিপি নেতার পদত্যাগ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপজেলা কমিটি গঠনের আট দিনের মাথায় পদত্যাগ করেছেন আহ্বায়ক শাহিদ আলম। জাতীয় সংবাদ।

রিমান্ডে সত্যতা স্বীকার মেজর (অব.) আখতারুজ্জামানের

শাহজালাল বিমানবন্দরে বিশৃঙ্খলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে করা মামলায় রিমান্ডে জিজ্ঞাসাবাদে সত্যতা স্বীকার করেছেন জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান। অপরাধ সংবাদ।

অ্যাম্বুলেন্সে করে বগুড়া আদালতে হাজিরা দিলেন এনসিপি নেতা তানভীর

প্রধানমন্ত্রীর নামে মানহানিকর পোস্ট দেওয়ার মামলার আসামি ও এনসিপি নেতা গাজী সালাউদ্দিন তানভীর গুরুতর অসুস্থ অবস্থায় অ্যাম্বুলেন্সে করে বগুড়া আদালতে হাজিরা দিয়েছেন। আদালত সংবাদ।

ভারত-বাংলাদেশ সম্পর্ক হতে হবে সার্বভৌম সমতার ভিত্তিতে: নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ভারত-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ ‘বড় ভাই–ছোট ভাই’ নয়, বরং সার্বভৌম সমতার ভিত্তিতে হওয়া উচিত। জাতীয় সংবাদ।

বিগত ১৭ বছরে অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে গেছে: শামা ওবায়েদ

ফরিদপুরের নগরকান্দায় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময়কালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, বিগত ১৭ বছরে অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে গিয়েছিল। জাতীয় সংবাদ।

লালবাগে নিষিদ্ধ আ.লীগ নেত্রী শারমিন সুলতানা সর্মি গ্রেপ্তার

রাজধানীর লালবাগের একটি বাসা থেকে যুব মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও আওয়ামী লীগ নেত্রী শারমিন সুলতানা সর্মিকে গ্রেপ্তার করেছে পুলিশ। জাতীয় সংবাদ।

Search