খেলা

বার্সেলোনার জার্সিতে প্রথম ম্যাচেই নজর কাড়লেন রদ্রিগো, উচ্ছ্বসিত ফ্লিক

স্পোর্টস: ম্যানচেস্টার সিটির সাবেক তারকা রদ্রিগো হার্নান্দেজ বার্সেলোনার জার্সিতে প্রথমবারের মতো শুরুর একাদশে মাঠে নেমেছেন। ভ্যালেন্সিয়ার বিপক্ষে ৫-০ গোলের দাপুটে জয়ে ৬২ মিনিট মাঠে ছিলেন এই স্প্যানিশ মিডফিল্ডার। ধীরে ধীরে পুরোনো ছন্দে ফেরার চেষ্টা করলেও তাঁর পারফরম্যান্স ও লডারশিপে দারুণ সন্তুষ্ট কোচ হ্যান্সি ফ্লিক।

ভ্যালেন্সিয়াকে উড়িয়ে দিয়ে লা লিগার শীর্ষস্থান আরও মজবুত করার পর ম্যাচ শেষে রদ্রির ভূয়সী প্রশংসা করেন ফ্লিক। জার্মান কোচ বলেন, ‘সে আমাদের দলে আছে বলে আমরা খুশি। মাঠে বল পায়ে সে যা কিছু করে, সবকিছুর মধ্যেই যুক্তি আছে। আক্রমণে বল পায়ে দলকে কাঠামো দেওয়ার পাশাপাশি বল ছাড়া অবস্থায়ও সে অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

তরুণ মিডফিল্ডারদের জন্য রদ্রির উপস্থিতি বিশাল পাওয়া উল্লেখ করে ফ্লিক আরও বলেন, ‘বার্নালও দারুণ কাজ করছে। রদ্রি অসাধারণ। শুধু মাঠেই নয়, ড্রেসিংরুমেও সে একজন অসাধারণ নেতা। তাকে দলে পাওয়া দারুণ ব্যাপার।’

এদিকে স্প্যানিশ জাতীয় দলেও রদ্রি ও পেদ্রির একসঙ্গে খেলা নিয়ে অতীতে কিছু গুঞ্জন থাকলেও পেদ্রি নিজেই বিষয়টি পরিষ্কার করেছেন। রদ্রির সঙ্গে খেলার অভিজ্ঞতা নিয়ে পেদ্রি বলেন, ‘বলা হয়েছে যে আমরা একসঙ্গে ভালো কাজ করি না। কিন্তু রদ্রির সঙ্গে খেলা খুবই স্বাচ্ছন্দ্যের। সে প্রায় কখনোই বল হারায় না, আর সেটা রক্ষণে অনেক সাহায্য করে। যত বেশি ম্যাচ খেলব, আমাদের বোঝাপড়াও তত উন্নত হবে।’

Related News

খেলোয়াড়দের মধ্যে লড়াইয়ের মানসিকতার অভাব রয়েছে, পিসিবির পদক্ষেপে অবাক হওয়ার কিছু নেই: শোয়েব আখতা

ইংল্যান্ড সফরে পাকিস্তানের ক্রিকেটারদের লড়াইয়ের মানসিকতা নেই বলে মন্তব্য করেছেন শোয়েব আখতার। পিসিবির বর্তমান পরিবর্তন ও দলের ভবিষ্যৎ নিয়ে কথা বলেছেন তিনি।

ইউএস ওপেন: টমি পলকে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে কার্লোস আলকারাজ

ইনজুরি কাটিয়ে কোর্টে ফিরে দারুণ ছন্দে আছেন কার্লোস আলকারাজ। ইউএস ওপেনের শেষ আটে তিনি মুখোমুখি হবেন যুক্তরাষ্ট্রের বেন শেলটনের।

পাকিস্তানের ব্যাটিংয়ে সাহস ও লড়াইয়ের মানসিকতার অভাব রয়েছে: এবি ডি ভিলিয়ার্স

ইংল্যান্ড সফরে পাকিস্তানের বাজে পারফরম্যান্স ও ব্যাটিং ব্যর্থতার জন্য খেলোয়াড়দের মানসিকতা ও সাহসের অভাবকে দায়ী করেছেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স।

বার্সেলোনার ৫ গোলের জয়, চেলসিকে হারাল আর্সেনাল

লা লিগায় ভ্যালেন্সিয়াকে ৫-০ গোলে উড়িয়ে শীর্ষে বার্সেলোনা। প্রিমিয়ার লিগের হাই-ভোল্টেজ ম্যাচে চেলসিকে ২-১ গোলে হারাল আর্সেনাল।

বিশ্বের সবচেয়ে দামি ১০ স্কোয়াড: শীর্ষে রিয়াল মাদ্রিদ

গ্রীষ্মকালীন দলবদল শেষে ট্রান্সফারমার্কেটের নতুন মূল্যায়নে ম্যান সিটিকে টপকে বিশ্বের সবচেয়ে দামি স্কোয়াডের শীর্ষে ফিরল রিয়াল মাদ্রিদ।

জাপানের বিপক্ষে প্রথমবার টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত

ভারত ও জাপানের কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর পূর্তি উপলক্ষে আগামী ২২ সেপ্টেম্বর জাপানের বিপক্ষে প্রথমবার টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত। নেতৃত্ব দেবেন শ্রেয়স আইয়ার।

জয়ের দেখা নেই পিএসজির, মোনাকোর কাছে হেরে পয়েন্ট টেবিলের ১২ নম্বরে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা

ফরাসি লিগ ওয়ানে চলতি মৌসুমে জয়ের দেখা পাচ্ছে না পিএসজি। মোনাকোর কাছে হেরে পয়েন্ট টেবিলের ১২ নম্বরে নেমে গেছে ফরাসি চ্যাম্পিয়নরা।

জাতীয় দলে ফেরার আশা ফুরিয়ে যায়নি সাব্বির রহমানের: হাবিবুল বাশার

দীর্ঘ চার বছর পর জাতীয় দলের বাইরে থাকা সাব্বির রহমানের ফেরার দরজা বন্ধ হয়নি বলে জানিয়েছেন বিসিবি নির্বাচক হাবিবুল বাশার। টপ এন্ড টি-টোয়েন্টিতে ভালো করেছেন তিনি।

Search