পতিত স্বৈরাচারের পুনরুত্থান ঠেকাতে এখন ঐক্যের কোনো বিকল্প নেই
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতীয় ঐক্যের আহ্বানের প্রেক্ষাপটে গণতন্ত্র রক্ষা এবং পতিত স্বৈরাচারের পুনরুত্থান ঠেকাতে ন্যূনতম কর্মসূচির গুরুত্ব নিয়ে লিখেছেন রোটারিয়ান এম নাজমুল হাসান।
নোয়াখালী: নোয়াখালীতে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর অসুস্থ সন্তানকে দেখতে এসে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরা পড়েন।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত আটটার দিকে নোয়াখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের আশ্রম পাড়ার ভট্র কুটিরের নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ইমন ভট্র ওই এলাকার দুঃখ হরণ ভট্রের ছেলে। তিনি ২০২২ সাল থেকে নোয়াখালী জেলা যুবলীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন। এর আগে তিনি জেলা ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক এবং পরবর্তীতে জেলা যুবলীগের সাধারণ সম্পাদকের দায়িত্বেও ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই ইমন ভট্র আত্মগোপনে চলে যান। দীর্ঘ প্রায় দুই বছর আত্মগোপনে থাকার পর মঙ্গলবার সকালে তিনি অসুস্থ ৯ মাস বয়সি মেয়ে ইচ্চেকে দেখার জন্য গোপনে ঢাকা থেকে নিজ বাসায় আসেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ রাতে তাঁর বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, গত সোমবার সকালে নোয়াখালী পৌরসভার হোয়াইট হল এলাকায় যুবলীগের কিছু নেতাকর্মী ঝটিকা বিক্ষোভ মিছিল করেন। ওই মিছিলে জেলা যুবলীগ সভাপতি ইমন ভট্র আর্থিকভাবে অর্থায়ন করেছিলেন বলে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, যুবলীগের নেতাকর্মীদের ঝটিকা মিছিলে অর্থায়নের সুনির্দিষ্ট অভিযোগ ছাড়াও তাঁর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনসহ মোট আটটি মামলা রয়েছে। তাঁর বিরুদ্ধে অন্য কোনো মামলা বা অপরাধের রেকর্ড আছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। বুধবার তাঁকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতীয় ঐক্যের আহ্বানের প্রেক্ষাপটে গণতন্ত্র রক্ষা এবং পতিত স্বৈরাচারের পুনরুত্থান ঠেকাতে ন্যূনতম কর্মসূচির গুরুত্ব নিয়ে লিখেছেন রোটারিয়ান এম নাজমুল হাসান।
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচিতে সংসদ সদস্য ড. মুহাম্মদ জালাল উদ্দিন কোনো অপশক্তির ষড়যন্ত্র সফল হতে না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।
ঢাকা থেকে ফেরার পথে গোপালগঞ্জের ঘোনাপাড়ায় বাগেরহাট জেলা বিএনপি নেতা মনিরুল হক ফরাজিকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। ফোনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি দেখার পর তাঁকে ধরে নেওয়া হয় বলে দাবি প্রত্যক্ষদর্শীর।
নড়াইলের কালিয়ায় নাশকতাবিরোধী মিছিলে হামলায় উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শেখ শাহীন ও জাসাস নেতা সোহেল মোল্লা নিহত হয়েছেন।
মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকীতে তাঁর সংগ্রামী জীবন, কাগমারী সম্মেলন, ফারাক্কা লংমার্চ ও আজকের বাংলাদেশে তাঁর প্রাসঙ্গিকতা নিয়ে লিখেছেন রোটারিয়ান এম নাজমুল হাসান।
‘শেখ হাসিনা ফিরবেন’ এমন ভিডিওবার্তা ছড়িয়ে পড়ার কয়েক ঘণ্টার মধ্যেই মঙ্গলবার ভোরে রাজধানীর বারিধারা ডিওএইচএস থেকে গ্রেপ্তার হয়েছেন সাবেক মেয়র সাঈদ খোকন।
জাতীয় সংসদের সংরক্ষিত নারী শূন্য আসনে লড়তে বিএনপির দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করতে যাচ্ছেন চট্টগ্রামের নেত্রী আফরোজা বেগম জলি।
রাকসু জিএস সালাহউদ্দিন আম্মারের রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে ফেসবুক পোস্টের প্রতিবাদে বিশ্ববিদ্যালয় ভবনে পোস্টার সাঁটিয়েছেন ছাত্রদল নেতা আবদুল্লাহ আল কাফি।
