সারাদেশ

ভারত থেকে মৈত্রী পাইপলাইনের মাধ্যমে এল ৪৭ লাখ লিটার ডিজেল

দিনাজপুর: বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে প্রায় ৪ হাজার মেট্রিক টন বা ৪৭ লাখ লিটার পরিশোধিত ডিজেল দেশে এসে পৌঁছেছে। দিনাজপুরের পার্বতীপুর রিসিভিং টার্মিনাল ডিপোতে এই জ্বালানি এসে পৌঁছায়, যা এই পাইপলাইনের ৭২তম চালান। বুধবার (১৬ সেপ্টেম্বর) এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

পার্বতীপুর রেল ডিপোর পরিচালন ব্যবস্থাপক মো. রবিউল আলম জানান, গত ১৩ সেপ্টেম্বর সকাল ৯টায় এই চালানের সরবরাহ শুরু হয়ে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত চলে।

এর আগে ২০১৮ সালে স্বাক্ষরিত দ্বিপক্ষীয় চুক্তি অনুযায়ী, ১৫ বছরের এই মেয়াদে পাইপলাইনের মাধ্যমে মোট ২০ লাখ মেট্রিক টন ডিজেল আমদানির কথা রয়েছে। ২০২৩ সালের মার্চে পাইপলাইনটি চালুর পর থেকে এ পর্যন্ত এর মাধ্যমে বাংলাদেশে মোট ৩ লাখ ৩০ হাজার ৮৭ মেট্রিক টন ডিজেল আমদানি করা হয়েছে। এই পাইপলাইনের বার্ষিক সর্বোচ্চ ১০ লাখ মেট্রিক টন উচ্চগতির ডিজেল পরিবহনের সক্ষমতা রয়েছে।

চলতি বছর মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক উত্তেজনার কারণে জ্বালানি সরবরাহে সংকট তৈরি হলে মার্চ, এপ্রিল, মে ও জুলাই মাসেও এই পাইপলাইনের মাধ্যমে বিভিন্ন পরিমাণে ডিজেল আমদানি করা হয়েছিল। পরবর্তীতে গত আগস্ট মাসে বাংলাদেশের পক্ষ থেকে অতিরিক্ত জ্বালানি সরবরাহের অনুরোধ জানানো হলে ভারতের পক্ষ থেকে এই নতুন চালান পাঠানো হয়।

Related News

বরিশালের নিখোঁজ সিভিল জজ শেখ ফারহান নাদিম কুয়াকাটা থেকে উদ্ধার

বরিশাল আদালতের নিখোঁজ সিভিল জজ (সহকারী জজ) শেখ ফারহান নাদিমকে পটুয়াখালীর কুয়াকাটা থেকে উদ্ধার করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)।

নড়াইলের কালিয়ায় সংঘর্ষ ও মোটরসাইকেলে আগুন, বিএনপির দুই নেতা নিহত

নড়াইলের কালিয়ায় নাশকতাবিরোধী মিছিলে হামলায় উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শেখ শাহীন ও জাসাস নেতা সোহেল মোল্লা নিহত হয়েছেন।

ধামসোনা ইউনিয়নে হোল্ডিং ট্যাক্স আদায়ে নতুন করে অনিয়মের অভিযোগ, ২ কোটি ৮০ লাখ টাকার হিসাব কোথায়?

সাভারের আশুলিয়ার ধামসোনা ইউনিয়ন পরিষদে আগের ২ কোটি ৮০ লাখ টাকার হিসাব সুরাহা না হতেই পুরোনো ব্যক্তিদের দিয়ে পুনরায় হোল্ডিং ট্যাক্স আদায়ে নতুন অনিয়মের অভিযোগ উঠেছে।

বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত।আমাদের সবাইকে স্বচ্ছ থাকতে হবে জেলা ও দায়রা জজ

বিচারিক কার্যক্রমে গতিশীলতা ও দপ্তরগুলোর মধ্যে সমন্বয় জোরদারের লক্ষ্যে বরিশাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

মোহনপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আরিফ উল্লাহ মুন্সীর গণসংযোগ, মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয়

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে নিয়মিত গণসংযোগ ও মতবিনিময় করছেন আরিফ উল্লাহ মুন্সী।

লালমনিরহাটে সার পাচার চেষ্টার দায়ে ব্যবসায়ীর ৭ দিনের কারাদণ্ড, জব্দকৃত সার কৃষকদের মাঝে সার বিতরণ

লালমনিরহাট সদরে অবৈধভাবে ৪৫ বস্তা সরকারি ডিএপি সার পাচারের চেষ্টার দায়ে এরশাদ আলী নামে এক ব্যবসায়ীকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে লালমনিরহাটে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি, চার লেন সড়ক ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রত্যাশা

প্রধানমন্ত্রী তারেক রহমানের লালমনিরহাট সফরকে স্বাগত জানাতে এবং চার লেন সড়ক ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি করেছে ‘আলোকিত লালমনিরহাট’।

মতলবে মোটরসাইকেল-ফ্রিজ কাপ ফুটবলের মেগা ফাইনাল: চ্যাম্পিয়ন মোল্লা ইমন একাদশ

চাঁদপুরের মতলব উত্তরে মোটরসাইকেল-ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনালে কেশাইরকান্দি ইয়াং স্পোর্টিং ক্লাবকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মোল্লা ইমন ফুটবল একাদশ।

Search