বিনোদন

ছোটপর্দায় কোয়েল মল্লিক, কোরীয় গল্পের বাংলা সিরিয়ালে নায়িকা?

বিনোদন: টালিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক দীর্ঘদিন ধরেই বড়পর্দার পরিচিত মুখ। তবে এবার নাকি ছোটপর্দায় নতুনভাবে নিজেকে মেলে ধরার কথা ভাবছেন অভিনেত্রী। শোনা যাচ্ছে, সুরিন্দর ফিল্মসের নতুন বাংলা ধারাবাহিকে কেন্দ্রীয় চরিত্রে দেখা যেতে পারে তাকে।

সুরিন্দর ফিল্মসের প্রযোজনায় নতুন এ ধারাবাহিকটি নির্মিত হচ্ছে বলে জানা গেছে। জনপ্রিয় একটি কোরীয় গল্পের বাংলা সংস্করণ হিসেবে তৈরি হতে যাওয়া সিরিয়ালটির কেন্দ্রীয় চরিত্রের জন্য কোয়েল মল্লিককে ভাবা হয়েছে বলে খবর ছড়িয়েছে।

তবে কোয়েলকে নিয়ে ছড়িয়ে পড়া এ খবরের বিষয়ে এখনো চ্যানেল কর্তৃপক্ষ বা প্রযোজনা সংস্থার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। অভিনেত্রী নিজেও এ বিষয়ে এখন পর্যন্ত প্রকাশ্যে কিছু জানাননি। ফলে ছোটপর্দায় তার অভিনয়ের বিষয়টি আপাতত সম্ভাবনা হিসেবেই রয়েছে।

ছোটপর্দায় কোয়েল মল্লিকের উপস্থিতি অবশ্য একেবারে নতুন নয়। এর আগে নন-ফিকশন অনুষ্ঠান ‘কথা ও কাহিনি’তে সঞ্চালকের ভূমিকায় দেখা গিয়েছিল তাকে। তবে কোনো বাংলা ধারাবাহিকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে দেখা যায়নি অভিনেত্রীকে।

তাই নতুন সিরিয়ালে কোয়েলের অভিনয়ের খবর ছড়িয়ে পড়তেই সামাজিক মাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা। ভক্তদের একাংশের মধ্যে তাকে ছোটপর্দার ধারাবাহিকে দেখার আগ্রহও তৈরি হয়েছে।

ছোটপর্দায় কাজের সম্ভাবনার পাশাপাশি বড়পর্দার কাজ নিয়েও ব্যস্ত সময় পার করছেন কোয়েল। অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে ‘বীরপুরুষ’ সিনেমায় অভিনয় করছেন তিনি।

এর পাশাপাশি নতুন আরেকটি সিনেমা ‘স্পর্ধা’র শুটিংও শুরু করেছেন অভিনেত্রী। বর্তমানে একই সময়ে দুটি সিনেমার কাজ করছেন কোয়েল। এর মধ্যেই ছোটপর্দায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের সম্ভাবনার খবর সামনে আসায় তাকে ঘিরে টালিপাড়ায় নতুন করে আলোচনা শুরু হয়েছে।

Related News

সম্পর্ক চেয়েছিল, কিন্তু দায়িত্ব নিতে চায়নি’ বাদশাহকে নিয়ে ঈশার ইঙ্গিত

‘বিগ বস ২০’-এ নিজের ভাঙা সম্পর্ক নিয়ে কথা বলেছেন অভিনেত্রী ঈশা রিখী। শারীরিক, মানসিক ও সামাজিক প্রতারণার মুখে পড়ার কথা জানিয়ে সাবেক সঙ্গী সম্পর্কে বিস্ফোরক ইঙ্গিত দিয়েছেন তিনি।

তামান্নার ‘ছট মাইয়া’ গান দেখে মুগ্ধ পুরোহিত

‘বন: ফোর্স অব দ্য ফরেস্ট’ সিনেমার ‘ছট মাইয়া’ গান নিয়ে কথা বলেছেন তামান্না ভাটিয়া। অভিনেত্রীর বাড়ির পুরোহিত গানটিতে ছট পূজার আচার দেখে প্রশংসা করেছেন।

সেন্সর বোর্ডের সদস্য হলেন প্রসেনজিৎ, আছেন প্রীতি জিনতাও

ভারতের নতুন ১৮ সদস্যের কেন্দ্রীয় চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে (CBFC) সদস্য হয়েছেন টালিউড অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। বোর্ডে রয়েছেন প্রীতি জিনতা, পঙ্কজ ত্রিপাঠী, সুনীল শেঠিসহ আরও অনেকে।

রাঙামাটির পাহাড়-লেকের মায়ায় হারিয়ে গেলেন প্রভা

রাঙামাটি ভ্রমণের বেশ কিছু মায়াবী মুহূর্ত সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। পাহাড়, কাপ্তাই লেক ও নৌকার সৌন্দর্যে মুগ্ধতার কথা জানিয়েছেন তিনি।

আপত্তিকর ভিডিও ছড়ানোর পর মুখ খুললেন ‘জাকির’খ্যাত পাভেল

‘ব্যাচেলর পয়েন্ট’-এর জনপ্রিয় ‘জাকির’ চরিত্রের অভিনেতা সাইদুর রহমান পাভেলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিও নিয়ে নিজের বক্তব্য জানিয়েছেন তিনি।

তানজিন তিশার প্রেমে পাগল ইরফান সাজ্জাদ, শেষে কেন যোগাযোগ বন্ধ?

চয়নিকা চৌধুরীর নির্মাণ ক্যারিয়ারের ২৫ বছর পূর্তি উপলক্ষে বিশেষ নাটকে জুটি হয়েছেন ইরফান সাজ্জাদ ও তানজিন তিশা। বিয়ের প্রস্তাবের পর কেন যোগাযোগ বন্ধ করেন তিশা?

‘শুধু পুরুষেরই কি তওবা করার অধিকার আছে? ‘দার-ই-নিজাত’ ঘিরে তুমুল আলোচনা

পাকিস্তানি ধারাবাহিক ‘দার-ই-নিজাত’-এর ১৩তম পর্বে জামিল ও জারিয়াবের সম্পর্কের পরিণতি ঘিরে দর্শকদের মধ্যে আলোচনা। প্রেম, ধর্ম ও সম্পর্কের দায়বদ্ধতা নিয়ে উঠেছে নানা প্রশ্ন।

‘তুমি যথেষ্ট, তুমি নিজেই সম্পূর্ণ’—সম্পূর্ণা পুরস্কার পেয়ে সাফা কবির

‘সম্পূর্ণা পুরস্কার ২০২৬’ পেয়েছেন অভিনেত্রী সাফা কবির। স্বীকৃতি পাওয়ার পর নারীদের নিজের শক্তি চিনে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

Search