জাতীয়

একনেকে তিনটি মেট্রোরেলসহ মোট ১২টি প্রকল্প অনুমোদিত

জাতীয়: জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় একসঙ্গে তিনটি মেট্রোরেল প্রকল্পসহ মোট ১২টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। সচিবালয়ে প্রধানমন্ত্রী এবং একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত ১২টি প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি ৪০ লাখ টাকা (তিনটি মেট্রোরেল প্রকল্পের সম্মিলিত প্রস্তাবিত ব্যয় প্রায় ২ লাখ ৪৯ হাজার ৭৪৬ কোটি টাকা)। এর মধ্যে ৭টি নতুন এবং ৫টি সংশোধিত প্রকল্প রয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) অনুষ্ঠিত একনেক সভা শেষে পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি মেট্রোরেলসহ অন্যান্য প্রকল্পের সার্বিক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন।

সভায় জাপানের অর্থায়নে বাস্তবায়নাধীন দুটি গুরুত্বপূর্ণ মেট্রোরেল প্রকল্পের সংশোধিত ব্যয় প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এর মধ্যে ৩১.২৪ কিলোমিটার দীর্ঘ এমআরটি লাইন-১ (বিমানবন্দর-কমলাপুর) প্রকল্পে ১ লাখ ১৪ হাজার ৩৯৪ কোটি ৮৯ লাখ টাকা এবং ২০ কিলোমিটার দীর্ঘ এমআরটি লাইন-৫ নর্দার্ন (হেমায়েতপুর-ভাটারা) প্রকল্পে ৮৯ হাজার ৮৪০ কোটি টাকার বেশি ব্যয় ধরা হয়েছে। এছাড়া এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও কোরিয়ার যৌথ অর্থায়নে ১৭.২০ কিলোমিটার দীর্ঘ নতুন এমআরটি লাইন-৫ সাউদার্ন (গাবতলী-দাশেরকান্দি) প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৪৫ হাজার ৫০৩ কোটি টাকা।

মেট্রোরেলের ব্যয় বৃদ্ধির কারণ ব্যাখ্যা করে পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি জানান, প্রকল্পের কাজের পরিধি ও স্কোপ ব্যাপকভাবে পরিবর্তিত হওয়ার কারণে ব্যয় বেড়েছে। পাশাপাশি প্রাথমিক সম্ভাব্যতা যাচাইয়ের পর বিস্তারিত ফিজিবিলিটি স্টাডিতে স্টেশনের অবস্থান পরিবর্তন, মূল্যস্ফীতি, শ্রমের ব্যয়, ভ্যাট-ট্যাক্স বৃদ্ধি এবং জাপানি মুদ্রার বিপরীতে বিনিময় হারের প্রভাব পড়েছে। এছাড়া জাইকার ঋণের সুদের হার শূন্য দশমিক ৭ শতাংশ থেকে বেড়ে ৩.০৫ শতাংশে পৌঁছানোও ব্যয় বৃদ্ধির অন্যতম কারণ বলে জানান তিনি। বিশেষজ্ঞ কমিটির পর্যালোচনা প্রতিবেদনের ভিত্তিতেই প্রকল্পগুলো চূড়ান্ত করা হয়েছে।

সভায় দেশের প্রথম বৈদ্যুতিক ট্রেন চালুর ঐতিহাসিক উদ্যোগ হিসেবে নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রুটে ইলেকট্রিক ট্র্যাকশন ব্যবস্থা স্থাপন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। ৫২.৩২ কিলোমিটার দীর্ঘ এই রেলপথে বৈদ্যুতিক ট্রেন চালুর প্রকল্পে মোট ৩ হাজার ৮২৩ কোটি ৫২ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে। এর মধ্যে ৯৪২ কোটি টাকা সরকারি অর্থায়ন এবং বাকি অর্থ এডিবি ও ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের (ইআইবি) ঋণ থেকে জোগান দেওয়া হবে। ২০২৬ সালের জুলাই থেকে ২০৩১ সালের জুনের মধ্যে এটি বাস্তবায়নের লক্ষ্য রয়েছে। এই প্রকল্পের মাধ্যমে ডিজেলনির্ভরতার অবসান ঘটিয়ে রেলওয়েতে বিদ্যুৎনির্ভর ট্রেন পরিচালনার যুগ শুরু হতে যাচ্ছে।

