সারাদেশ

ভারত থেকে পাইপলাইনে এলো ৪৭ লাখ লিটার ডিজেল

দিনাজপুর: ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে প্রায় ৪ হাজার মেট্রিক টন বা ৪৭ লাখ লিটার ডিজেল বাংলাদেশে এসে পৌঁছেছে। আমদানি করা জ্বালানি দিনাজপুরের পার্বতীপুর রিসিভিং টার্মিনাল ডিপোতে গ্রহণ করা হয়েছে।

পাইপলাইনের ৭২তম চালানের অংশ হিসেবে এ ডিজেল আমদানি করা হয়। পার্বতীপুর রেল ডিপোর অপারেশন ম্যানেজার মো. রবিউল আলম জানান, রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ৯টায় ডিজেল হস্তান্তর প্রক্রিয়া শুরু হয়। মঙ্গলবার বিকালে এ প্রক্রিয়া শেষ হয়।

২০১৮ সালের দ্বিপক্ষীয় চুক্তি অনুযায়ী, বাংলাদেশ ও ভারত ১৫ বছরে প্রায় ২০ লাখ টন ডিজেল আমদানির বিষয়ে সম্মত হয়। ২০২৩ সালের মার্চে ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন উদ্বোধনের পর থেকে এ পর্যন্ত এ পথে বাংলাদেশে মোট ৩ লাখ ৩০ হাজার ৮৭ টন ডিজেল আমদানি হয়েছে।

আমদানিকৃত ডিজেল রাষ্ট্রায়ত্ত তিন জ্বালানি বিপণন প্রতিষ্ঠান—পদ্মা অয়েল কোম্পানি, মেঘনা পেট্রোলিয়াম করপোরেশন এবং যমুনা অয়েল কোম্পানির মধ্যে প্রায় সমপরিমাণে বিতরণ করা হয়। এসব প্রতিষ্ঠানের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে জ্বালানি সরবরাহ করা হবে।

ভারত থেকে দ্রুত ও নিরাপদে ডিজেল পরিবহনের জন্য নির্মিত এ পাইপলাইনের বাংলাদেশ অংশের দৈর্ঘ্য ১২৬ দশমিক ৫৭ কিলোমিটার। পাইপলাইনটি পঞ্চগড়, নীলফামারী ও দিনাজপুরের বিভিন্ন এলাকার ওপর দিয়ে পার্বতীপুরে স্থাপিত রিসিভিং টার্মিনালে পৌঁছেছে।

ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে আমদানি করা জ্বালানি পরিবহনে রেল ও সড়কপথের ওপর চাপ কমার পাশাপাশি উত্তরাঞ্চলে জ্বালানি সরবরাহ ব্যবস্থায়ও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

Related News

রাজধানীতে ভ্যাপসা গরম, বৃষ্টি-বজ্রবৃষ্টির আভাস

ঢাকায় সকাল থেকেই ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অফিস জানিয়েছে, বুধবার রাজধানী ও পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

বায়ুদূষণে বিশ্বের শীর্ষে কুয়ালালামপুর, দ্বিতীয় ঢাকা

আইকিউএয়ারের সূচক অনুযায়ী বুধবার ১৬২ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ঢাকা। ১৯৩ স্কোর নিয়ে শীর্ষে কুয়ালালামপুর।

গণতান্ত্রিক যাত্রায় নতুন অধ্যায়, সামনে প্রাতিষ্ঠানিক সংস্কারের চ্যালেঞ্জ

২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তন থেকে ২০২৬ সালের নির্বাচন ও নতুন সরকার—বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রার সাম্প্রতিক ঘটনাপ্রবাহ, মানবাধিকার পরিস্থিতি ও সামনে থাকা চ্যালেঞ্জ।

ঢাকাসহ ২৫ জেলায় মৃদু তাপপ্রবাহ, তিন বিভাগে ভারি বৃষ্টির আভাস

দেশজুড়ে ২৫ জেলায় মৃদু তাপপ্রবাহের পাশাপাশি রংপুর, ময়মনসিংহ ও সিলেটে মাঝারি ধরনের ভারি বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, নতুন আক্রান্ত প্রায় ১৬০০

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৯৩ জন রোগী।

ব্রাহ্মণবাড়িয়ায় ১৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ আজ

জরুরি মেরামত ও পাইপলাইনের রক্ষণাবেক্ষণ কাজের জন্য মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকা, সদর ও সরাইলে সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

শ্রীপুরে চায়ের দোকানের সামনে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক

মাগুরা: মাগুরার শ্রীপুর উপজেলার খামারপাড়া বাজারে একটি চায়ের দোকানের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ওহিদুল ইসলামের…

নাসিরনগরে স্পিডবোট-বাল্কহেড সংঘর্ষে নিহত ২

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বেমালীয়া নদীতে স্পিডবোট ও বাল্কহেডের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও একজন আহত হয়েছেন। নিহতদের মরদেহ ময়নাতদন্তে পাঠানো হবে।

Search