কৃষি ও অর্থনীতি

টানা কমার পর দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম

অর্থনীতি: দেশের বাজারে টানা তিন দফা কমার পর এবার বড় ব্যবধানে বাড়ল স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ৫ হাজার ৪৪২ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে ২ লাখ ৩৭ হাজার ৩৬২ টাকা।

গত বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে এবং আজও (শনিবার, ৫ সেপ্টেম্বর) একই নির্ধারিত মূল্যে সোনা বিক্রি হচ্ছে।

স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বাড়ার কারণে এই মূল্যবৃদ্ধি করা হয়েছে বলে জানিয়েছে বাজুস।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নির্ধারিত বিক্রয়মূল্যের মধ্যেই সরকার নির্ধারিত ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে। তাই গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে কোনো ভ্যাট নেওয়া যাবে না। তবে গহনার ডিজাইন ও নকশা ভেদে মজুরি এর সঙ্গে যোগ হবে। এছাড়া পুরোনো সোনা বা রুপা পরিবর্তন এবং বেচাকেনার ক্ষেত্রে বাজুসের পূর্বের নিয়মই বহাল থাকবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই নতুন দাম কার্যকর থাকবে।

Related News

মালাক্কা থেকে বঙ্গোপসাগর: পরিবর্তনশীল ভূরাজনীতিতে বাংলাদেশের কৌশলগত সুযোগ ও চ্যালেঞ্জ

বিশ্বরাজনীতির পটপরিবর্তনে বঙ্গোপসাগরের ভূরাজনৈতিক গুরুত্ব এবং বাংলাদেশের অর্থনৈতিক ও কৌশলগত সম্ভাবনা নিয়ে বিশেষ বিশ্লেষণ।

নওগাঁয় সারের কৃত্রিম সংকট দেখিয়ে বাড়তি দাম আদায়ের অভিযোগ

নওগাঁয় আমন মৌসুমে সারের কৃত্রিম সংকট তৈরি করে প্রতি বস্তায় ৪০০-৫০০ টাকা বেশি নিচ্ছেন ব্যবসায়ীরা। ক্ষুব্ধ কৃষকদের পাশে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের।

একীভূত হওয়ার পর সম্মিলিত ইসলামী ব্যাংকে প্রথম দিনে ১৮ হাজার গ্রাহকের ১৩০০ কোটি টাকা ফেরত চাওয়ার আবেদন

একীভূত হওয়া সম্মিলিত ইসলামী ব্যাংকে প্রথম দিনে ১৮ হাজার আমানতকারী ১৩০০ কোটি টাকা ফেরতের আবেদন করেছেন। টাকা দেওয়া শুরু ৭ সেপ্টেম্বর।

বার্ষিক ২ কোটি টাকা পর্যন্ত লেনদেনে টার্নওভার কর মওকুফ করল এনবিআর

ক্ষুদ্র ব্যবসায়ীদের স্বস্তি দিতে বার্ষিক ২ কোটি টাকা পর্যন্ত লেনদেনে টার্নওভার কর মওকুফ করেছে এনবিআর। পড়ুন দৈনিক শব্দমিছিলে।

বাগেরহাটের ৩ বাজারে সিন্ডিকেট: পানির দরে সবজি বিক্রি করছেন কৃষকরা

বাগেরহাটের সিঅ্যান্ডবি, শ্রীঘাট ও পোলেরহাট বাজারে ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে সবজির ন্যায্যমূল্য পাচ্ছেন না কৃষকরা। বিস্তারিত সংবাদ দৈনিক শব্দমিছিলে।

হরমুজ ও লোহিত সাগরে উত্তাপ, বাড়ছে তেলের দাম

মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি ও হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে বাধার মুখে বিশ্ববাজারে হু-হু করে বাড়ছে তেলের দাম। ব্রেন্ট ক্রুড ৯৬ ডলার পার। বিস্তারিত খবর দৈনিক শব্দমিছিলে।

অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত করেই আইএমএফের সঙ্গে নতুন চুক্তি: অর্থমন্ত্রী

জনস্বার্থ ও দেশের অর্থনৈতিক নিরাপত্তা বজায় রেখেই আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে নতুন কর্মসূচি বা প্রোগ্রাম গ্রহণ করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ…

বাংলাদেশ-পাকিস্তান বাণিজ্যে নতুন সম্ভাবনা, জুলাইয়ে টিসিবি-টিসিপি চুক্তি

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য সহজ করতে জুলাইয়ের প্রথম সপ্তাহে টিসিবি ও টিসিপি-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর। খাদ্যপণ্য, সার ও পাট রপ্তানি বৃদ্ধির উদ্যোগ।

Search