প্রেম, বিশ্বাসঘাতকতা ও প্রতিশোধের গল্প, বিশ্বজুড়ে ঝড় তুলেছে কোরীয় সিরিজ ‘দ্য রিম্যারিড এমপ্রেস
বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয়তা অর্জন করেছে কোরীয় ফ্যান্টাসি সিরিজ ‘দ্য রিম্যারিড এমপ্রেস’। ডিজনি প্লাসে মুক্তির পর থেকেই এটি রেকর্ড গড়েছে।
বিনোদন: নির্মাতা কাজল আরেফিন অমি পরিচালিত জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর ‘জাকির’ চরিত্রে অভিনয় করে পরিচিতি পাওয়া অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তাঁর দাবি, এক নারীর সঙ্গে ভিডিও কলে কথোপকথনের প্রায় ৪৫ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভিডিওটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা যায়। বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের অবস্থান জানিয়েছেন পাভেল।
ভিডিওতে থাকা নারী সম্পর্কে পাভেল বলেন, ‘ভিডিওতে থাকা ওই নারী আমার বান্ধবী, এর বাইরে আমাদের অন্য কোনো সম্পর্ক নেই।’
অভিনেতার বক্তব্য অনুযায়ী, ভিডিওতে দেখা ওই নারীর সঙ্গে তাঁর সম্পর্ক বন্ধুত্বের মধ্যেই সীমাবদ্ধ। তবে ভিডিওটি কীভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, সে বিষয়ে তাঁর পক্ষ থেকে বিস্তারিত কিছু জানা যায়নি।
অভিনয়ে আসার আগে ভারতের জনপ্রিয় রিয়্যালিটি শো ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার সিজন ৯’-এ অংশ নিয়েছিলেন পাভেল। সেখানে যৌথভাবে দ্বিতীয় রানারআপ হন তিনি। ওই প্রতিযোগিতার মাধ্যমে দুই বাংলার দর্শকদের কাছে পরিচিতি পান এই অভিনেতা।
পরে নির্মাতা তপু খানের ‘কট বিহাইন্ড’ নাটকের মাধ্যমে অভিনয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেন তিনি।
পাভেলের ক্যারিয়ারে বড় পরিবর্তন আসে কাজল আরেফিন অমির ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকে অভিনয়ের পর। নাটকটিতে ‘বজরা বাজারের জাকির’ বা ‘জাকির হোসেন নেইমার’ চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান তিনি।
চরিত্রটি তাঁকে দেশজুড়ে পরিচিত করে তোলে। পরবর্তী সময়ে নাটকের পাশাপাশি বিভিন্ন ওয়েব কনটেন্টেও অভিনয় করেছেন পাভেল। বর্তমানে অভিনয়েই ব্যস্ত সময় পার করছেন এই অভিনেতা।
বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয়তা অর্জন করেছে কোরীয় ফ্যান্টাসি সিরিজ ‘দ্য রিম্যারিড এমপ্রেস’। ডিজনি প্লাসে মুক্তির পর থেকেই এটি রেকর্ড গড়েছে।
শেষ ইচ্ছা অনুযায়ী মায়ের কবরের পাশে সমাহিত হলেন ‘রোকযানা’ গানের জনপ্রিয় শিল্পী শেখ সাহেদ। আজ বাদ আসর গোপীবাগে তাঁর জানাজা সম্পন্ন হয়।
দীপাবলির অনুষ্ঠানে কোরআনের আয়াত খোদাই করা লকেট পরার ঘটনায় বলিউড অভিনেত্রী কারিনা কাপুর ও তাঁর স্টাইলিস্ট রিয়া কাপুরকে আইনি নোটিস পাঠানো হয়েছে।
সব্যসাচীর স্টোর থেকে বের হওয়ার ছবি প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে জল্পনা। চলতি বছরের ডিসেম্বরেই কি বিয়ে করছেন অভিনেত্রী ও সাংসদ মিমি চক্রবর্তী?
মুম্বাইয়ে সিজেপির বিক্ষোভে অংশ নিয়ে আটক হওয়ার পর হাত-পায়ে আঘাতের চিহ্ন দেখালেন জেন মেরি খান। সাথে আটক হন অভিনেতা ইমরান খান ও লেখা ওয়াশিংটন। বিনোদন সংবাদ।
দক্ষিণি সিনেমায় কাজের প্রস্তাবের আড়ালে শারীরিক সম্পর্কের শর্ত দেওয়ার অভিযোগ করেছেন অভিনেত্রী নীতি টেলর। সাবেক প্রেমিকের হাতে নির্যাতনের অভিজ্ঞতাও জানিয়েছেন তিনি।
‘দ্য ডার্টি পিকচার ২’ নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছেন প্রযোজক একতা কাপুর। নতুন সিনেমায় কারা অভিনয় করবেন, বিদ্যা বালান ফিরবেন কি না—এখনো চূড়ান্ত ঘোষণা আসেনি।
জনপ্রিয় সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এ ওয়াল্টার হোয়াইট জুনিয়র চরিত্রে অভিনয় করা আরজে মিটে ৩৪ বছর বয়সে মারা গেছেন। অভিনয়ের পাশাপাশি প্রতিবন্ধী মানুষের অধিকার নিয়ে কাজ করতেন তিনি।
