সারাদেশ

কোরআনের পাখিদের’ জন্য অটোভ্যান ফ্রি করেছেন ইয়ার মাহমুদ

টাঙ্গাইল: অটোভ্যানের হ্যান্ডেলে হাত রেখে প্রতিদিনের মতো টাঙ্গাইলের সখীপুর, সাগরদিঘী কিংবা কচুয়া-ভালুকা সড়কে ছুটে চলেছেন ইয়ার মাহমুদ। সংসারের চাকা সচল রাখা এবং বিদেশ যাওয়ার সময়ের জমে থাকা ঋণ পরিশোধ করাই তাঁর নিত্যদিনের সংগ্রাম। তবে তাঁর অটোভ্যানে উঠলে এক শ্রেণির যাত্রীকে কোনো ভাড়া দিতে হয় না। মাদ্রাসাছাত্র, আলেম, হাফেজ, মুফতি, ইমাম ও মুয়াজ্জিন—যাদের তিনি ভালোবেসে ‘কোরআনের পাখি’ বলে ডাকেন, তাঁদের কাছ থেকে ভাড়ার বদলে তিনি শুধু একটি দোয়া চান।

টাঙ্গাইলের সখীপুর উপজেলার কালিয়াপাড়া-ঘোনারচালা এলাকার মো. হাসান আলীর ছেলে ৪১ বছর বয়সি ইয়ার মাহমুদের জীবনে এই নিয়তের পেছনে রয়েছে এক মর্মান্তিক ইতিহাস। ২০১১ সালে তাঁর ঘরে জন্ম নেওয়া প্রথম সন্তান পৃথিবীর আলো দেখার মাত্র কয়েক ঘণ্টা পরই মারা যায়। নবজাতক সন্তানকে হারানোর সেই গভীর বেদনা আজও বয়ে বেড়াচ্ছেন তিনি। সন্তান হারানোর সেই ক্ষণেই তিনি সৃষ্টিকর্তার কাছে নিয়ত করেছিলেন—আল্লাহ যদি তাঁকে আরেকটি পুত্রসন্তান দান করেন, তবে সেই সন্তানকে কোরআনের হাফেজ বানাবেন এবং আজীবন মাদ্রাসাছাত্র ও কোরআনের সঙ্গে সম্পৃক্ত মানুষদের সম্মান জানাবেন।

এর পর জীবিকার তাগিদে ২০১৪ সালে গ্রিসে পাড়ি জমালেও বৈধ কাগজপত্রের অভাবে ১১ মাস পরই দেশে ফিরতে হয় তাঁকে। সেই বিদেশ যাত্রার চার-পাঁচ লাখ টাকার ঋণ আজও তাঁর ঘাড়ে চেপে আছে। ২০১৫ সালে একটি অটোভ্যান কিনে জীবিকার নতুন পথ বেছে নেওয়ার পর থেকেই নিজের সেই নিয়তকে জীবনের সঙ্গে জড়িয়ে নেন তিনি। বর্তমানে তাঁর অটোভ্যানের পেছনেও লেখা রয়েছে—‘কোরআনের পাখিদের জন্য ভাড়া ফ্রি।’

নিজের সংসারে অভাব-অনটন থাকলেও প্রতিদিন অন্তত ১০ থেকে ১২ জন কোরআনের সেবককে বিনা ভাড়ায় গন্তব্যে পৌঁছে দেন ইয়ার মাহমুদ। এ বিষয়ে তাঁর সরল অভিব্যক্তি, ‘আল্লাহ আমাকে দিচ্ছেন। মাদ্রাসাছাত্রদের কাছ থেকে ভাড়া না নিলে মনে হয় ওই দিন আয় আরও বেশি হয়। মানুষ থাকলে জীবনে সফলভাবে ভালো কাজ করা সম্ভব।’

