জামায়াত ১১ দলীয় ঐক্য রংপুর লংমার্চ ১৯ সেপ্টেম্বর
দুর্নীতি ও দখলবাজি বন্ধসহ ৭ দফা দাবিতে আগামী ১৯ সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুরের উদ্দেশে লংমার্চের ঘোষণা দিয়েছে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য।
জাতীয়: হৃদরোগ বিশেষজ্ঞ ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান বলেছেন, স্বাস্থ্যসেবা কোনো বিশেষ সুবিধা নয়; এটি দেশের প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার। আয়, অবস্থান বা সামাজিক মর্যাদার ভিত্তিতে স্বাস্থ্যসেবায় কোনো ধরনের বৈষম্য থাকা উচিত নয়। প্রত্যন্ত গ্রাম থেকে শুরু করে শহর পর্যন্ত সবার জন্য সাশ্রয়ী, মানসম্মত ও সহজলভ্য চিকিৎসা নিশ্চিত করতে স্বাস্থ্য খাতে উদ্ভাবন, প্রতিরোধমূলক স্বাস্থ্যব্যবস্থা এবং সমন্বিত সেবা কার্যক্রম জোরদারের আহ্বান জানান তিনি।
রোববার (১৩ সেপ্টেম্বর ২০২৬) রাজধানীর নবোভোথিয়েটারে আয়োজিত তিন দিনব্যাপী ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’-এর ‘Health Innovation for All: Expanding Access to Affordable and Quality Healthcare’ শীর্ষক প্লেনারি সেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রোগের চিকিৎসার চেয়ে রোগ প্রতিরোধকে অধিক গুরুত্ব দেওয়ার তাগিদ দিয়ে ডা. জুবাইদা রহমান বলেন, সচেতনতা বৃদ্ধি, টিকাদান কর্মসূচি, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং প্রাথমিক চিকিৎসাসেবা সম্প্রসারণের মাধ্যমে অনেক জটিল রোগ শুরুতেই প্রতিরোধ করা সম্ভব।
হৃদরোগ, ক্যানসার ও ডায়াবেটিসের মতো জটিল রোগের ক্ষেত্রে শুরুতেই স্ক্রিনিং এবং নিয়মিত ডাক্তারি পরামর্শের আওতায় আনতে হবে।
বাংলাদেশে ডায়াবেটিস চিকিৎসায় আন্তর্জাতিকমানের বিশেষজ্ঞ ও প্রতিষ্ঠান রয়েছে। এই সক্ষমতাকে কাজে লাগিয়ে দেশব্যাপী সমন্বিত ব্যবস্থা গড়ে তোলার ওপর জোর দেন তিনি।
গর্ভবতী নারীদের দূরবর্তী অঞ্চলে যাতায়াতের ভোগান্তি কমাতে কমিউনিটি ক্লিনিক থেকে জেলা ও বিশেষায়িত হাসপাতাল পর্যন্ত কার্যকর ‘রেফারেল ও চিকিৎসা-পরবর্তী ফলোআপ’ নেটওয়ার্ক তৈরির আহ্বান জানান।
নিরাপদ রক্ত সংগ্রহ, রক্তের উপাদান পৃথকীকরণ, সংরক্ষণ ও পরিবহনে একটি জাতীয় সমন্বিত কাঠামোর পাশাপাশি ভবিষ্যতে জাতীয় প্লাজমা ব্যাংক গড়ে তোলার গুরুত্ব তুলে ধরেন।
প্রতিরোধ প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা, টিকাদান ও জনসচেতনতা
অ্যাক্সেস বাড়ির কাছাকাছি প্রান্তিক জনগোষ্ঠীর জন্য চিকিৎসাসেবা
উদ্ভাবন কম খরচে দেশীয় গবেষণার বাস্তবভিত্তিক প্রয়োগ
সুশাসন স্বচ্ছ সরকারি ক্রয়প্রক্রিয়া ও জবাবদিহিমূলক স্বাস্থ্যব্যবস্থা
মলিকিউলার ল্যাব ও ডিজিটাল হেলথ হাবের ঘোষণা প্রতিমন্ত্রীর
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত জানান, গবেষণায় সরকারি অর্থায়ন বৃদ্ধি ও প্রযুক্তিনির্ভর স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ।
প্রতিমন্ত্রী বলেন, স্বাস্থ্য খাতে উদ্ভাবন ও মলিকিউলার গবেষণার জন্য দেশে একটি অত্যাধুনিক সরকারি মলিকিউলার ল্যাব স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া প্রবাসী বাংলাদেশি বিজ্ঞানীদের দেশীয় গবেষণায় সম্পৃক্ত করা এবং হাসপাতালগুলোতে ডিজিটাল সিরিয়াল ও ‘ট্র্যাকিং ও ট্রেসিং’ প্রযুক্তির মাধ্যমে ওষুধ সরবরাহ তদারকি করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেনের উপস্থিতিতে আয়োজিত এই অধিবেশনে বিশেষ অতিথি ও কী-নোট স্পিকার হিসেবে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি জাতীয় অধ্যাপক ডা. এ কে আজাদ খান।
প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. এস এম জিয়াউদ্দিন হায়দারের সঞ্চালনায় প্লেনারি সেশনে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন:
মো. আলমগীর হোসাইন মহাপরিচালক, ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (DGDA)
ডা. তাহমীদ আহমেদ নির্বাহী পরিচালক, icddr,b
এম মোসাদ্দেক হোসাইন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, বাংলাদেশ ওষুধ শিল্প সমিতি (BAPI)
ডা. মো. মতিউর রহমান ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর, TMSS
ডা. আজহারুল ইসলাম খান ডিরেক্টর অব মেডিকেল সার্ভিসেস, ইউনাইটেড হেলথকেয়ার
ডা. সাদাফ সাজ সিদ্দিকী সিইও, এসকেজেন (EskeGen)
অনুষ্ঠানে দেশের শীর্ষস্থানীয় চিকিৎসক, স্বাস্থ্য গবেষক ও ওষুধশিল্পের উদ্যোক্তারা একটি আধুনিক, অন্তর্ভুক্তিমূলক ও সমতাভিত্তিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলার সর্বসম্মত অঙ্গীকার ব্যক্ত করেন।