বিনোদন

দেবের বাড়ির গণেশ পূজায় তারার মেলা, ছিলেন প্রসেনজিৎ-শুভেন্দু-সুকান্ত

বিনোদন: টালিউড অভিনেতা দীপক অধিকারী দেবের বাড়ির গণেশ পূজায় বসেছিল তারকাদের মেলা। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেশ আয়োজন করে গণেশ পূজা করেন এই অভিনেতা। তার বাড়ির পূজায় চলচ্চিত্র অঙ্গনের তারকাদের পাশাপাশি রাজনীতিকদেরও উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

দেবের বাড়ির পূজায় হাজির হন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী, অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, তৃণমূল নেতা কুণাল ঘোষ ও বিজেপি নেতা সুকান্ত মজুমদারসহ বিভিন্ন অঙ্গনের পরিচিত মুখ।

রাতের দিকে দেবের বাড়িতে হাজির হন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। বাড়ির দরজায় দাঁড়িয়ে তাকে স্বাগত জানান দেব। প্রিয় ‘বুম্বাদা’কে দেখে দেব গেয়ে ওঠেন ‘চোখ তুলে দেখ না কে এসেছে’। এরপর প্রসেনজিৎ এগিয়ে এসে দেবকে জড়িয়ে ধরেন। প্রসেনজিতের পরনে ছিল কালো ওভারসাইজ টি-শার্ট ও ডেনিম। দুই অভিনেতার এই আন্তরিক মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা কুড়িয়েছে।

এদিন দেবকে দেখা যায় অফ-হোয়াইট পাজামা-পাঞ্জাবিতে। পূজায় উপস্থিত ছিলেন অভিনেত্রী ইশা সাহা। নীল-লাল রঙের শাড়িতে হাজির হন তিনি। অভিনেত্রী প্রিয়াংকা সরকারও নজর কাড়েন লাল কাজ করা সাদা শাড়িতে।

দেবের বাড়ির পূজায় আরও উপস্থিত ছিলেন তার ‘প্রজাপতি ২’ সিনেমার নায়িকা জ্যোতির্ময়ী কুণ্ডু। নীল-সবুজ শাড়িতে দেখা যায় তাকে। মা-বাবার সঙ্গে হাজির হন অভিনেত্রী লহমা ভট্টাচার্য। এ ছাড়া ‘একেন বাবু’খ্যাত অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যকেও দেখা যায় অনুষ্ঠানে।

এত তারকার উপস্থিতির মধ্যেও দেবের বাড়ির গণেশ পূজায় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলির অনুপস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা হয়েছে। বিশেষ করে ‘দেশু ৭’ সিনেমা মুক্তির আগে দেবের বাড়ির পূজায় শুভশ্রীর না আসায় অনেক ভক্ত হতাশা প্রকাশ করেছেন।

তবে নেটিজেনদের কেউ কেউ মনে করছেন, দেব ও শুভশ্রী একসঙ্গে কোনো অনুষ্ঠানে উপস্থিত হলেই তাদের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। এ কারণে তারা প্রকাশ্য অনুষ্ঠানে একসঙ্গে আসা এড়িয়ে চলছেন বলেও কেউ কেউ মন্তব্য করেছেন। এ বিষয়ে অবশ্য তাদের পক্ষ থেকে কোনো নিশ্চিত বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে সম্প্রতি দেব ও জিৎকে একসঙ্গে নিয়ে সিনেমা নির্মাণের ইচ্ছার কথা জানিয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। দুই অভিনেতাকেও এ বিষয়ে সম্মত করানোর কথা জানিয়েছেন তিনি। পূজার পর সিনেমাটির কাজ শুরু হতে পারে—এমন আলোচনা রয়েছে টালিউডে।

দেব ও জিৎকে একই সিনেমায় দেখা গেলে তা বাংলা চলচ্চিত্রে আলোচিত একটি ঘটনা হতে পারে বলে মনে করছেন চলচ্চিত্রসংশ্লিষ্টরা।

দেবের বাড়ির গণেশ পূজায় তার দীর্ঘদিনের সঙ্গী অভিনেত্রী রুক্মিণী মৈত্রের অনুপস্থিতিও অনেকের নজরে এসেছে। তবে তার অনুপস্থিতির কারণ নিয়ে জল্পনার অবকাশ খুব বেশি নেই।

বর্তমানে কলকাতা থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে যুক্তরাজ্যে রয়েছেন রুক্মিণী। সেখানে অভিনেতা অক্ষয় কুমারের ‘সমুক’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত তিনি। সূত্রের বরাতে জানা গেছে, ওই সিনেমায় অক্ষয়ের বিপরীতে অভিনয় করছেন রুক্মিণী।

ফলে দেবের বাড়ির গণেশ পূজায় তার অনুপস্থিতি মূলত পেশাগত ব্যস্ততার কারণেই বলে জানা গেছে।

Related News

দেবের বাড়ির গণেশপূজায় শুভেন্দু, আলোচনায় দুই তারকার সাক্ষাৎ

অভিনেতা ও সাংসদ দেবের আরবানার বাসভবনের গণেশপূজায় উপস্থিত হয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল তাদের সাক্ষাতের ছবি।

নেতিবাচক মন্তব্য এড়ানোর সহজ কৌশল জানালেন স্বস্তিকা মুখোপাধ্যায়

সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচক মন্তব্য ও কটাক্ষ কীভাবে সামলান, সেই কৌশল জানালেন টালিউড অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়।

১৭ বছর পর আবার মা হচ্ছেন মাহিরা খান

৪১ বছর বয়সে দ্বিতীয়বার মা হতে যাচ্ছেন পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মাতৃত্বের নতুন অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন তিনি।

চলে গেলেন তরুণ নাট্যকার ও পরিচালক মারুফ হোসেন সজীব

হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তরুণ নাট্যকার ও পরিচালক মারুফ হোসেন সজীব। তাঁর মৃত্যুতে নাট্যাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

এমির লালগালিচায় নজর কাড়লেন যেসব তারকা

৭৮তম এমি অ্যাওয়ার্ডসের নীলগালিচায় জেনডায়া, সেলেনা গোমেজ, নিকোল কিডম্যান, ফ্লোরেন্স পিউ, এমিলিয়া ক্লার্কসহ যেসব তারকা নজর কাড়লেন।

গ্যাংস অব ওয়াসিপুর ২ এর পর টেবিলে পড়ে থাকত ব্ল্যাঙ্ক চেক: নওয়াজউদ্দিন

গ্যাংস অব ওয়াসিপুর ২’ মুক্তির পর ২০০টি সিনেমার স্ক্রিপ্ট ও ব্ল্যাঙ্ক চেকে অভিনয়ের প্রস্তাব পাওয়ার স্মৃতিতর্পণ করলেন নওয়াজউদ্দিন সিদ্দিকি।

৮৪ বছর বয়সে জীবনের ‘গভীর আক্ষেপ’ প্রকাশ করলেন অমিতাভ বচ্চন

কোনো বাদ্যযন্ত্র বাজানো শিখতে না পারাকে জীবনের সবচেয়ে বড় আক্ষেপ হিসেবে উল্লেখ করলেন বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চন।

না ফেরার দেশে গায়ক ও অভিনেতা মুকুল জামিল

আকস্মিকভাবে মারা গেছেন গায়ক ও অভিনেতা মুকুল জামিল। অভিনয়শিল্পী সংঘ ও সহকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন।

Search