সারাদেশ

মুরাদনগরে জায়গা নিয়ে বিরোধ, ফুফু-ভাতিজাকে কুপিয়ে হত্যার অভিযোগ

কুমিল্লা: কুমিল্লার মুরাদনগর উপজেলায় জায়গা-সংক্রান্ত বিরোধের জেরে ফুফু ও ভাতিজাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার বাবুটিপাড়া ইউনিয়নের দড়ানীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন দড়ানীপাড়া গ্রামের মো. বাচ্চু মিয়ার ছেলে মনজুরুল আলম টিটু (৩৫) এবং একই গ্রামের জসীম উদ্দীনের স্ত্রী খালেদা আক্তার (৭০)। সম্পর্কে তাঁরা ফুফু ও ভাতিজা।

নিহতদের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জায়গা-সংক্রান্ত বিষয় নিয়ে তাঁদের মধ্যে বিরোধ চলছিল। এরই জেরে সোমবার সন্ধ্যায় খালেদা আক্তারের ভাই মোস্তাক আহমেদ ওরফে আবু মিয়া তাঁদের ওপর হামলা চালান বলে অভিযোগ।

একপর্যায়ে দা দিয়ে কুপিয়ে খালেদা আক্তার ও মনজুরুল আলম টিটুকে গুরুতর আহত করা হয়। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

নিহত টিটুর শাশুড়ি জোসনা বেগম এবং আরেক স্বজন মো. শফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, জায়গা-সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এর জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে তাঁরা দাবি করেন।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রাথমিকভাবে জমি নিয়ে বিরোধের জেরে দুজনকে হত্যা করা হয়েছে বলে জানা গেছে।

ওসি বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ঘটনার প্রকৃত কারণ ও এর সঙ্গে কারা জড়িত, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।

Related News

ব্রাহ্মণবাড়িয়ায় ১৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ আজ

জরুরি মেরামত ও পাইপলাইনের রক্ষণাবেক্ষণ কাজের জন্য মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকা, সদর ও সরাইলে সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

শ্রীপুরে চায়ের দোকানের সামনে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক

মাগুরা: মাগুরার শ্রীপুর উপজেলার খামারপাড়া বাজারে একটি চায়ের দোকানের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ওহিদুল ইসলামের…

নাসিরনগরে স্পিডবোট-বাল্কহেড সংঘর্ষে নিহত ২

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বেমালীয়া নদীতে স্পিডবোট ও বাল্কহেডের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও একজন আহত হয়েছেন। নিহতদের মরদেহ ময়নাতদন্তে পাঠানো হবে।

অর্থের বিনিময়ে এনআইডি ও কলের তথ্য সরবরাহের অভিযোগে যুবক গ্রেপ্তার

রাজশাহীতে এনআইডি তথ্য, মুঠোফোনের অবস্থান, কল ডিটেইল ও এসএমএসের তথ্য অর্থের বিনিময়ে সরবরাহের অভিযোগে সেতু হোসেন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব।

তালায় কপোতাক্ষের বেড়িবাঁধে নতুন ফাটল,হাজারো মানুষ

সাতক্ষীরার তালায় কপোতাক্ষ নদের বেড়িবাঁধে নতুন ফাটল দেখা দেওয়ায় আতঙ্কে বালিয়াসহ চার গ্রামের কয়েক হাজার মানুষ। জোয়ারের পানিতে বাঁধ ভেঙে প্লাবনের আশঙ্কা।

শীতের আগেই চলনবিলে পরিযায়ী পাখির আনাগোনা, বাড়ছে শিকার

শীত আসার আগেই সিরাজগঞ্জের চলনবিল ও যমুনার চরাঞ্চলে অতিথি পাখির আনাগোনা শুরু হয়েছে। পাখির আগমনের সঙ্গে বেড়েছে শিকারিদের তৎপরতাও।

চট্টগ্রামে ৬৩ বিদেশির দুই দিনের রিমান্ড

চট্টগ্রামে অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের প্রত্যেককে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। উদ্ধার হয়েছে ১৭০টি ইলেকট্রনিক ডিভাইস।

সিলেট-ঢাকা যাতায়াতে তিন পথেই দুর্ভোগ, সড়কে ১২ ঘণ্টা রেলেও শিডিউল বিপর্যয়

সিলেট-ঢাকা যাতায়াতে সড়ক, রেল ও আকাশ—তিন পথেই চরম ভোগান্তিতে যাত্রীরা। সড়কে ১০-১২ ঘণ্টা, রেলেও শিডিউল বিপর্যয়।

Search