বিনোদন

সেন্সর বোর্ডের সদস্য হলেন প্রসেনজিৎ, আছেন প্রীতি জিনতাও

বিনোদন: ভারতের কেন্দ্রীয় চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের (CBFC) নতুন সদস্য হিসেবে দায়িত্ব পেলেন টালিউডের জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ১৬ সেপ্টেম্বর প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে ১৮ সদস্যের নতুন বোর্ডের তালিকা প্রকাশ করেছে।

নতুন বোর্ডে প্রসেনজিৎ ছাড়াও রয়েছেন হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী রূপালি গঙ্গোপাধ্যায়, অভিনেত্রী প্রীতি জিনতা, পঙ্কজ ত্রিপাঠী, পল্লবী জোশী, মনোজ জোশী ও সুনীল শেঠিসহ বিনোদন অঙ্গনের আরও কয়েকজন পরিচিত মুখ। তালিকায় পরিচালক প্রিয়দর্শন, সংগীতশিল্পী রিকি কেজ, চলচ্চিত্র নির্মাতা নীলা মাধব পণ্ডা এবং গায়ক ও বিজেপির সংসদ সদস্য হংস রাজ হংসও রয়েছেন।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, সিনেমাটোগ্রাফ আইন অনুযায়ী নতুন ১৮ সদস্যের বোর্ড পুনর্গঠন করা হয়েছে। বোর্ডটির মেয়াদ তিন বছর অথবা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।

২০১৭ সালের পর এবারই নতুন করে CBFC পুনর্গঠন করা হলো। নতুন বোর্ডে চলচ্চিত্র, অভিনয়, সংগীত, সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনের বিভিন্ন ব্যক্তিত্বকে রাখা হয়েছে।

নতুন দায়িত্ব পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তিনি জানিয়েছেন, চার দশকেরও বেশি সময় ধরে বাংলা চলচ্চিত্রে কাজ করার অভিজ্ঞতা থেকে পাওয়া দায়িত্বকে গুরুত্বের সঙ্গে দেখছেন।

প্রসেনজিতের ভাষায়, “৪০ বছরের বেশি সময় ধরে বাংলা ছবিতে কাজ করছি। তাই এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে। এমন সম্মাননীয় স্থানে থেকে পুরো বাংলা ইন্ডাস্ট্রির জন্য দায়িত্ব পালন করার সাধ্যমতো চেষ্টা করব।”

অভিনেতা আরও জানান, একটি চিত্রনাট্য শুনতে শুনতেই তিনি নতুন দায়িত্ব পাওয়ার খবরটি জানতে পারেন।

এদিকে চলচ্চিত্রের পাশাপাশি ওটিটির বিষয়বস্তু নিয়েও ভারতে নতুন করে আলোচনা চলছে। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবত অতীতে ওটিটির কিছু বিষয়বস্তু নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। সেই ধারাবাহিকতায় একটি প্যানেল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ওই প্যানেলে শিক্ষা ও সংস্কৃতির সঙ্গে যুক্ত কয়েকজন সাবেক উপাচার্য এবং আরএসএসের প্রচারক রয়েছেন বলে জানা গেছে। গত মাসে প্যানেলটির প্রথম বৈঠকও হয়েছে। ওটিটির বিষয়বস্তু নিয়ে একটি প্রস্তাব তৈরি করে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রণালয় ও সরকারের সংশ্লিষ্ট মহলে পাঠানোর পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।

Related News

সম্পর্ক চেয়েছিল, কিন্তু দায়িত্ব নিতে চায়নি’ বাদশাহকে নিয়ে ঈশার ইঙ্গিত

‘বিগ বস ২০’-এ নিজের ভাঙা সম্পর্ক নিয়ে কথা বলেছেন অভিনেত্রী ঈশা রিখী। শারীরিক, মানসিক ও সামাজিক প্রতারণার মুখে পড়ার কথা জানিয়ে সাবেক সঙ্গী সম্পর্কে বিস্ফোরক ইঙ্গিত দিয়েছেন তিনি।

তামান্নার ‘ছট মাইয়া’ গান দেখে মুগ্ধ পুরোহিত

‘বন: ফোর্স অব দ্য ফরেস্ট’ সিনেমার ‘ছট মাইয়া’ গান নিয়ে কথা বলেছেন তামান্না ভাটিয়া। অভিনেত্রীর বাড়ির পুরোহিত গানটিতে ছট পূজার আচার দেখে প্রশংসা করেছেন।

ছোটপর্দায় কোয়েল মল্লিক, কোরীয় গল্পের বাংলা সিরিয়ালে নায়িকা?

টালিউডের অভিনেত্রী কোয়েল মল্লিককে সুরিন্দর ফিল্মসের নতুন বাংলা ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে দেখা যেতে পারে বলে খবর ছড়িয়েছে। তবে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রাঙামাটির পাহাড়-লেকের মায়ায় হারিয়ে গেলেন প্রভা

রাঙামাটি ভ্রমণের বেশ কিছু মায়াবী মুহূর্ত সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। পাহাড়, কাপ্তাই লেক ও নৌকার সৌন্দর্যে মুগ্ধতার কথা জানিয়েছেন তিনি।

আপত্তিকর ভিডিও ছড়ানোর পর মুখ খুললেন ‘জাকির’খ্যাত পাভেল

‘ব্যাচেলর পয়েন্ট’-এর জনপ্রিয় ‘জাকির’ চরিত্রের অভিনেতা সাইদুর রহমান পাভেলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিও নিয়ে নিজের বক্তব্য জানিয়েছেন তিনি।

তানজিন তিশার প্রেমে পাগল ইরফান সাজ্জাদ, শেষে কেন যোগাযোগ বন্ধ?

চয়নিকা চৌধুরীর নির্মাণ ক্যারিয়ারের ২৫ বছর পূর্তি উপলক্ষে বিশেষ নাটকে জুটি হয়েছেন ইরফান সাজ্জাদ ও তানজিন তিশা। বিয়ের প্রস্তাবের পর কেন যোগাযোগ বন্ধ করেন তিশা?

‘শুধু পুরুষেরই কি তওবা করার অধিকার আছে? ‘দার-ই-নিজাত’ ঘিরে তুমুল আলোচনা

পাকিস্তানি ধারাবাহিক ‘দার-ই-নিজাত’-এর ১৩তম পর্বে জামিল ও জারিয়াবের সম্পর্কের পরিণতি ঘিরে দর্শকদের মধ্যে আলোচনা। প্রেম, ধর্ম ও সম্পর্কের দায়বদ্ধতা নিয়ে উঠেছে নানা প্রশ্ন।

‘তুমি যথেষ্ট, তুমি নিজেই সম্পূর্ণ’—সম্পূর্ণা পুরস্কার পেয়ে সাফা কবির

‘সম্পূর্ণা পুরস্কার ২০২৬’ পেয়েছেন অভিনেত্রী সাফা কবির। স্বীকৃতি পাওয়ার পর নারীদের নিজের শক্তি চিনে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

Search