সারাদেশ

কালিয়ায় নিখোঁজের পর বটিয়াঘাটায় নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার

নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলা থেকে নিখোঁজ হওয়ার একদিন পর খুলনার বটিয়াঘাটা এলাকার কাজীবাছা নদীর তীর থেকে রিয়াদুল ইসলাম (৮) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহত শিশু রিয়াদুল ইসলাম কালিয়া উপজেলার হামিদপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের শিমুল মোল্লা ও ফাতেমা বেগম দম্পতির ছেলে।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২০ আগস্ট সকাল ১১টার দিকে কালিয়ার বিষ্ণুপুর এলাকায় নবগঙ্গা নদীর তীরবর্তী মাঠের পাশ থেকে হঠাৎ নিখোঁজ হয় শিশু রিয়াদুল। স্বজনেরা আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

পরবর্তীতে নিখোঁজের ঘটনায় শিশুটির নানা আব্দুল আজিজ বাদী হয়ে ২১ আগস্ট কালিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং- ৯১৯) দায়ের করেন।

এদিকে খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার তেঁতুলতলা এলাকায় কাজীবাছা নদীর তীরে স্থানীয় বাসিন্দারা এক শিশুর মরদেহ ভেসে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে বটিয়াঘাটা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। নিখোঁজ রিয়াদুলের স্বজনেরা মরদেহ শনাক্তকরণের উদ্দেশ্যে ঘটনাস্থলে রওনা হয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী জানান:

খুলনার বটিয়াঘাটায় কাজীবাছা নদীর তীরে শিশুটির মরদেহ উদ্ধারের বিষয়টি আমরা জেনেছি এবং তৎক্ষণাৎ স্বজনদের অবহিত করেছি। স্বজনেরা মরদেহ শনাক্ত ও হস্তান্তরের প্রক্রিয়ার জন্য বটিয়াঘাটার উদ্দেশ্যে রওনা হয়েছেন।

Related News

মতলব উত্তরে নিখোঁজের পর পুকুর থেকে শিশুর নিথর দেহ উদ্ধার

চাঁদপুরের মতলব উত্তরে উঠানে খেলতে গিয়ে নিখোঁজের কয়েক ঘণ্টা পর পুকুর থেকে আড়াই বছরের শিশু আবু রায়হানের মরদেহ উদ্ধার করা হয়েছে। পড়ুন দৈনিক শব্দমিছিলে।

অনলাইন জুয়ার প্রতিবাদ করায় শিক্ষক আরিফুলের মৃত্যু, আদিতমারীতে অগ্নিসংযোগ

অনলাইন জুয়ার প্রতিবাদ করায় সন্ত্রাসী হামলায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিক্ষক আরিফুল ইসলাম। আদিতমারীতে আসামিদের বাড়িতে বিক্ষুব্ধ জনতার অগ্নিসংযোগ।

গণমাধ্যমে প্রকাশের পর মতলবে সড়কের নিম্নমানের ইট অপসারণ

মতলব উত্তরের রসূলপুর-টরকী বাজার সড়কের ২ কোটি ১৫ লাখ টাকার সংস্কারকাজে ব্যবহৃত নিম্নমানের ইট সরিয়ে নিয়েছে ঠিকাদার। বিস্তারিত খবর দৈনিক শব্দমিছিলে।

অলিপুর সেবার আলো যুব সংগঠনের আত্মপ্রকাশ: ৫২ পরিবার পেল আর্থিক সহায়তা

চাঁদপুর মতলব উত্তরের অলিপুর সেবার আলো যুব সংগঠনের আত্মপ্রকাশ। ৬১ সদস্যের কমিটি ঘোষণা ও ৫২ পরিবারকে আর্থিক অনুদান প্রদান। বিস্তারিত পড়ুন দৈনিক শব্দমিছিলে।

অভয়নগরে ৩ গ্রামের জমি নিয়ে ঘের বানিয়ে উচ্ছেদের শিকার মাহাবুর

যশোরের অভয়নগরে ৩ গ্রামের জমির সেচসংকট মিটিয়ে মাছের ঘের গড়ে তুলেছিলেন মাহাবুর। ঘের তৈরির পরই মারধর ও স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে তাঁকে উচ্ছেদের অভিযোগ। পড়ুন দৈনিক শব্দমিছিলে।

বরিশালের ১৯ ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ, দায়িত্ব পেলেন সরকারি কর্মকর্তারা

বরিশালের বাকেরগঞ্জ, মুলাদী ও উজিরপুরের ১৯টি মেয়াদোত্তীর্ণ ইউনিয়ন পরিষদে সরকারি কর্মকর্তাদের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।

বরিশাল গণপূর্ত অফিসে টেন্ডার দুর্নীতি নিয়ে যুবদল নেতার সাথে গণপূর্তের নির্বাহী প্রকৌশলীর বিরোধ

বরিশাল গণপূর্ত ভবনে টেন্ডার ও কাজের কার্যাদেশ নিয়ে বিতর্ক। নির্বাহী প্রকৌশলী ফয়সাল আলম ও যুবদল নেতা মাহফুজের পাল্টাপাল্টি অভিযোগ।

মতলব উত্তরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি

মতলব উত্তরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কালিপুর স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত।

Search