বিশ্ব

হরমুজ প্রণালিতে ট্যাংকারে হামলা: পারস্য উপসাগরে ভয়াবহ পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান সংঘাতের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে বৈশ্বিক তেল পরিবহণের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ ‘হরমুজ প্রণালি’। প্রণালিটিতে দুই দেশের পাল্টাপাল্টি  সামরিক পদক্ষেপ এবং তেলবাহী ট্যাংকার লক্ষ্য করে ক্ষ ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় পারস্য উপসাগরে এক নজিরবিহীন ও ভয়াবহ পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা তৈরি হয়েছে।
বিশ্লেষকদের শঙ্কা, সমুদ্রে কোনো বিশালাকার ট্যাংকার ফুটো বা ডুবে গিয়ে লাখ লাখ লিটার অপরিশোধিত তেল সাগরের পানিতে মিশে গেলে আঞ্চলিক বাস্তুতন্ত্র (ইকোসিস্টেম) চিরতরে ধ্বংস হয়ে যেতে পারে।
মেরিন ট্রাফিকের তথ্য অনুযায়ী, হরমুজ প্রণালী ও ওমান সাগরে এখনো অসংখ্য তেলবাহী জাহাজ আটকে রয়েছে, যেগুলোতে বিশ্বের মোট দৈনিক চাহিদার প্রায় ১১ শতাংশ তেল অবস্থান করছে। ইতোমধ্যেই ঘটে যাওয়া কয়েকটি হামলার পর সমুদ্রে আংশিক তেল লিক বা নিঃসৃত হওয়ার আলামত মিলেছে।
পরিবেশ বিশেষজ্ঞদের মতে, এই সংকটের ফলে সামুদ্রিক পরিবেশ যেসব হুমকির মুখোমুখি হচ্ছে:
অক্সিজেন ও সূর্যালোকের সংকট: সাগরের পানিতে তেলের আস্তরণ জমে যাওয়ায় তলদেশে সূর্যের আলো এবং বাতাস থেকে প্রয়োজনীয় অক্সিজেন প্রবেশ বাধাগ্রস্ত হচ্ছে, ফলে সামুদ্রিক ছোট জীব ও মাছের প্রজাতি হুমকির মুখে পড়েছে।
প্রবাল প্রাচীর ও ম্যানগ্রোভ ধ্বংস পারস্য উপসাগরের প্রবাল প্রাচীর (Coral Reefs) এবং উপকূলীয় ম্যানগ্রোভ বনগুলো মাছের প্রধান প্রজননক্ষেত্র। তেলের বিষাক্ততায় এসব প্রজননক্ষেত্র স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।
সামুদ্রিক পাখির ক্ষতি ভেসে থাকা তেলে ডানায় আঠা লেগে অনেক সামুদ্রিক পাখি উড়তে না পেরে সমুদ্রে মৃত্যুবরণ করছে।
পারস্য উপসাগরের পরিবেশ বিপর্যয়ের পাশাপাশি তীরবর্তী দেশগুলোতে দেখা দিতে পারে তীব্র পানীয় জলের সংকট। এই অঞ্চলের প্রায় সাড়ে ৬ কোটি মানুষের দৈনন্দিন খাবার পানির প্রধান উৎস হলো ডিস্যালিনেশন প্ল্যান্টের মাধ্যমে সমুদ্রের পানি শোধন করা।
সমুদ্রের উপরিভাগে তেলের বিষাক্ত আস্তরণ জমায় ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টগুলোতে বিষাক্ত উপাদান প্রবেশ করার ঝুঁকি দেখা দিয়েছে। এতে করে বাধ্য হয়ে শোধনাগারগুলো বন্ধ করে দেওয়া হলে পুরো অঞ্চলের কোটি কোটি মানুষের জন্য সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়তে পারে।

Related News

বেজ ক্যাম্পের জ্বালানি ও মানব বর্জ্যে গলছে এভারেস্টের খুম্বু হিমবাহ: গবেষণা

এভারেস্ট বেজ ক্যাম্পে এলপিজি, জ্বালানি পোড়ানো ও মূত্র ফেলার কারণে বছরে গলে যাচ্ছে আড়াই হাজার টন বরফ। ‘রিজিওনাল এনভায়রনমেন্টাল চেঞ্জ’-এর গবেষণায় নতুন তথ্য।

আইফেল টাওয়ারে ধর্মঘট ও সাময়িক বন্ধ

হিন্দু ধর্মীয় সংগঠনের পরিদর্শনের সময় নারী কর্মীদের দায়িত্ব থেকে দূরে সরিয়ে রাখার অভিযোগে আইফেল টাওয়ারে ধর্মঘট পালিত হয়েছে। তোলপাড় ফরাসি রাজনৈতিক অঙ্গন।

নেপাল ও তিব্বতে হিমবাহ ধস: বিপর্যয়ের আগে ছিল নজিরবিহীন তাপমাত্রা

নেপাল ও তিব্বতে আকস্মিক বন্যা সৃষ্টিকারী হিমবাহ ধসের আগে ওই অঞ্চলে নজিরবিহীন তাপমাত্রা বিরাজ করছিল বলে জানিয়েছেন গবেষকরা। জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে শঙ্কা।

সমাজতন্ত্রের পরীক্ষা ও চীনের পথচ্যুতি: অ্যান্ড্রু ওয়াল্ডারের আলোতে মাও-যুগ

গ্রেট লিপ ফরোয়ার্ড থেকে সাংস্কৃতিক বিপ্লব—অ্যান্ড্রু ওয়াল্ডারের ‘China Under Mao’ বইয়ের আলোকে মাও সে-তুংয়ের শাসনের সাফল্য ও বিপর্যয়ের বিশ্লেষণ।

গাজায় অপরাধের প্রমাণ মুছে ফেলার চেষ্টার অভিযোগ ইসরায়েলের বিরুদ্ধে: হামাস

গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে সংঘটিত অপরাধ ও গণহত্যার প্রমাণ মুছে ফেলার চেষ্টার জন্য ইসরায়েলকে অভিযুক্ত করেছে হামাস। আন্তর্জাতিক তদন্তের দাবি জানিয়েছে সংগঠনটি।

ইয়েমেনের কারাগারে সৌদি জোটের বিমান হামলা, শিশুসহ নিহত ৭

ইয়েমেনের আল-হাজম শহরের একটি কারাগারে সৌদি আরব বিমান হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে হুতি বিদ্রোহীরা। হামলায় শিশুসহ ৭ জন নিহত হয়েছেন।

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল

হরমুজ প্রণালিতে এক সপ্তাহে জাহাজ চলাচল ২৮ শতাংশ কমে ৭৭টিতে নেমেছে। ইরানের নৌপথ ব্যবহারের প্রবণতা বাড়ায় তেহরানকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র।

আইফেল টাওয়ারে নারী কর্মী সরানোর অভিযোগ, ধর্মঘটে কর্মীরা

হিন্দু ধর্মীয় প্রতিনিধি দলের সফরের সময় নারী কর্মীদের সরিয়ে দেওয়ার অভিযোগে ধর্মঘট করেছেন আইফেল টাওয়ারের কর্মীরা। এক দিন বন্ধ ছিল ঐতিহাসিক স্থাপনাটি।

Search