খেলা

ইন্টারকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে শুভসূচনা রিয়াল মাদ্রিদের

স্পোর্টস: চ্যাম্পিয়ন্স লিগের উদ্বোধনী ম্যাচে কঠিন লড়াইয়ের পর ইন্টার মিলানকে ২-১ ব্যবধানে হারিয়ে নতুন মৌসুমের দারুণ সূচনা করেছে রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুতে এই জয় দিয়ে নিজের দ্বিতীয় মেয়াদে লস ব্লাঙ্কোসদের ডাগআউটে দুর্দান্ত প্রত্যাবর্তন ঘটালেন পর্তুগিজ কোচ হোসে মরিনিয়ো। রিয়ালের হয়ে একটি করে গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে ও ফেডেরিকো ভালভার্দে।

তবে স্কোরলাইন যতটা স্বস্তির ছিল, ম্যাচের শুরুটা ততটা সহজ ছিল না স্বাগতিকদের জন্য।

ম্যাচের প্রথম কুড়ি মিনিটেই ইন্টার মিলান নিজেদের উপস্থিতির জোরালো জানান দেয়। তৃতীয় মিনিটে মার্কোস থুরামের হাফ ভলি দারুণভাবে রুখে দেন গোলরক্ষক থিবো কোর্তোয়া। এরপর হাকান চালহানোলুর ফ্রি-কিকও ফিরিয়ে দেন এই বেলজিয়ান প্রাচীর। তবে ফুটবলে অনেক সময় ভালো খেলার চেয়ে প্রতিপক্ষের ভুল বড় পার্থক্য গড়ে দেয়।

১৪ মিনিটে ইন্টারের রক্ষণভাগের মারাত্মত ভুলের সুযোগ নেয় রিয়াল। কার্টিস জোন্সের একটি দুর্বল পাস নিয়ন্ত্রণে নিতে গিয়ে ইয়ান বিসেক চরম বিপদে পড়েন। এই সুযোগে বল কেড়ে নিয়ে কিলিয়ান এমবাপ্পেকে বাড়িয়ে দেন ব্রাহিম দিয়াজ। সুযোগসন্ধানী এমবাপ্পে দুর্দান্ত ফিনিশিংয়ে জাল খুঁজে নিয়ে রিয়ালকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন।

এর ঠিক নয় মিনিট পর আবারও ইন্টারের উপহার। বেনজামিন পাভারের ব্যাকপাস পেয়ে গোলরক্ষক জোসেপ মার্তিনেজ বল নিয়ে অতিরিক্ত সময় নষ্ট করলে দৌড়ে এসে বল কেড়ে নেন ফেডেরিকো ভালভার্দে। তাঁর শট থেকে বল গড়িয়ে ইন্টারের জালে জড়ালে ২-০ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা। প্রথমার্ধে রিয়ালের নেওয়া একমাত্র শটটিই গোলে পরিণত হয়েছিল।

দুই গোলে পিছিয়ে পড়েও দমে যায়নি ক্রিস্টিয়ান কিভুর ইন্টার মিলান। দ্বিতীয়ার্ধে তারা রিয়ালের ওপর একের পর এক আক্রমণ চালায়। কার্লোস অগুস্তোর ক্রস থেকে থুরাম কিংবা লাউতারো মার্তিনেজরা বেশ কয়েকটি সুযোগ পেলেও কোর্তোয়ার দৃঢ়তায় গোলমুখ খুলতে পারেননি। বিপরীতে জোসেপ মার্তিনেজও প্রথমার্ধের ভুল শুধরে বেলিংহাম ও এমবাপ্পের একাধিক নিশ্চিত শট প্রতিহত করেন।

অবশেষে ৭৭ মিনিটে সাফল্য পায় ইতালিয়ান ক্লাবটি। লাউতারো মার্তিনেজের চমৎকার ক্রসে জোরালো শটে কোর্তোয়াকে পরাস্ত করেন কার্লোস অগাস্টো, ব্যবধান কমে দাঁড়ায় ২-১। ম্যাচের শেষ মুহূর্তে সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠা ইন্টারের বেশ কয়েকটি আক্রমণ রুখে দেন কোর্তোয়া। বিশেষ করে হেনরিখ মখিতারিয়ানের একটি নিশ্চিত গোলমুখী শট ফিরিয়ে দিয়ে রিয়ালের ৩ পয়েন্ট জয় নিশ্চিত করেন তিনি।

