সম্পর্ক চেয়েছিল, কিন্তু দায়িত্ব নিতে চায়নি’ বাদশাহকে নিয়ে ঈশার ইঙ্গিত
‘বিগ বস ২০’-এ নিজের ভাঙা সম্পর্ক নিয়ে কথা বলেছেন অভিনেত্রী ঈশা রিখী। শারীরিক, মানসিক ও সামাজিক প্রতারণার মুখে পড়ার কথা জানিয়ে সাবেক সঙ্গী সম্পর্কে বিস্ফোরক ইঙ্গিত দিয়েছেন তিনি।
বিনোদন: ছোটপর্দায় এক যুগেরও বেশি সময় ধরে কাজ করছেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সাফা কবির। বিজ্ঞাপন দিয়ে মিডিয়ায় যাত্রা শুরু করা এই অভিনেত্রী অভিনয়ের মাধ্যমে দর্শকের কাছে পরিচিতি পেয়েছেন। সময়ের সঙ্গে কাজের সংখ্যা কমিয়ে এখন বেছে বেছে কাজ করছেন তিনি।
আশফাক বিপুল পরিচালিত এয়ারটেল বাংলাদেশের একটি বিজ্ঞাপনের মাধ্যমে মিডিয়া জগতে পা রাখেন সাফা। এরপর প্রাণ পিনাট বার ও প্যারাসুট নারিকেল তেলের বিজ্ঞাপনে কাজ করে পরিচিতি পান। পরে একাধিক একক নাটক, টেলিফিল্ম ও ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে নিজের অবস্থান তৈরি করেন।
সাফা কবিরকে সর্বশেষ পর্দায় দেখা গেছে এবারের কোরবানির ঈদে। ঈদ উপলক্ষে প্রচারিত তাঁর অভিনীত একাধিক নাটক দর্শকের প্রশংসা ও জনপ্রিয়তা পেয়েছে।
তবে ঈদের পর নতুন কোনো কাজে তাঁকে দেখা যাবে কি না, সে বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি। সম্প্রতি যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন এই অভিনেত্রী। নতুন কোনো কাজের প্রস্তুতি নিচ্ছেন কি না, তা নিয়েও আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি তিনি।
অভিনয়ের পাশাপাশি নারী হিসেবে নিজের সাফল্যময় পথচলার স্বীকৃতিও পেয়েছেন সাফা কবির। সম্প্রতি তিনি পেয়েছেন ‘সম্পূর্ণা পুরস্কার ২০২৬’।
পুরস্কার পাওয়ার পর নিজের অনুভূতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ফেসবুকে তিনি লেখেন, ‘প্রতিটি স্বীকৃতিই আমার কাছে বিশেষ। কারণ এগুলো আমাকে আরও পরিশ্রম করতে এবং সামনে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে।’
নিজের এই স্বীকৃতির আনন্দ থেকে অন্য নারীদেরও নিজ নিজ কর্মক্ষেত্রে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন সাফা।
তিনি বলেন, ‘প্রতিটি নারীকে আজ শুধু একটা কথাই বলতে চাই—তুমি যথেষ্ট, তুমি নিজেই সম্পূর্ণ। নিজের শক্তিকে চিনে নাও, নিজের জায়গা তৈরি করো, আর নিজের পৃথিবীটা জয় করো।’
এক যুগের বেশি সময়ের ক্যারিয়ারে বিজ্ঞাপন, নাটক ও টেলিফিল্মে কাজ করে দর্শকের কাছে পরিচিতি তৈরি করেছেন সাফা কবির। এখন বেছে বেছে কাজ করলেও নতুন কোনো কাজ বা চমক নিয়ে আবারও পর্দায় ফেরার অপেক্ষায় রয়েছেন তাঁর ভক্ত-অনুরাগীরা।
‘বিগ বস ২০’-এ নিজের ভাঙা সম্পর্ক নিয়ে কথা বলেছেন অভিনেত্রী ঈশা রিখী। শারীরিক, মানসিক ও সামাজিক প্রতারণার মুখে পড়ার কথা জানিয়ে সাবেক সঙ্গী সম্পর্কে বিস্ফোরক ইঙ্গিত দিয়েছেন তিনি।
‘বন: ফোর্স অব দ্য ফরেস্ট’ সিনেমার ‘ছট মাইয়া’ গান নিয়ে কথা বলেছেন তামান্না ভাটিয়া। অভিনেত্রীর বাড়ির পুরোহিত গানটিতে ছট পূজার আচার দেখে প্রশংসা করেছেন।
টালিউডের অভিনেত্রী কোয়েল মল্লিককে সুরিন্দর ফিল্মসের নতুন বাংলা ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে দেখা যেতে পারে বলে খবর ছড়িয়েছে। তবে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
ভারতের নতুন ১৮ সদস্যের কেন্দ্রীয় চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে (CBFC) সদস্য হয়েছেন টালিউড অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। বোর্ডে রয়েছেন প্রীতি জিনতা, পঙ্কজ ত্রিপাঠী, সুনীল শেঠিসহ আরও অনেকে।
রাঙামাটি ভ্রমণের বেশ কিছু মায়াবী মুহূর্ত সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। পাহাড়, কাপ্তাই লেক ও নৌকার সৌন্দর্যে মুগ্ধতার কথা জানিয়েছেন তিনি।
‘ব্যাচেলর পয়েন্ট’-এর জনপ্রিয় ‘জাকির’ চরিত্রের অভিনেতা সাইদুর রহমান পাভেলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিও নিয়ে নিজের বক্তব্য জানিয়েছেন তিনি।
চয়নিকা চৌধুরীর নির্মাণ ক্যারিয়ারের ২৫ বছর পূর্তি উপলক্ষে বিশেষ নাটকে জুটি হয়েছেন ইরফান সাজ্জাদ ও তানজিন তিশা। বিয়ের প্রস্তাবের পর কেন যোগাযোগ বন্ধ করেন তিশা?
পাকিস্তানি ধারাবাহিক ‘দার-ই-নিজাত’-এর ১৩তম পর্বে জামিল ও জারিয়াবের সম্পর্কের পরিণতি ঘিরে দর্শকদের মধ্যে আলোচনা। প্রেম, ধর্ম ও সম্পর্কের দায়বদ্ধতা নিয়ে উঠেছে নানা প্রশ্ন।
