বিনোদন

প্যারিসে ২০১৬ সালের সেই ডাকাতির ঘটনায় কিম কার্দাশিয়ানকে পেল মাএ ১ ইউরো ক্ষতিপূরণ

বিনোদন: ২০১৬ সালে ফ্রান্সের রাজধানী প্যারিসে সশস্ত্র ডাকাতির শিকার হওয়ার ঘটনায় মার্কিন তারকা কিম কার্দাশিয়ানকে প্রতীকী ১ ইউরো (১.১৫ ডলার) ক্ষতিপূরণ দিয়েছে প্যারিসের একটি আদালত। এই তারকা অবশ্য মামলার শুরু থেকেই ক্ষতিপূরণ হিসেবে ঠিক এই পরিমাণ অর্থই দাবি করেছিলেন। মামলার সঙ্গে যুক্ত এক আইনজীবী এই তথ্য নিশ্চিত করেছেন।

ডাকাতির এই ভয়াবহ ঘটনাটিকে কার্দাশিয়ান তার জীবনের ‘সবচেয়ে ভয়ংকর অভিজ্ঞতা’ হিসেবে বর্ণনা করেছিলেন। গত বছর ফরাসি আদালত এই চাঞ্চল্যকর ঘটনায় জড়িত থাকার দায়ে আটজনকে দোষী সাব্যস্ত করেছিল। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে এই রায় এল।

রায় ঘোষণার পর কিম কার্দাশিয়ান এবং তার স্টাইলিস্ট সিমন হারুশ যৌথ এক বিবৃতিতে ফ্রান্সের বিচারব্যবস্থার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিবৃতিতে বলা হয়, এই অভিজ্ঞতাটি অত্যন্ত যন্ত্রণাদায়ক ছিল এবং এর মানসিক প্রভাব এখনো তাদের মনে রয়ে গেছে। আজকের এই রায় কেবল আর্থিক ক্ষতিপূরণ পাওয়ার বিষয় নয়, বরং এটি অপরাধের দায় স্বীকার ও জবাবদিহির একটি বড় প্রমাণ। এই রায়ের মাধ্যমে তারা এই অপ্রীতিকর স্মৃতি পেছনে ফেলে সামনে এগিয়ে যেতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

আদালতের নথিপত্র অনুযায়ী, ঘটনার সময় যে হোটেলে (হোটেল দ্য পোরতালেস) কার্দাশিয়ান অবস্থান করছিলেন, সেখানকার এক সাবেক রিসেপশনিস্টকে ১ লাখ ৯ হাজার ৫১৬ ইউরো এবং হোটেল কর্তৃপক্ষকে ৫০ হাজার ইউরো ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। এছাড়া ঘটনাস্থলে উপস্থিত থাকা কার্দাশিয়ানের স্টাইলিস্ট সিমন হারুশকেও তার দাবি অনুযায়ী প্রতীকী ১ ইউরো ক্ষতিপূরণ প্রদান করা হয়েছে।

২০১৬ সালের ২ অক্টোবর ‘ফ্যাশন উইক’ চলাকালে ডাকাত দলের সদস্যরা পুলিশের ছদ্মবেশ ধারণ করে জোরপূর্বক কিম কার্দাশিয়ানের স্যুইটে প্রবেশ করে। এ সময় তারা জিপ টাই ও টেপ দিয়ে তাকে বেঁধে ফেলে এবং ৬০ লাখ ডলারেরও বেশি মূল্যের বহুমূল্যবান গয়না লুট করে নিয়ে যায়। খোয়া যাওয়া গহনার মধ্যে একটি দামি হীরার আংটিও ছিল, যা তিনি ওই রাতে একটি ফ্যাশন শোতে পরেছিলেন।

বয়স্ক হওয়ার কারণে ফরাসি গণমাধ্যমে এই ডাকাত চক্রটি ‘গ্র্যান্ডপা রবার্স’ নামে পরিচিতি লাভ করে। বিচার চলাকালীন দোষী সাব্যস্ত ব্যক্তিদের বয়স ৬০ থেকে ৭০-এর কোঠায় ছিল। বিচার-পূর্ব আটকাবস্থায় তাঁরা ইতিমধ্যে সাজা ভোগ করে ফেলায় কাউকেই নতুন করে কারাগারে যেতে হয়নি এবং আসামিপক্ষ এই রায়ের বিরুদ্ধে কোনো আপিলও করেনি।

Related News

দেবের বাড়ির গণেশপূজায় শুভেন্দু, আলোচনায় দুই তারকার সাক্ষাৎ

অভিনেতা ও সাংসদ দেবের আরবানার বাসভবনের গণেশপূজায় উপস্থিত হয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল তাদের সাক্ষাতের ছবি।

নেতিবাচক মন্তব্য এড়ানোর সহজ কৌশল জানালেন স্বস্তিকা মুখোপাধ্যায়

সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচক মন্তব্য ও কটাক্ষ কীভাবে সামলান, সেই কৌশল জানালেন টালিউড অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়।

দেবের বাড়ির গণেশ পূজায় তারার মেলা, ছিলেন প্রসেনজিৎ-শুভেন্দু-সুকান্ত

দেবের বাড়ির গণেশ পূজায় হাজির হন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, কুণাল ঘোষসহ টালিউডের তারকারা। আলোচনায় রুক্মিণী ও শুভশ্রীর অনুপস্থিতিও।

১৭ বছর পর আবার মা হচ্ছেন মাহিরা খান

৪১ বছর বয়সে দ্বিতীয়বার মা হতে যাচ্ছেন পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মাতৃত্বের নতুন অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন তিনি।

চলে গেলেন তরুণ নাট্যকার ও পরিচালক মারুফ হোসেন সজীব

হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তরুণ নাট্যকার ও পরিচালক মারুফ হোসেন সজীব। তাঁর মৃত্যুতে নাট্যাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

এমির লালগালিচায় নজর কাড়লেন যেসব তারকা

৭৮তম এমি অ্যাওয়ার্ডসের নীলগালিচায় জেনডায়া, সেলেনা গোমেজ, নিকোল কিডম্যান, ফ্লোরেন্স পিউ, এমিলিয়া ক্লার্কসহ যেসব তারকা নজর কাড়লেন।

গ্যাংস অব ওয়াসিপুর ২ এর পর টেবিলে পড়ে থাকত ব্ল্যাঙ্ক চেক: নওয়াজউদ্দিন

গ্যাংস অব ওয়াসিপুর ২’ মুক্তির পর ২০০টি সিনেমার স্ক্রিপ্ট ও ব্ল্যাঙ্ক চেকে অভিনয়ের প্রস্তাব পাওয়ার স্মৃতিতর্পণ করলেন নওয়াজউদ্দিন সিদ্দিকি।

৮৪ বছর বয়সে জীবনের ‘গভীর আক্ষেপ’ প্রকাশ করলেন অমিতাভ বচ্চন

কোনো বাদ্যযন্ত্র বাজানো শিখতে না পারাকে জীবনের সবচেয়ে বড় আক্ষেপ হিসেবে উল্লেখ করলেন বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চন।

Search