জামায়াত ১১ দলীয় ঐক্য রংপুর লংমার্চ ১৯ সেপ্টেম্বর
দুর্নীতি ও দখলবাজি বন্ধসহ ৭ দফা দাবিতে আগামী ১৯ সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুরের উদ্দেশে লংমার্চের ঘোষণা দিয়েছে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য।
জাতীয়: প্রস্তাবিত ‘সাইবার সুরক্ষা (সংশোধন) আইন-২০২৬’ যেন কোনোভাবেই অপব্যবহারের সুযোগ তৈরি না করে, সে বিষয়টিকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি স্পষ্ট করে বলেন, এই আইনের মূল লক্ষ্য থাকবে ডিজিটাল স্পেসে শালীনতা ফিরিয়ে আনা, নারী ও তরুণদের সাইবার বুলিং থেকে সুরক্ষা প্রদান করা এবং গণমাধ্যমকর্মীদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা।
রোববার (১৩ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাইবার অপরাধ ও অনলাইন বুলিং প্রতিরোধ এবং প্রস্তাবিত আইনটি নিয়ে ‘আন্তর্জাতিক রিপাবলিকান ইনস্টিটিউট’ (আইআরআই)-এর প্রতিনিধিদলের সঙ্গে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
সংবিধানের প্রতি সরকারের প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার নাগরিকদের বাকস্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে অত্যন্ত সচেতন।
সংবিধান অনুযায়ী যুক্তিসংগত বাধানিষেধ সাপেক্ষে প্রতিটি নাগরিকের মুক্ত মতপ্রকাশ ও গঠনমূলক সমালোচনার অধিকার রয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী মন্তব্য করেন, “গঠনমূলক সমালোচনা আর রাজনৈতিক উদ্দেশ্যে চরিত্রহনন বা গালিগালাজ কখনো এক বিষয় হতে পারে না।”
তিনি জানান, প্রস্তাবিত আইনটি চূড়ান্ত ও পরিমার্জনের লক্ষ্যে গত দুই মাস ধরে আন্তর্জাতিক সম্প্রদায়, সুশীল সমাজ, জ্যেষ্ঠ সম্পাদক এবং গণমাধ্যম ব্যক্তিত্বদের কাছ থেকে মতামত সংগ্রহ করা হচ্ছে।
ডিজিটাল স্পেসে শালীনতা ও সাইবার নিরাপত্তা সুসংহত করা
নারী ও তরুণদের সাইবার বুলিং থেকে সুরক্ষিত রাখা
সাংবাদিকদের পেশাগত স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করা
আইনের কোনো প্রকার অপব্যবহার সম্পূর্ণ রোধ করা
আইআরআইয়ের রেসিডেন্ট প্রোগ্রাম ডিরেক্টর জন ফ্লুহার্টির নেতৃত্বে প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন সংসদ সদস্য হেলেন জেরিন খান, আইআরআইয়ের টেকনিক্যাল অ্যাডভাইজার রুকসানা হক এবং তরুণ রাজনীতিবিদ ও আইআরআই প্রশিক্ষণার্থী চামন ফারিয়া ও মোহাম্মদ প্রিন্স।
বৈঠকে তরুণ নেতৃত্ব গঠন ও সহিংসতামুক্ত রাজনৈতিক চর্চা নিয়ে আলোকপাত করা হয়। জন ফ্লুহার্টি বলেন, বাংলাদেশের তরুণ সমাজ ও রাজনৈতিক কর্মীরা প্রতিনিয়ত অনলাইনে সংগঠিত অপপ্রচার, সাইবার বুলিং এবং মানহানির শিকার হচ্ছেন। এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সরকারি ও বিরোধী—উভয় দলের জন্য সর্বসম্মত নীতি ও আইনগত সুরক্ষার ওপর তিনি জোর দেন।
জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সহিংসতামুক্ত রাজনৈতিক পরিবেশ এবং ডিজিটাল নিরাপত্তা সুসংহত করতে সরকার আন্তর্জাতিক ও স্থানীয় অংশীজনদের সব ইতিবাচক পরামর্শ সাদরে গ্রহণ করবে।