রাজধানীতে ভ্যাপসা গরম, বৃষ্টি-বজ্রবৃষ্টির আভাস
ঢাকায় সকাল থেকেই ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অফিস জানিয়েছে, বুধবার রাজধানী ও পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।
ঢাকা: রাজধানী ঢাকাসহ দেশের ২৫টি জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই তাপপ্রবাহ কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে। একই সঙ্গে দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের কয়েকটি বিভাগে মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
মঙ্গলবার রাতে আবহাওয়া অধিদপ্তরের দেওয়া পূর্বাভাসে এই তথ্য জানানো হয়। আবহাওয়া অফিস জানিয়েছে, বর্তমানে মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। তবে বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।
মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া রংপুর, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে।
বর্তমানে যে জেলাগুলোর ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তার মধ্যে রয়েছে—ময়মনসিংহ ও সিলেট বিভাগ; এবং ঢাকা, টাঙ্গাইল, মানিকগঞ্জ, কিশোরগঞ্জ, রাজশাহী, সিরাজগঞ্জ, রংপুর, নীলফামারী, চাঁদপুর, ফেনী, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, সাতক্ষীরা, খুলনা, বরিশাল ও পটুয়াখালী জেলা। তবে বৃষ্টির প্রভাবে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
ঢাকায় সকাল থেকেই ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অফিস জানিয়েছে, বুধবার রাজধানী ও পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।
আইকিউএয়ারের সূচক অনুযায়ী বুধবার ১৬২ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ঢাকা। ১৯৩ স্কোর নিয়ে শীর্ষে কুয়ালালামপুর।
২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তন থেকে ২০২৬ সালের নির্বাচন ও নতুন সরকার—বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রার সাম্প্রতিক ঘটনাপ্রবাহ, মানবাধিকার পরিস্থিতি ও সামনে থাকা চ্যালেঞ্জ।
ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের ৭২তম চালানে প্রায় ৪ হাজার মেট্রিক টন বা ৪৭ লাখ লিটার ডিজেল দিনাজপুরের পার্বতীপুরে পৌঁছেছে।
দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৯৩ জন রোগী।
জরুরি মেরামত ও পাইপলাইনের রক্ষণাবেক্ষণ কাজের জন্য মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকা, সদর ও সরাইলে সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
মাগুরা: মাগুরার শ্রীপুর উপজেলার খামারপাড়া বাজারে একটি চায়ের দোকানের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ওহিদুল ইসলামের…
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বেমালীয়া নদীতে স্পিডবোট ও বাল্কহেডের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও একজন আহত হয়েছেন। নিহতদের মরদেহ ময়নাতদন্তে পাঠানো হবে।
