পতিত স্বৈরাচারের পুনরুত্থান ঠেকাতে এখন ঐক্যের কোনো বিকল্প নেই
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতীয় ঐক্যের আহ্বানের প্রেক্ষাপটে গণতন্ত্র রক্ষা এবং পতিত স্বৈরাচারের পুনরুত্থান ঠেকাতে ন্যূনতম কর্মসূচির গুরুত্ব নিয়ে লিখেছেন রোটারিয়ান এম নাজমুল হাসান।
রাজনীতি: ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে রংপুর অভিমুখী শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক কর্মসূচিতে কোনো ধরনের বিশৃঙ্খলা না করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি স্পষ্ট করে বলেছেন, তাদের এই লংমার্চ সম্পূর্ণ শান্তিপূর্ণ হবে এবং কোনো বিশৃঙ্খলা হতে দেওয়া হবে না।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘আমাদের কর্মসূচি হবে নন-ভায়োলেন্ট ও নিয়মতান্ত্রিক। অস্থিতিশীলতা, বিশৃঙ্খলা বা ভাঙচুরের মতো কোনো চিন্তা বা পরিকল্পনা আমাদের ১১ দলের নেই। আমাদের গোটা কর্মসূচি হবে অত্যন্ত শান্তিপূর্ণ।’
সরকার ও প্রশাসনের কাছে সহযোগিতার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘পুলিশ প্রশাসন, সিভিল সোসাইটি, ট্রাফিক, ইন্টেলিজেন্স এবং চলার পথের প্রত্যেক জেলার জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারকে (এসপি) আমরা লিখিতভাবে জানিয়েছি, যেন তারা আমাদের এই নিয়মতান্ত্রিক কর্মসূচিতে সহযোগিতা করেন।’
সতর্কবার্তা উচ্চারণ করে জামায়াত সেক্রেটারি জেনারেল বলেন, ‘কেউ যদি ইচ্ছাকৃতভাবে ১১ দলের এই শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচি বাধাগ্রস্ত করে দেশকে অস্থিতিশীল করতে চায় বা কোনো ধরনের নাশকতা (সাবোটাইজ) করতে চায়, তবে তাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা এই অপরিণামদর্শী চিন্তা থেকে দূরে থাকুন। আমরা যেহেতু কোনো বিশৃঙ্খলা চাই না বা হতে দেব না, তাই অহেতুক কেউ পায়ে পাড়া দিয়ে গণ্ডগোল সৃষ্টি করে শান্ত দেশকে অশান্ত করার চেষ্টা করবেন না।’
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতীয় ঐক্যের আহ্বানের প্রেক্ষাপটে গণতন্ত্র রক্ষা এবং পতিত স্বৈরাচারের পুনরুত্থান ঠেকাতে ন্যূনতম কর্মসূচির গুরুত্ব নিয়ে লিখেছেন রোটারিয়ান এম নাজমুল হাসান।
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচিতে সংসদ সদস্য ড. মুহাম্মদ জালাল উদ্দিন কোনো অপশক্তির ষড়যন্ত্র সফল হতে না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।
ঢাকা থেকে ফেরার পথে গোপালগঞ্জের ঘোনাপাড়ায় বাগেরহাট জেলা বিএনপি নেতা মনিরুল হক ফরাজিকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। ফোনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি দেখার পর তাঁকে ধরে নেওয়া হয় বলে দাবি প্রত্যক্ষদর্শীর।
নড়াইলের কালিয়ায় নাশকতাবিরোধী মিছিলে হামলায় উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শেখ শাহীন ও জাসাস নেতা সোহেল মোল্লা নিহত হয়েছেন।
মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকীতে তাঁর সংগ্রামী জীবন, কাগমারী সম্মেলন, ফারাক্কা লংমার্চ ও আজকের বাংলাদেশে তাঁর প্রাসঙ্গিকতা নিয়ে লিখেছেন রোটারিয়ান এম নাজমুল হাসান।
‘শেখ হাসিনা ফিরবেন’ এমন ভিডিওবার্তা ছড়িয়ে পড়ার কয়েক ঘণ্টার মধ্যেই মঙ্গলবার ভোরে রাজধানীর বারিধারা ডিওএইচএস থেকে গ্রেপ্তার হয়েছেন সাবেক মেয়র সাঈদ খোকন।
জাতীয় সংসদের সংরক্ষিত নারী শূন্য আসনে লড়তে বিএনপির দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করতে যাচ্ছেন চট্টগ্রামের নেত্রী আফরোজা বেগম জলি।
রাকসু জিএস সালাহউদ্দিন আম্মারের রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে ফেসবুক পোস্টের প্রতিবাদে বিশ্ববিদ্যালয় ভবনে পোস্টার সাঁটিয়েছেন ছাত্রদল নেতা আবদুল্লাহ আল কাফি।
