বাংলাদেশ-জাপান অংশীদারিত্ব জোরদার, ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের সম্ভাবনা
টোকিওতে দুই প্রধানমন্ত্রীর বৈঠকে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগ ও বিগ-বি রূপরেখা সম্প্রসারণের ঘোষণা। বাংলাদেশ-জাপান যৌথ বিবৃতি প্রকাশ।
ঢাকা: ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠেয় আসন্ন ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর ২০২৬) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রোহিঙ্গা বিষয়ক আন্তর্জাতিক সেমিনারের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এই তথ্য নিশ্চিত করেছেন। এর মাধ্যমে প্রধানমন্ত্রীকে ঘিরে চলা দীর্ঘদিনের নানা জল্পনা ও অনিশ্চয়তার অবসান ঘটল।
বিএনপির মিডিয়া সেল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতেও বিষয়টি জানানো হয়েছে। ভারতের আয়োজনে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্রিকস সফর নিয়ে গত কয়েক দিন ধরেই রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলছিল। এমনকি ভারতের পক্ষ থেকেও জানানো হয়েছিল যে, বাংলাদেশের প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে তাদের কাছে নতুন কোনো নিশ্চিত তথ্য নেই।
এ বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির স্পষ্ট করে জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানকে সরকারপ্রধান হিসেবে সরাসরি ব্রিকসের মূল সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়নি; বরং বিমসটেকের চেয়ারম্যান হিসেবে তাকে এই সম্মেলনের আউটরিচ সেশনে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে শেষ পর্যন্ত সেই আমন্ত্রণে সাড়া দিয়ে তিনি দিল্লি যাচ্ছেন না।
প্রতিমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ ব্রিকসের সদস্য না হলেও বিমসটেকের বর্তমান চেয়ারম্যান হিসেবে এই আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে উপযুক্ত ও অনুকূল পরিবেশ তৈরি হলেই প্রধানমন্ত্রী তারেক রহমান পরবর্তীতে ভারত সফরে যাবেন বলে তিনি উল্লেখ করেন। এছাড়া আসন্ন ব্রিকস সম্মেলনে বাংলাদেশের পক্ষ থেকে সরকারের আর কেউ অংশ নিচ্ছেন না বলেও সাফ জানিয়ে দিয়েছেন প্রতিমন্ত্রী।
টোকিওতে দুই প্রধানমন্ত্রীর বৈঠকে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগ ও বিগ-বি রূপরেখা সম্প্রসারণের ঘোষণা। বাংলাদেশ-জাপান যৌথ বিবৃতি প্রকাশ।
টোকিওতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের সেমিনারে চিকিৎসা ও গবেষণায় সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান ডা. জুবাইদা রহমান।
টোকিওতে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির দ্বিপক্ষীয় বৈঠক। ৬.৩ বিলিয়ন ডলারের বিনিয়োগ ও জ্বালানি-অবকাঠামো খাতে সহযোগিতার আহ্বান।
জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর নেতৃত্বে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাত করেছে সংসদীয় মৈত্রী লীগ। বাংলাদেশে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আশাবাদ।
প্রধানমন্ত্রী তারেক রহমানের টোকিও সফর ও জাপানের সাথে ৫০০ কোটি ডলারের বিনিয়োগ সম্ভাবনা নিয়ে রোটারিয়ান এম নাজমুল হাসানের বিশেষ নিবন্ধ।
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সাথে সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকসের সাক্ষাৎ। সংসদীয় মৈত্রী গ্রুপ ও বিনিয়োগে আলোচনা।
ঢাকাসহ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যে প্রবারণা পূর্ণিমা উদযাপিত হচ্ছে। ফানুস উড়ানো ও বিশেষ প্রার্থনাসহ বর্ষাবাসের আনুষ্ঠানিক সমাপ্তি।
সমাজ থেকে দুর্নীতি ও অপরাধ দূরীকরণে জুমার খুতবায় ভূমিকা রাখার আহ্বান ধর্মমন্ত্রী কায়কোবাদের। ইমাম ও মুয়াজ্জিনদের সরকারি সম্মানী কাঠামোর বিস্তারিত প্রকাশ।