ম্যাচের ১৪ মিনিটে গোল করে চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপিয়ান কাপের সর্বকালের সেরা গোলদাতাদের তালিকায় কিংবদন্তি রাউল গঞ্জালেসের পাশে নাম লেখালেন কিলিয়ান এমবাপ্পে। প্রতিযোগিতার ৯৯তম ম্যাচে এটি ছিল ফরাসি ফরোয়ার্ডের ৭১তম গোল। রাউলও ১৪২ ম্যাচে ঠিক সমপরিমাণ গোল করেছিলেন। তালিকার শীর্ষে আছেন ক্রিস্টিিয়ানো রোনালদো (১৪০), লিওনেল মেসি (১২৯), রবার্ট লেভানডভস্কি (১০৯) এবং করিম বেনজেমা (৯০)।

Related News

চীনের মাটিতে উড়ন্ত ফর্মে বাংলাদেশ

অনূর্ধ্ব-২০ জুনিয়র এশিয়া কাপ হকিতে স্বাগতিক চীনকে ৬-০ গোলে হারিয়ে টানা চতুর্থ জয়ে গ্রুপ পর্বে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নারী হকি দল।

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠতা ও ক্ষমতার অপব্যবহার করেন ইনফান্তিনো

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠতা এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে নৈতিকতা কমিটিতে অভিযোগ জানিয়েছে ১ লাখ মানুষ।

স্প্যানিশ ফুটবলে সাম্রাজ্য বাড়াচ্ছেন মেসি

স্পেনের দ্বিতীয় ডিভিশনের পেশাদার ফুটবল ক্লাব ‘এলদেনসে’ কেনার জন্য প্রাথমিক চুক্তিতে পৌঁছেছেন লিওনেল মেসি। সফল হলে এটি হবে স্পেনে তাঁর মালিকানাধীন দ্বিতীয় ক্লাব।

বিসিসি আইয়ের নতুন সহযোগী অংশীদার হলো চ্যাটজিপিটি

ভারতীয় ক্রিকেটের নতুন সহযোগী অংশীদার হিসেবে যুক্ত হলো চ্যাটজিপিটি। কাম্পা ও এসবিআই লাইফকে সঙ্গে নিয়ে আগামী দুই মৌসুমের জন্য বিসিসিআইয়ের এই চুক্তির মূল্য ১৩০ কোটি রুপি।

আসন্ন ফিফা উইন্ডোতে প্রীতি ম্যাচের প্রস্তুতি আর্জেন্টিনা

আসন্ন ফিফা উইন্ডোতে প্রীতি ম্যাচ খেলার প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা। বলিভিয়া ও বুর্কিনা ফাসোর বিপক্ষে লিওনেল মেসিদের ম্যাচের সম্ভাব্য তারিখ ও বিস্তারিত।

কমলাপুর ও সিলেট স্টেডিয়ামের ব্যবস্থাপনার দায়িত্ব পেল বাফুফে

জাতীয় ক্রীড়া পরিষদের কাছ থেকে কমলাপুর ও সিলেট জেলা স্টেডিয়ামের ব্যবস্থাপনার দায়িত্ব পেয়েছে বাফুফে। এনএসসি ভবনে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হলো বাংলাদেশ জাতীয় দলের নতুন জার্সি

আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হলো বাংলাদেশ জাতীয় দলের নতুন হোম ও অ্যাওয়ে জার্সি। অফিশিয়াল জার্সির দাম ১৬০০ টাকা ও ফ্যান এডিশন ৭০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

মেরে ফেলার হুমকি ও ব্যক্তিগত তথ্য ফাঁসের অভিযোগ বরখাস্ত কোচ জেরার্ড জোনসের

বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের বরখাস্ত কোচ জেরার্ড জোনস দাবি করেছেন, দায়িত্ব পালনের সময় তিনি ব্যক্তিগত আক্রমণ, তথ্য ফাঁস ও মেরে ফেলার হুমকি পেয়েছেন।

Search