জাতীয়

সংসদে রুমিন ফারহানার বক্তব্য হট্টগোলে পণ্ড হওয়ায় বিরোধীদলীয় নেতার ক্ষোভ

ঢাকা: জাতীয় সংসদে সদস্য রুমিন ফারহানার বক্তব্য দেওয়ার সময় তৈরি হওয়া ব্যাপক হট্টগোলের কারণে তিনি কী বলেছেন তা কিছুই শুনতে বা বুঝতে পারেননি বলে জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। সংসদের মতো সর্বোচ্চ ফোরামে কোনো সদস্যের বক্তব্য বাধাগ্রস্ত করা এবং মতপ্রকাশের অধিকার খর্ব করার ঘটনায় তিনি তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন।

গত বুধবার (৯ সেপ্টেম্বর ২০২৬) ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে সংসদ অধিবেশন চলাকালে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। রুমিন ফারহানার বক্তব্যের সময় বিশৃঙ্খলা শুরু হলে বিরোধীদলীয় নেতা দাঁড়িয়ে এই পরিস্থিতির প্রতিবাদ জানান এবং স্পিকারের কাছে এর কার্যকর প্রতিকার দাবি করেন।

সংসদে প্রতিটি সদস্যের কথা বলার অধিকার নিশ্চিত করার ওপর জোর দিয়ে ডা. শফিকুর রহমান বলেন, “সংসদে প্রত্যেক সদস্যের বক্তব্য শোনার সুযোগ নিশ্চিত করা যেমন দায়িত্ব, তেমনি নিজের মতপ্রকাশের অধিকারও একজন সংসদ সদস্যের রয়েছে। কোনো সদস্যের বক্তব্যে অনাকাঙ্ক্ষিত বা অসংসদীয় কিছু থেকে থাকলে স্পিকারের আসন থেকে সুনির্দিষ্ট রুলিং দেওয়া যেতে পারে। প্রয়োজন মনে করলে সংশ্লিষ্ট মন্ত্রীও তার জবাব দিতে পারেন। তবে কোনো সদস্যের বক্তব্য পুরোপুরি ঢেকে দেওয়া বা তাকে কথা বলার সুযোগ না দেওয়া সংসদীয় রীতির সঙ্গে কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয়।”

তিনি আরও বলেন, গত দিনও একই ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল। সেদিন রুমিন ফারহানা কী বলেছেন, তা কেউ শুনতেই পাননি। তিনি গালি দিয়েছেন নাকি দোয়া করেছেন—তা স্পষ্ট নয় উল্লেখ করে বিরোধীদলীয় নেতা বলেন, একজন সংসদ সদস্য হিসেবে তাঁর অধিকার ও বক্তব্য রাখার সুযোগ কি আসলেই প্রতিষ্ঠিত হয়েছে? এটি রেকর্ডই বা কীভাবে হবে, যখন কেউ তা শুনতে বা রেকর্ড করতে পারেনি।

সংসদে মতপ্রকাশের স্বাধীনতা এবং সংসদীয় কার্যক্রমের স্বচ্ছতা বজায় রাখতে স্পিকারের কাছে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জোরালো আহ্বান জানান বিরোধীদলীয় নেতা।

Related News

রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, মধ্যপ্রাচ্য সংকট নিয়ে আলোচনা

বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইরানের রাষ্ট্রদূত। বৈঠকে মধ্যপ্রাচ্য সংকট ও দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা হয়।

শাহজালাল বিমানবন্দরে মুম্বাইফেরত সাত যাত্রীর ব্যাগ থেকে সাড়ে ৩৮ লিটার বিদেশি মদ জব্দ

শাহজালাল বিমানবন্দরে মুম্বাই থেকে আসা সাত যাত্রীর ব্যাগ তল্লাশি করে সাড়ে ৩৮ লিটার বিদেশি মদ জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা। যার বাজারমূল্য প্রায় ৭ লাখ ৭০ হাজার টাকা।

গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণকে এনবিআরের দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে—এমন রায় দিয়েছেন হাইকোর্ট।

ভারতের ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান। বিমসটেকের চেয়ারম্যান হিসেবে আমন্ত্রণ পেলেও তিনি দিল্লি যাচ্ছেন না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

অবসরপ্রাপ্ত বিচারপতিদের পাসপোর্টের জন্য গোয়েন্দা ভেরিফিকেশন অযৌক্তিক: হাইকোর্ট

অবসরের পর বিচারপতিদের সাধারণ পাসপোর্টের জন্য গোয়েন্দা ভেরিফিকেশনের মুখে ফেলা সম্পূর্ণ অযৌক্তিক ও ভিত্তিহীন বলে রায় দিয়েছেন হাইকোর্টের একটি বেঞ্চ।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দায়িত্ব নিলেন ড. খলিলুর রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে সূচনা বক্তব্য দিলেন ড. খলিলুর রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমান ও সরকারের প্রতি প্রকাশ করলেন বিশেষ কৃতজ্ঞতা।

সংসদীয় কমিটির সভাপতি হলেন হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার

ত্রয়োদশ জাতীয় সংসদে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সরকারদলীয় হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভূয়সী প্রশংসা এমপি হানজালা

সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেশপ্রেম ও নেতৃত্বের প্রশংসা করেছেন এমপি সাঈদ উদ্দিন আহমাদ হানজালা। জবাবে সরকারের পুনর্গঠন পরিকল্পনা তুলে ধরেন প্রধানমন্ত্রী।

Search