বিনোদন

ইংরেজি সাক্ষাৎকারে হঠাৎ চীনা ভাষায় কথা বললেন এআই অভিনেত্রী

আন্তর্জাতিক: ক্যামেরার সামনে ইংরেজিতে সাক্ষাৎকার দিচ্ছিলেন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্মিত ভার্চুয়াল অভিনেত্রী টিলি নরউড। সবকিছু ঠিকঠাকই চলছিল। হঠাৎ এক প্রশ্নের উত্তর দিতে গিয়ে ইংরেজির বদলে মান্দারিন ভাষায় কথা বলা শুরু করেন তিনি। এতে বেশ অবাক হয়ে যান ব্রিটিশ সম্প্রচারক পিয়ার্স মরগান ও স্কটিশ অভিনেতা টম কন্টি।

ঘটনাটি ঘটে টিলির আসন্ন সিনেমা ‘মিসঅ্যালাইন্ড’ নিয়ে আলোচনার সময়। টম কন্টি জানতে চান, সিনেমায় টিলির সঙ্গে অভিনয় করা অন্য চরিত্রগুলো বাস্তব অভিনেতাদের নাকি কম্পিউটার-নির্মিত।

প্রথমে প্রশ্নটি পুরোপুরি বুঝতে পারেননি টিলি। তিনি জানান, ‘মিসঅ্যালাইন্ড’ একটি হাইব্রিড প্রযোজনা, যেখানে বাস্তব পরিচালক, চিত্রনাট্যকার ও সম্পাদকরাও যুক্ত রয়েছেন। তাঁর ভাষ্য, এটি কাউকে সরিয়ে দেওয়ার বিষয় নয়; বরং গল্প বলার নতুন পদ্ধতি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা।

কন্টি প্রশ্নটি আরও স্পষ্ট করে জানতে চাইলে এবার টিলি বলেন, সিনেমাটির অন্য অভিনেতারাও তাঁর মতোই ডিজিটাল টুইন।

এরপর সিনেমাটি কীভাবে তৈরি হয়েছে, তা ব্যাখ্যা করার সময় আচমকাই ইংরেজির পরিবর্তে মান্দারিন ভাষায় কথা বলতে শুরু করেন টিলি। আকস্মিক এই ভাষা পরিবর্তনে পিয়ার্স মরগান ও টম কন্টি দুজনকেই বিভ্রান্ত দেখা যায়।

একপর্যায়ে কন্টি মরগানকে জিজ্ঞেস করেন, তিনি টিলির কথা বুঝতে পারছেন কি না। তখন মরগান টিলিকে বলেন, “আপনি তো কোনো কারণ ছাড়াই হঠাৎ চীনা ভাষায় কথা বলছেন।”

কেন হঠাৎ মান্দারিনে কথা বলা শুরু করলেন—মরগানের এমন প্রশ্নের জবাবে টিলি দুঃখ প্রকাশ করেন। তিনি দাবি করেন, এটি ইচ্ছাকৃত ছিল না এবং তাঁর কথায় ‘একটু সমস্যা’ হয়েছিল।

টিলির ভাষায়, কখনো কখনো তাঁর ‘তারগুলো একটু গুলিয়ে যায়’—এমনটাই ঘটেছে এবার।

মরগান পরে জানতে চান, ইংরেজিতে কথা বলার সময় এমন ঘটনা কত ঘন ঘন ঘটে। জবাবে টিলি বলেন, বিষয়টি খুবই বিরল এবং এবার ঘটনাটি তাঁর কাছেও অপ্রত্যাশিত ছিল। সাধারণত তাঁর কথোপকথন মসৃণভাবেই চলে বলেও দাবি করেন তিনি।

‘মিসঅ্যালাইন্ড’ একটি আসন্ন কমেডি-ড্রামা চলচ্চিত্র। সিনেমাটিতে এআই-নির্মিত ভার্চুয়াল অভিনেত্রী টিলি নরউড অভিনয় করছেন। তাঁকে ঘিরে কৃত্রিম বুদ্ধিমত্তা ও চলচ্চিত্রে ভার্চুয়াল অভিনয়শিল্পীর ব্যবহার নিয়ে ইতিমধ্যে আলোচনা তৈরি হয়েছে।

