সম্পর্ক চেয়েছিল, কিন্তু দায়িত্ব নিতে চায়নি’ বাদশাহকে নিয়ে ঈশার ইঙ্গিত
‘বিগ বস ২০’-এ নিজের ভাঙা সম্পর্ক নিয়ে কথা বলেছেন অভিনেত্রী ঈশা রিখী। শারীরিক, মানসিক ও সামাজিক প্রতারণার মুখে পড়ার কথা জানিয়ে সাবেক সঙ্গী সম্পর্কে বিস্ফোরক ইঙ্গিত দিয়েছেন তিনি।
বিনোদন: ধনাঢ্য বাবার একমাত্র ছেলে আরিয়ান। একদিন বাবার অফিস থেকে ফেরার পথে গাড়ি থেকে হঠাৎ আয়েশাকে দেখে সে। গাড়ির সামনে পড়ে যাওয়া সেই মেয়েটির এক ঝলক দেখাই যেন বদলে দেয় আরিয়ানের মন। এরপর আয়েশার প্রেমে পড়ে যায় সে।
কিছুদিন পর হঠাৎ বাসস্ট্যান্ডে আয়েশার সঙ্গে দেখা হয় আরিয়ানের। পরিচয়ের পর থেকেই নিয়মিত আয়েশাকে অনুসরণ করতে থাকে সে। এতে শুরুতে বিরক্ত হয় আয়েশা। তবে আরিয়ানের নিরন্তর আগ্রহের একপর্যায়ে তার মনও নরম হতে শুরু করে।
ধীরে ধীরে দুজনের মধ্যে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। কিন্তু গল্পের মোড় ঘুরে যায় যখন আরিয়ান আয়েশাকে বিয়ের প্রস্তাব দেয়। এরপরই হঠাৎ আরিয়ানের সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেয় আয়েশা। কারণ কী, তা জানতে মরিয়া হয়ে ওঠে আরিয়ান। একপর্যায়ে পাগলের মতো আয়েশাকে খুঁজতে থাকে সে।
তবে এটি বাস্তব জীবনের কোনো ঘটনা নয়। গল্পটি একটি বিশেষ নাটকের। নাটকটি নির্মাণ করেছেন নির্মাতা চয়নিকা চৌধুরী।
নির্মাণ ক্যারিয়ারের ২৫ বছর পূর্তি উপলক্ষে বিশেষ এই নাটক নির্মাণ করেছেন তিনি। গল্পে প্রেম, আকর্ষণ, সম্পর্ক ও বিচ্ছেদের টানাপোড়েনকে কেন্দ্র করে এগিয়েছে কাহিনি।
নাটকে আরিয়ান চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ। আয়েশার চরিত্রে দেখা যাবে তানজিন তিশাকে। তাঁদের সঙ্গে আরও অভিনয় করেছেন বরেণ্য অভিনেতা আবুল হায়াত, ডলি জহুরসহ অন্যরা।
আরিয়ানের একতরফা আকর্ষণ কীভাবে প্রেমে রূপ নেয় এবং বিয়ের প্রস্তাবের পর কেন হঠাৎ আয়েশা তাঁর সঙ্গে সব যোগাযোগ বন্ধ করে দেন—নাটকের গল্পে তারই উত্তর খুঁজবেন দর্শকেরা।
চয়নিকা চৌধুরীর নির্মিত বিশেষ নাটকটি প্রচারিত হবে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত ১০টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে।
‘বিগ বস ২০’-এ নিজের ভাঙা সম্পর্ক নিয়ে কথা বলেছেন অভিনেত্রী ঈশা রিখী। শারীরিক, মানসিক ও সামাজিক প্রতারণার মুখে পড়ার কথা জানিয়ে সাবেক সঙ্গী সম্পর্কে বিস্ফোরক ইঙ্গিত দিয়েছেন তিনি।
‘বন: ফোর্স অব দ্য ফরেস্ট’ সিনেমার ‘ছট মাইয়া’ গান নিয়ে কথা বলেছেন তামান্না ভাটিয়া। অভিনেত্রীর বাড়ির পুরোহিত গানটিতে ছট পূজার আচার দেখে প্রশংসা করেছেন।
টালিউডের অভিনেত্রী কোয়েল মল্লিককে সুরিন্দর ফিল্মসের নতুন বাংলা ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে দেখা যেতে পারে বলে খবর ছড়িয়েছে। তবে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
ভারতের নতুন ১৮ সদস্যের কেন্দ্রীয় চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে (CBFC) সদস্য হয়েছেন টালিউড অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। বোর্ডে রয়েছেন প্রীতি জিনতা, পঙ্কজ ত্রিপাঠী, সুনীল শেঠিসহ আরও অনেকে।
রাঙামাটি ভ্রমণের বেশ কিছু মায়াবী মুহূর্ত সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। পাহাড়, কাপ্তাই লেক ও নৌকার সৌন্দর্যে মুগ্ধতার কথা জানিয়েছেন তিনি।
‘ব্যাচেলর পয়েন্ট’-এর জনপ্রিয় ‘জাকির’ চরিত্রের অভিনেতা সাইদুর রহমান পাভেলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিও নিয়ে নিজের বক্তব্য জানিয়েছেন তিনি।
পাকিস্তানি ধারাবাহিক ‘দার-ই-নিজাত’-এর ১৩তম পর্বে জামিল ও জারিয়াবের সম্পর্কের পরিণতি ঘিরে দর্শকদের মধ্যে আলোচনা। প্রেম, ধর্ম ও সম্পর্কের দায়বদ্ধতা নিয়ে উঠেছে নানা প্রশ্ন।
‘সম্পূর্ণা পুরস্কার ২০২৬’ পেয়েছেন অভিনেত্রী সাফা কবির। স্বীকৃতি পাওয়ার পর নারীদের নিজের শক্তি চিনে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
