জাতীয়

এক দিনের সফরে সিলেটে রাষ্ট্রপতি মির্জা ফখরুল

সিলেট: এক দিনের সংক্ষিপ্ত সফরে সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দায়িত্ব গ্রহণের পর নিজের হোম ডিস্ট্রিক্ট ঠাকুরগাঁও সফরের পর এবার তিনি সিলেটে গেলেন। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে তিনি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

বিমানবন্দরে রাষ্ট্রপতিকে স্বাগত জানান স্থানীয় বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিমানবন্দর থেকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে মোটরকেডে করে তিনি সিলেট সার্কিট হাউসের উদ্দেশে রওনা হন। সার্কিট হাউসে পৌঁছে তিনি গার্ড অব অনার গ্রহণ করবেন এবং সংক্ষিপ্ত বিরতির পর আধ্যাত্মিক সাধক হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেন। এরপর তাঁর হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করার কর্মসূচি রয়েছে।

মাজার জিয়ারত ও বিশ্রামের পর বিকেলে সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে আয়োজিত নাগরিক সংবর্ধনায় যোগ দেবেন রাষ্ট্রপতি। আজ বিকেল সাড়ে ৩টায় নগর ভবন প্রাঙ্গণে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। রাষ্ট্রপতির এই সফরে তাঁর সফরসঙ্গী হিসেবে সাথে রয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীসহ সরকারের উচ্চপর্যায়ের বেশ কয়েকজন কর্মকর্তা ও মন্ত্রী।

রাষ্ট্রপতির আগমনকে কেন্দ্র করে পুরো সিলেট নগরজুড়ে সাজসজ্জা করা হয়েছে। নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, মোড় এবং প্রবেশদ্বারে শোভা পাচ্ছে বর্ণিল ব্যানার ও ফেস্টুন। সার্কিট হাউসে যাওয়ার রাস্তার দুই পাশে সাধারণ মানুষ ও বিএনপি নেতাকর্মীরা দাঁড়িয়ে রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানান।

অন্যদিকে, রাষ্ট্রপতির সফরকে নিরাপদ ও সুশৃঙ্খল করতে তাঁর চলাচলের প্রতিটি সড়কে নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। মোতায়েন করা হয়েছে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিশেষ করে সার্কিট হাউস, মাজার প্রাঙ্গণ এবং নাগরিক সংবর্ধনাস্থল নগর ভবন ও এর আশপাশের এলাকায় অতিরিক্ত সতর্কতা ও বিশেষ নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে।

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী জানান, রাষ্ট্রপতির পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী মাজার জিয়ারত ও নাগরিক সংবর্ধনা শেষে আজ রাতেই—প্রায় রাত ৮টার দিকে—তাঁর ঢাকায় ফিরে যাওয়ার কথা রয়েছে।

Related News

অসুস্থতার কারণে এমপি পদ ছাড়লেন সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুক, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন কিশোরগঞ্জ-৩ আসনের বিএনপির সংসদ সদস্য ড. মুহাম্মদ ওসমান ফারুক; আসনটি শূন্য ঘোষণা করেছেন স্পিকার।

শিক্ষার্থীদের যোগ্য ও মানবিক নাগরিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

জাতীয় সংসদ ভবন পরিদর্শনে আসা শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি কারিগরি শিক্ষা, খেলাধুলা ও পরিবেশ সচেতনতার মাধ্যমে যোগ্য নাগরিক হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

গুম-খুনের রাজনীতিতে আওয়ামী লীগের প্রত্যাবর্তন জনগণ মেনে নেবে না: রুহুল কবির রিজভী

গুম-খুন ও রক্তাক্ত রাজনীতির পথে আওয়ামী লীগের প্রত্যাবর্তন জনগণ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

নিকারের সভায় নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত নিকারের সভায় নতুন দুটি থানা ও দুটি পৌরসভা গঠনের অনুমোদন দেওয়া হয়েছে।

সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না: তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে অনলাইন এডিটরস ফোরামের সঙ্গে মতবিনিময় সভায় তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান বলেছেন, সরকার গণমাধ্যমের স্বাধীনতায় কোনো হস্তক্ষেপ করছে না।

বাংলাদেশ ও তুরস্ক একটি সামগ্রিক অংশীদারত্বের দিকে এগিয়ে যাচ্ছে: প্রতিমন্ত্রী হুমায়ুন

আন্তালিয়ায় কপ-৩১ সম্মেলনের সাইডলাইনে প্রধানমন্ত্রী তারেক রহমান ও প্রেসিডেন্ট এরদোয়ানের বৈঠকের পর বাংলাদেশ ও তুরস্ক সামগ্রিক অংশীদারত্বের দিকে এগোচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে লালমনিরহাটে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি, চার লেন সড়ক ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রত্যাশা

প্রধানমন্ত্রী তারেক রহমানের লালমনিরহাট সফরকে স্বাগত জানাতে এবং চার লেন সড়ক ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি করেছে ‘আলোকিত লালমনিরহাট’।

আন্তর্জাতিক বাজারে সক্ষমতা ধরে রাখতে কমপ্লায়েন্স নিশ্চিত করতে হবে: বাণিজ্যমন্ত্রী

আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের বস্ত্র ও পোশাকশিল্পের প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে কমপ্লায়েন্স নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

Search