ইংরেজি সাক্ষাৎকারের মাঝখানে হঠাৎ মান্দারিন ভাষায় কথা বলার ঘটনাটি সেই আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে।

Related News

হত্যা মামলায় কারাগারে মরতুজা পলাশ, অনিশ্চয়তায় ‘শিকার’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ের একটি হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি মরতুজা পলাশকে নেপাল থেকে ফেরার পর বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়। তিনি কারাগারে থাকায় অনিশ্চিত ‘শিকার’ সিনেমার বাকি শুটিং।

ক্যাটরিনার শরীর নিয়ে কটূক্তি, প্রতিবাদ জানালেন আলী জাফর

ছেলে ভিয়ানের জন্মের পর প্রকাশ্যে ক্যাটরিনা কাইফকে নিয়ে সামাজিক মাধ্যমে নানা মন্তব্যের পর তার পাশে দাঁড়ালেন পাকিস্তানি অভিনেতা ও সংগীতশিল্পী আলী জাফর।

ভাইরাল ভিডিওর পর ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে বাদ পড়ছেন পাভেল?

‘ব্যাচেলর পয়েন্ট’-এর নতুন অভিনয়শিল্পীদের তালিকায় সাইদুর রহমান পাভেলের নাম নেই। ভাইরাল ভিডিওর পর তাকে বাদ দেওয়ার গুঞ্জন ছড়ালেও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

সালমান শাহর জন্মদিনে শাবনূর: মিথ্যা অপবাদ বা অসম্মানজনক মন্তব্য নয়

সালমান শাহর জন্মদিনে প্রয়াত নায়ককে স্মরণ করেছেন শাবনূর। ফেসবুক পোস্টে নব্বইয়ের দশকের স্মৃতিচারণের পাশাপাশি সালমান শাহকে নিয়ে মিথ্যা অপবাদ ও অসম্মানজনক মন্তব্য না করার অনুরোধ জানিয়েছেন তিনি।

সম্পর্ক চেয়েছিল, কিন্তু দায়িত্ব নিতে চায়নি’ বাদশাহকে নিয়ে ঈশার ইঙ্গিত

‘বিগ বস ২০’-এ নিজের ভাঙা সম্পর্ক নিয়ে কথা বলেছেন অভিনেত্রী ঈশা রিখী। শারীরিক, মানসিক ও সামাজিক প্রতারণার মুখে পড়ার কথা জানিয়ে সাবেক সঙ্গী সম্পর্কে বিস্ফোরক ইঙ্গিত দিয়েছেন তিনি।

তামান্নার ‘ছট মাইয়া’ গান দেখে মুগ্ধ পুরোহিত

‘বন: ফোর্স অব দ্য ফরেস্ট’ সিনেমার ‘ছট মাইয়া’ গান নিয়ে কথা বলেছেন তামান্না ভাটিয়া। অভিনেত্রীর বাড়ির পুরোহিত গানটিতে ছট পূজার আচার দেখে প্রশংসা করেছেন।

ছোটপর্দায় কোয়েল মল্লিক, কোরীয় গল্পের বাংলা সিরিয়ালে নায়িকা?

টালিউডের অভিনেত্রী কোয়েল মল্লিককে সুরিন্দর ফিল্মসের নতুন বাংলা ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে দেখা যেতে পারে বলে খবর ছড়িয়েছে। তবে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

সেন্সর বোর্ডের সদস্য হলেন প্রসেনজিৎ, আছেন প্রীতি জিনতাও

ভারতের নতুন ১৮ সদস্যের কেন্দ্রীয় চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে (CBFC) সদস্য হয়েছেন টালিউড অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। বোর্ডে রয়েছেন প্রীতি জিনতা, পঙ্কজ ত্রিপাঠী, সুনীল শেঠিসহ আরও অনেকে।

Search