প্রেম, বিশ্বাসঘাতকতা ও প্রতিশোধের গল্প, বিশ্বজুড়ে ঝড় তুলেছে কোরীয় সিরিজ ‘দ্য রিম্যারিড এমপ্রেস
বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয়তা অর্জন করেছে কোরীয় ফ্যান্টাসি সিরিজ ‘দ্য রিম্যারিড এমপ্রেস’। ডিজনি প্লাসে মুক্তির পর থেকেই এটি রেকর্ড গড়েছে।
বিনোদন: মুম্বাইয়ে ‘বন: ফোর্স অব দ্য ফরেস্ট’ সিনেমার ঝলক প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী তামান্না ভাটিয়া। বুধবার (১৬ সেপ্টেম্বর) আয়োজিত অনুষ্ঠানে ছবির একটি গান নিয়ে কথা বলতে গিয়ে নিজের বাড়ির পুরোহিতের প্রতিক্রিয়ার কথা জানান তিনি।
অনুষ্ঠানে ছবির অভিনেতা সিদ্ধার্থ মালহোত্র, মনীশ পাল, সুনীল গ্রোভার, শ্বেতা তিওয়ারি, অনুপ সোনি, প্রযোজক একতা কাপুর ও পরিচালক দীপক কুমার মিশ্রসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
ছবিতে থাকা ‘ছট মাইয়া’ গানটি নিয়ে কথা বলতে গিয়ে তামান্না জানান, ১৫ সেপ্টেম্বর তার বাড়িতে গণেশ উৎসবের আয়োজন করা হয়েছিল। পূজা শেষে তার পুরোহিত গানটির ভিডিও দেখেন। গানে ছট পূজার বিভিন্ন আচার-অনুষ্ঠান যেভাবে তুলে ধরা হয়েছে, তা দেখে তিনি প্রশংসা করেন।
তামান্নার ভাষ্য অনুযায়ী, গানের বিভিন্ন বিষয় তার পুরোহিত খুব মনোযোগ দিয়ে দেখেছেন। এমনকি ছবিটি সবাই মিলে প্রেক্ষাগৃহে গিয়ে দেখার কথাও জানিয়েছেন তিনি।
ফোর্স অব দ্য ফরেস্ট’ কি মূলত ছট পূজাকে কেন্দ্র করে নির্মিত? জবাবে অভিনেত্রী জানান, ছবির গল্পে ছট পূজার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তবে সিনেমাটির মূল বিষয় বনদেবীকে ঘিরে।
তামান্না বলেন, ছট শুধু একটি পূজা বা উৎসব নয়, এর সঙ্গে মানুষের আবেগও গভীরভাবে জড়িয়ে আছে। সিনেমায় ছট পূজাকে ঘিরে বড় পরিসরের একটি দৃশ্য রাখা হয়েছে, যা দর্শকরা বড়পর্দায় দেখতে পাবেন।
ছবিটির মাধ্যমে ছট পূজার আচার ও আবেগকে গল্পের সঙ্গে যুক্ত করা হয়েছে বলেও জানান অভিনেত্রী। অনুষ্ঠানে নিজের অভিজ্ঞতা ভাগ করে নিয়ে গানটি ও সিনেমাটিকে ঘিরে তার প্রত্যাশার কথাও প্রকাশ করেন তামান্না।
বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয়তা অর্জন করেছে কোরীয় ফ্যান্টাসি সিরিজ ‘দ্য রিম্যারিড এমপ্রেস’। ডিজনি প্লাসে মুক্তির পর থেকেই এটি রেকর্ড গড়েছে।
শেষ ইচ্ছা অনুযায়ী মায়ের কবরের পাশে সমাহিত হলেন ‘রোকযানা’ গানের জনপ্রিয় শিল্পী শেখ সাহেদ। আজ বাদ আসর গোপীবাগে তাঁর জানাজা সম্পন্ন হয়।
দীপাবলির অনুষ্ঠানে কোরআনের আয়াত খোদাই করা লকেট পরার ঘটনায় বলিউড অভিনেত্রী কারিনা কাপুর ও তাঁর স্টাইলিস্ট রিয়া কাপুরকে আইনি নোটিস পাঠানো হয়েছে।
সব্যসাচীর স্টোর থেকে বের হওয়ার ছবি প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে জল্পনা। চলতি বছরের ডিসেম্বরেই কি বিয়ে করছেন অভিনেত্রী ও সাংসদ মিমি চক্রবর্তী?
মুম্বাইয়ে সিজেপির বিক্ষোভে অংশ নিয়ে আটক হওয়ার পর হাত-পায়ে আঘাতের চিহ্ন দেখালেন জেন মেরি খান। সাথে আটক হন অভিনেতা ইমরান খান ও লেখা ওয়াশিংটন। বিনোদন সংবাদ।
দক্ষিণি সিনেমায় কাজের প্রস্তাবের আড়ালে শারীরিক সম্পর্কের শর্ত দেওয়ার অভিযোগ করেছেন অভিনেত্রী নীতি টেলর। সাবেক প্রেমিকের হাতে নির্যাতনের অভিজ্ঞতাও জানিয়েছেন তিনি।
‘দ্য ডার্টি পিকচার ২’ নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছেন প্রযোজক একতা কাপুর। নতুন সিনেমায় কারা অভিনয় করবেন, বিদ্যা বালান ফিরবেন কি না—এখনো চূড়ান্ত ঘোষণা আসেনি।
জনপ্রিয় সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এ ওয়াল্টার হোয়াইট জুনিয়র চরিত্রে অভিনয় করা আরজে মিটে ৩৪ বছর বয়সে মারা গেছেন। অভিনয়ের পাশাপাশি প্রতিবন্ধী মানুষের অধিকার নিয়ে কাজ করতেন তিনি।