একনেক সভায় অনুমোদিত ১২টি প্রকল্পের মধ্যে সর্বাধিক ৫টি প্রকল্প সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের। এর মধ্যে মেট্রোরেল প্রকল্প ছাড়াও রাজশাহী ও চট্টগ্রাম সড়ক জোনের আওতাধীন মহাসড়ক উন্নয়ন প্রকল্প রয়েছে। রেলপথ মন্ত্রণালয়ের ২টি, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ২টি (বরিশাল সেনানিবাস স্থাপন ও খুলনা নৌ অঞ্চলে আবাসন নির্মাণ) এবং স্থানীয় সরকার, শ্রম ও কর্মসংস্থান এবং বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ জনকল্যাণমূলক প্রকল্প অনুমোদন পেয়েছে।

Related News

মানুষ যেমন আইন চায়, সরকার তেমনই আইন আনবে: আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

বাকস্বাধীনতা ও ব্যক্তির সম্মানহানি রোধের বিষয়টি মাথায় রেখে জনগণের চাওয়া অনুযায়ী সাইবার সুরক্ষা আইন সংশোধন করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

বিদেশি ফার্নিচার আমদানি,বিদেশ ভ্রমণে সম্মানী নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

ব্যয় সাশ্রয় ও দেশীয় পণ্য ব্যবহারের তাগিদ দিয়ে বিদেশি ফার্নিচার আমদানি, একনেক সভার সম্মানী এবং প্রি-শিপমেন্ট বিদেশ ভ্রমণে ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রার্থীর পাশাপাশি এজেন্টের ব্যাংক হিসাব নম্বর যুক্ত করার বিধান করল ইসি

র্বাচনী ব্যয় সংক্রান্ত তথ্যে প্রার্থীর পাশাপাশি এখন থেকে এজেন্টের ব্যাংক হিসাব নম্বরও অন্তর্ভুক্ত করার বিধান করে নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধন করেছে ইসি।

২৬ মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে আজ দুপুরে বৈঠকে বসছে ইসি

স্থানীয় সরকার ও ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে ২৬টি মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে আজ দুপুরে বৈঠকে বসছে নির্বাচন কমিশন।

টিসিবির তালিকা থেকে ৫৯ লাখ অযোগ্য সুবিধাভোগী বাদ: বাণিজ্যমন্ত্রী

টিসিবির কার্ডের তালিকা থেকে ৫৯ লাখ অযোগ্য সুবিধাভোগীকে বাদ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। চালু হলো ‘উপকারী’ অ্যাপ।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে আজ বিশেষ সংবাদ সম্মেলন

বুধবার দুপুর ১২টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘করবী’ হলে বিশেষ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

গাবতলী থেকে দাশেরকান্দি ২৮ মিনিটে যাতায়াতে এমআরটি লাইন-৫

গাবতলী থেকে দাশেরকান্দি ২৮ মিনিটে যাতায়াতের সুযোগ তৈরি করতে এমআরটি লাইন-৫ সাউদার্ন প্রকল্প। ৪৫ হাজার ৫০৩ কোটি টাকার প্রকল্পটির একনেকে অনুমোদন নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

নবম পে-স্কেলে বদলাচ্ছে ইনক্রিমেন্ট ও ভাতা

নবম জাতীয় পে-স্কেলে গ্রেডভেদে বার্ষিক ইনক্রিমেন্ট, বাড়ি ভাড়া, চিকিৎসা, মোবাইল ও অন্যান্য ভাতায় কী পরিবর্তন আসছে—জেনে নিন বিস্তারিত।

Search