সারাদেশ

চট্টগ্রামে ৬৩ বিদেশির দুই দিনের রিমান্ড

চট্টগ্রাম: চট্টগ্রামে অনলাইন প্রতারণার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের প্রত্যেককে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) চট্টগ্রামের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মহিদুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন।

নগর পুলিশের উপকমিশনার (প্রসিকিউশন) হাসান ইকবাল চৌধুরী জানান, ৬৩ বিদেশিকে জিজ্ঞাসাবাদের জন্য সাইবার সুরক্ষা আইনের মামলায় সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। শুনানি শেষে আদালত প্রত্যেকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে মঙ্গলবার সকালে কঠোর নিরাপত্তার মধ্যে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে ৬৩ বিদেশি নাগরিককে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে তাঁদের আবার কারাগারে নিয়ে যাওয়া হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম নগরের খুলশী থানার জালালাবাদ আবাসিক এলাকার একটি আটতলা ভবনে অভিযান চালায় কাউন্টার টেররিজম ইউনিট (সিটিইউ) ও খুলশী থানা-পুলিশ। সেখান থেকে ৬৩ বিদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে লাওসের ৩৫ জন, পাকিস্তানের ২১ জন, চীনের ৫ জন, নেপালের ১ জন এবং ভিয়েতনামের ১ জন নাগরিক রয়েছেন।

পুলিশ জানিয়েছে, তাঁদের কাছ থেকে ল্যাপটপ, মুঠোফোনসহ মোট ১৭০টি ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে খুলশী থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা করে। পরদিন শুক্রবার আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়।

৬৩ বিদেশি নাগরিককে সহায়তা করা এবং তাঁদের পাসপোর্ট নিজের কাছে রাখার অভিযোগে মোহাম্মদ মহসিন নামের এক স্থানীয় ব্যক্তিকে গত শনিবার গ্রেপ্তার করে পুলিশ। তাঁর বাড়ি লক্ষ্মীপুরে। তিনি চট্টগ্রামের কর্ণফুলী এলাকায় একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।

পুলিশের দাবি, কয়েক দিন আগে মহসিন কুরিয়ারযোগে ১১৮ গ্রাম কোকেন ঢাকায় এক ব্যক্তির কাছে পাঠিয়েছিলেন। পরে ওই কোকেনের চালানটি ফেরত আসে।

পুলিশ জানায়, কোকেনের উৎস এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের বিষয়ে অনুসন্ধান করতে গিয়ে ৬৩ বিদেশি নাগরিকের অবস্থানের তথ্য পাওয়া যায়। এরপর ওই ভবনে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

তবে অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার বিদেশি নাগরিকদের সঙ্গে কোকেনের চালানের সম্পর্ক কী এবং তাঁরা কী ধরনের অনলাইন কার্যক্রমে জড়িত ছিলেন, তা রিমান্ডে জিজ্ঞাসাবাদের মাধ্যমে খতিয়ে দেখবে পুলিশ।

Related News

মুরাদনগরে জায়গা নিয়ে বিরোধ, ফুফু-ভাতিজাকে কুপিয়ে হত্যার অভিযোগ

কুমিল্লার মুরাদনগরে জায়গা-সংক্রান্ত বিরোধের জেরে ফুফু ও ভাতিজাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা করছে।

অর্থের বিনিময়ে এনআইডি ও কলের তথ্য সরবরাহের অভিযোগে যুবক গ্রেপ্তার

রাজশাহীতে এনআইডি তথ্য, মুঠোফোনের অবস্থান, কল ডিটেইল ও এসএমএসের তথ্য অর্থের বিনিময়ে সরবরাহের অভিযোগে সেতু হোসেন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব।

তালায় কপোতাক্ষের বেড়িবাঁধে নতুন ফাটল,হাজারো মানুষ

সাতক্ষীরার তালায় কপোতাক্ষ নদের বেড়িবাঁধে নতুন ফাটল দেখা দেওয়ায় আতঙ্কে বালিয়াসহ চার গ্রামের কয়েক হাজার মানুষ। জোয়ারের পানিতে বাঁধ ভেঙে প্লাবনের আশঙ্কা।

শীতের আগেই চলনবিলে পরিযায়ী পাখির আনাগোনা, বাড়ছে শিকার

শীত আসার আগেই সিরাজগঞ্জের চলনবিল ও যমুনার চরাঞ্চলে অতিথি পাখির আনাগোনা শুরু হয়েছে। পাখির আগমনের সঙ্গে বেড়েছে শিকারিদের তৎপরতাও।

সিলেট-ঢাকা যাতায়াতে তিন পথেই দুর্ভোগ, সড়কে ১২ ঘণ্টা রেলেও শিডিউল বিপর্যয়

সিলেট-ঢাকা যাতায়াতে সড়ক, রেল ও আকাশ—তিন পথেই চরম ভোগান্তিতে যাত্রীরা। সড়কে ১০-১২ ঘণ্টা, রেলেও শিডিউল বিপর্যয়।

ময়মনসিংহ মেডিকেলে আগুন: চার সিঁড়িতে তালা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনে অগ্নিকাণ্ডের সময় পাঁচটি সিঁড়ির চারটিতে তালা ছিল। রোগী ও স্বজনদের অভিযোগ, এতে আতঙ্ক ও ভোগান্তি বেড়ে যায়।

সাবেক এমপি আজিজুল হককে আটক করে পুলিশে দিল ছাত্রদল

রাজধানীর লালমাটিয়ায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য খন্দকার মো. আজিজুল হককে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন ছাত্রদলের নেতা-কর্মীরা। পরে তাঁকে গ্রেপ্তার করা হয়।

সরকারি ঋণে গাড়ি কিনেও এলজিইডির প্রকল্পের গাড়ি ব্যবহার

সরকারি বিনা সুদের ঋণে গাড়ি কিনে মাসে ৫০ হাজার টাকা ভাতা নেওয়ার পাশাপাশি এলজিইডির প্রকল্পের গাড়ি ব্যবহারের অভিযোগ উঠেছে ৩৫ কর্মকর্তার বিরুদ্ধে।

Search