সম্পর্ক চেয়েছিল, কিন্তু দায়িত্ব নিতে চায়নি’ বাদশাহকে নিয়ে ঈশার ইঙ্গিত
‘বিগ বস ২০’-এ নিজের ভাঙা সম্পর্ক নিয়ে কথা বলেছেন অভিনেত্রী ঈশা রিখী। শারীরিক, মানসিক ও সামাজিক প্রতারণার মুখে পড়ার কথা জানিয়ে সাবেক সঙ্গী সম্পর্কে বিস্ফোরক ইঙ্গিত দিয়েছেন তিনি।
বিনোদন: পাহাড়, লেক আর নৌকার মায়াবী সৌন্দর্যে মুগ্ধ হয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। সম্প্রতি রাঙামাটি ভ্রমণের বেশ কিছু মুহূর্ত ক্যামেরাবন্দি করে সামাজিক মাধ্যমে ভক্ত-অনুরাগীদের সঙ্গে শেয়ার করেছেন তিনি। ছবিগুলোতে পাহাড়-লেক ঘেরা প্রকৃতির মাঝে অভিনেত্রীর মুগ্ধতার পাশাপাশি ভ্রমণের আনন্দও ফুটে উঠেছে।
রাঙামাটির পাহাড় ও কাপ্তাই লেকের মিতালি, নৌকার দুলুনি এবং নির্মল বাতাস সহজেই যে কাউকে ব্যস্ত জীবনের ক্লান্তি ভুলিয়ে দিতে পারে। প্রভার ভ্রমণ মুহূর্তগুলোতেও যেন সেই প্রশান্তির ছাপই দেখা গেছে।
সামাজিক মাধ্যমে প্রকাশ করা ছবিতে পাহাড়, লেক ও নৌকার সৌন্দর্যের সঙ্গে নিজের কিছু সুন্দর মুহূর্ত তুলে ধরেছেন অভিনেত্রী। নীল পানির বুক চিরে চলা নৌকা, চারপাশের সবুজ পাহাড় আর মেঘের আনাগোনা—সব মিলিয়ে রাঙামাটির প্রকৃতির সৌন্দর্য ছবিগুলোতে ধরা দিয়েছে।
রাঙামাটির সৌন্দর্য নিয়ে দেশের জনপ্রিয় গান ‘রাঙা মাটির রঙে চোখ জুড়ালো, সাম্পান মাঝির গানে মন ভরালো’-এর আবহও যেন প্রভার ছবিগুলোতে ফিরে এসেছে। গানটি গেয়েছেন নিয়াজ মোহাম্মদ চৌধুরী। এর কথা লিখেছেন মনিরুজ্জামান মনির এবং সুর করেছেন আলাউদ্দিন আলী।
প্রভার ছবির ক্যাপশনেও উঠে এসেছে রাঙামাটির প্রতি তার মুগ্ধতা। তিনি লিখেছেন, ‘পাহাড়, লেক, একটি সুন্দর নৌকা, আমাদের খুনসুটি আর একটু জাদুর মাঝে কোথাও যেন হারিয়ে গিয়েছিলাম। রাঙামাটি ছিল ভীষণ সুন্দর।’
অভিনেত্রীর সেই পোস্টের ছবিগুলোতে প্রকৃতির কাছাকাছি কাটানো সময়ের আনন্দ ও প্রশান্তির অনুভূতিই সবচেয়ে বেশি ফুটে উঠেছে। ভক্তদের কাছেও মুহূর্তগুলো পেয়েছে ইতিবাচক সাড়া।
‘বিগ বস ২০’-এ নিজের ভাঙা সম্পর্ক নিয়ে কথা বলেছেন অভিনেত্রী ঈশা রিখী। শারীরিক, মানসিক ও সামাজিক প্রতারণার মুখে পড়ার কথা জানিয়ে সাবেক সঙ্গী সম্পর্কে বিস্ফোরক ইঙ্গিত দিয়েছেন তিনি।
‘বন: ফোর্স অব দ্য ফরেস্ট’ সিনেমার ‘ছট মাইয়া’ গান নিয়ে কথা বলেছেন তামান্না ভাটিয়া। অভিনেত্রীর বাড়ির পুরোহিত গানটিতে ছট পূজার আচার দেখে প্রশংসা করেছেন।
টালিউডের অভিনেত্রী কোয়েল মল্লিককে সুরিন্দর ফিল্মসের নতুন বাংলা ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে দেখা যেতে পারে বলে খবর ছড়িয়েছে। তবে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
ভারতের নতুন ১৮ সদস্যের কেন্দ্রীয় চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে (CBFC) সদস্য হয়েছেন টালিউড অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। বোর্ডে রয়েছেন প্রীতি জিনতা, পঙ্কজ ত্রিপাঠী, সুনীল শেঠিসহ আরও অনেকে।
‘ব্যাচেলর পয়েন্ট’-এর জনপ্রিয় ‘জাকির’ চরিত্রের অভিনেতা সাইদুর রহমান পাভেলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিও নিয়ে নিজের বক্তব্য জানিয়েছেন তিনি।
চয়নিকা চৌধুরীর নির্মাণ ক্যারিয়ারের ২৫ বছর পূর্তি উপলক্ষে বিশেষ নাটকে জুটি হয়েছেন ইরফান সাজ্জাদ ও তানজিন তিশা। বিয়ের প্রস্তাবের পর কেন যোগাযোগ বন্ধ করেন তিশা?
পাকিস্তানি ধারাবাহিক ‘দার-ই-নিজাত’-এর ১৩তম পর্বে জামিল ও জারিয়াবের সম্পর্কের পরিণতি ঘিরে দর্শকদের মধ্যে আলোচনা। প্রেম, ধর্ম ও সম্পর্কের দায়বদ্ধতা নিয়ে উঠেছে নানা প্রশ্ন।
‘সম্পূর্ণা পুরস্কার ২০২৬’ পেয়েছেন অভিনেত্রী সাফা কবির। স্বীকৃতি পাওয়ার পর নারীদের নিজের শক্তি চিনে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
