কালিয়ায় নিখোঁজের পর বটিয়াঘাটায় নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার
নড়াইলের কালিয়ার বিষ্ণুপুর এলাকা থেকে নিখোঁজ শিশু রিয়াদুলের মরদেহ খুলনার বটিয়াঘাটায় কাজীবাছা নদীর তীর থেকে উদ্ধার করেছে পুলিশ। বিস্তারিত পড়ুন দৈনিক শব্দমিছিলে।
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বসতবাড়ির উঠানে খেলতে গিয়ে নিখোঁজের কয়েক ঘণ্টা পর পুকুরের পানি থেকে আড়াই বছরের শিশুপুত্র আবু রায়হানের নিথর দেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) দিনগত রাতে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত আবু রায়হান মতলব উত্তর উপজেলার উত্তর উদ্দমদী গ্রামের বাসিন্দা দ্বীন ইসলামের ছেলে। অবুঝ এই শিশুর অকালমৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর ১২টার দিকে আবু রায়হান বসতঘরের উঠানে খেলাধুলা করছিল। ওই সময় তার মা ও দাদিসহ পরিবারের সদস্যরা নিজ নিজ গৃহস্থালি কাজে ব্যস্ত ছিলেন। কিছু সময় পর তাকে উঠানে দেখতে না পেয়ে স্বজনেরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন।
বিকেল গড়িয়ে সন্ধ্যা নামলেও শিশুটির কোনো সন্ধান না মেলায় পরিবারের উদ্বেগ-উৎকণ্ঠা বাড়তে থাকে।
অবশেষে বহু খোঁজাখুঁজির পর সন্ধ্যা ৭টার দিকে বসতবাড়ির পাশের পুকুরে শিশুটির নিথর দেহ ভেসে উঠতে দেখেন স্বজনেরা। তাৎক্ষণিকভাবে তাকে পানি থেকে উদ্ধার করে দ্রুত মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে আবু রায়হানকে মৃত ঘোষণা করেন।
জরুরি বিভাগের সামনে কান্নায় ভেঙে পড়ে শিশুটির দাদি ইয়াসমিন বেগম বলেন:
কীভাবে আমার সোনা মনি পুকুরে পড়ল বুঝতে পারছি না। সে কি একা পড়ে গেল, নাকি কেউ ফেলে দিল তাও জানি না। এখন কে আমাকে দাদি বলে ডাকবে?
এ বিষয়ে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল হাসান জানান:
পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যুর ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। স্বজনদের পক্ষ থেকে কোনো অভিযোগ এলে পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেবে।
নড়াইলের কালিয়ার বিষ্ণুপুর এলাকা থেকে নিখোঁজ শিশু রিয়াদুলের মরদেহ খুলনার বটিয়াঘাটায় কাজীবাছা নদীর তীর থেকে উদ্ধার করেছে পুলিশ। বিস্তারিত পড়ুন দৈনিক শব্দমিছিলে।
অনলাইন জুয়ার প্রতিবাদ করায় সন্ত্রাসী হামলায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিক্ষক আরিফুল ইসলাম। আদিতমারীতে আসামিদের বাড়িতে বিক্ষুব্ধ জনতার অগ্নিসংযোগ।
মতলব উত্তরের রসূলপুর-টরকী বাজার সড়কের ২ কোটি ১৫ লাখ টাকার সংস্কারকাজে ব্যবহৃত নিম্নমানের ইট সরিয়ে নিয়েছে ঠিকাদার। বিস্তারিত খবর দৈনিক শব্দমিছিলে।
চাঁদপুর মতলব উত্তরের অলিপুর সেবার আলো যুব সংগঠনের আত্মপ্রকাশ। ৬১ সদস্যের কমিটি ঘোষণা ও ৫২ পরিবারকে আর্থিক অনুদান প্রদান। বিস্তারিত পড়ুন দৈনিক শব্দমিছিলে।
যশোরের অভয়নগরে ৩ গ্রামের জমির সেচসংকট মিটিয়ে মাছের ঘের গড়ে তুলেছিলেন মাহাবুর। ঘের তৈরির পরই মারধর ও স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে তাঁকে উচ্ছেদের অভিযোগ। পড়ুন দৈনিক শব্দমিছিলে।
বরিশালের বাকেরগঞ্জ, মুলাদী ও উজিরপুরের ১৯টি মেয়াদোত্তীর্ণ ইউনিয়ন পরিষদে সরকারি কর্মকর্তাদের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।
বরিশাল গণপূর্ত ভবনে টেন্ডার ও কাজের কার্যাদেশ নিয়ে বিতর্ক। নির্বাহী প্রকৌশলী ফয়সাল আলম ও যুবদল নেতা মাহফুজের পাল্টাপাল্টি অভিযোগ।
মতলব উত্তরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কালিপুর স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত।