স্থানীয় ইমাম হাফেজ আইন উদ্দিন আল আজাদ ও যাত্রী মো. আশরাফুল ইসলাম জানান, আজকাল যেখানে সামান্য ভাড়ার জন্য ঝামেলা হয়, সেখানে ইয়ার মাহমুদের এমন নিঃস্বার্থ ও মানবিক উদ্যোগ সত্যিই প্রশংসনীয় এবং বিরল। বাবা হাসান আলীও ছেলের এমন মানবিক কাজে গর্ববোধ করেন। অটোভ্যান চালিয়ে ঋণ পরিশোধ ও সংসার চালানোর পাশাপাশি জীবনের শেষ দিন পর্যন্ত ‘কোরআনের পাখিদের’ এভাবেই ভালোবেসে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন এই পরিশ্রমী মানুষটি।

Related News

নজরুল ইসলামসহ চারজনকে গুলি করে পেট চিরে বলেশ্বরে ফেলার সাক্ষ্য

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ গুমের মামলায় সাক্ষ্য দিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর সাব্বির। তাঁর সাক্ষ্য অনুযায়ী, নজরুল ইসলামসহ চারজনকে গুলি করে পেট চিরে সিমেন্টের বস্তা বেঁধে বলেশ্বর নদীতে ফেলে দেওয়া হয়েছিল।

নিম্নস্তরের প্রতি ১০ শলাকা সিগারেটের দাম ৬৫ টাকা নির্ধারণ

জাতীয় রাজস্ব বোর্ডের প্রজ্ঞাপন অনুযায়ী নিম্নস্তরের প্রতি ১০ শলাকা সিগারেটের সর্বনিম্ন খুচরা মূল্য ৬২ টাকা থেকে বাড়িয়ে ৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

ভারত থেকে মৈত্রী পাইপলাইনের মাধ্যমে এল ৪৭ লাখ লিটার ডিজেল

বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইনের মাধ্যমে প্রায় ৪ হাজার মেট্রিক টন বা ৪৭ লাখ লিটার ডিজেল দিনাজপুরের পার্বতীপুর ডিপোতে এসে পৌঁছেছে।

বেক্সিমকোর ৯৯৩ কোটি টাকার ঋণ, নিলামে কোনো ক্রেতা মেলেনি

৯৯৩ কোটি টাকার খেলাপি ঋণ আদায়ে বেক্সিমকোর বন্ধক রাখা জমি ও সম্পত্তি নিলামে তুলেছিল রূপালী ব্যাংক, তবে কোনো ক্রেতা পাওয়া যায়নি।

ইউসিবির২৫ কোটি টাকা আত্মসাৎদের মামলা: সাবেক ভূমিমন্ত্রী

চট্টগ্রামে ইউসিবির ২৫ কোটি টাকা আত্মসাতের মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীসহ আসামিদের বিরুদ্ধে আরও দুই সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে।

ঢাকার ছাদে পাখি ও জীববৈচিত্র্যের নিরাপদ আবাস ‘আকাশ নীড়’

ঢাকার কংক্রিটের নগরীতে পাখি ও জীববৈচিত্র্যের নিরাপদ আবাস হিসেবে গড়ে উঠেছে ‘আকাশ নীড়’। ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে তৈরি এ ছাদবাগানে রয়েছে ৫৮ প্রজাতির ৪১৮টি গাছ।

গাজীপুরে তালাবদ্ধ স্বাস্থ্যকেন্দ্র, দেয়াল টপকে ভেতরে ঢুকলেন এমপি

শ্রীপুরের গাজীপুর ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে তালা ঝুলতে দেখে প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করেন এমপি রফিকুল ইসলাম বাচ্চু। ভেতরে চিকিৎসক না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

রাজধানীতে ভ্যাপসা গরম, বৃষ্টি-বজ্রবৃষ্টির আভাস

ঢাকায় সকাল থেকেই ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অফিস জানিয়েছে, বুধবার রাজধানী ও পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

Search