বিনোদন

সালমান শাহর জন্মদিনে শাবনূর: মিথ্যা অপবাদ বা অসম্মানজনক মন্তব্য নয়

বিনোদন: নব্বইয়ের দশকের তুমুল জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর জন্মদিন আজ। বিশেষ এই দিনটিতে প্রয়াত নায়ককে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করেছেন ঢাকাই চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় নায়িকা শাবনূর।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক আবেগঘন পোস্টে সালমান শাহর সঙ্গে কাটানো নব্বইয়ের দশকের স্মৃতিচারণ করেন শাবনূর। একইসঙ্গে প্রয়াত এই অভিনেতাকে নিয়ে কোনো ধরনের মিথ্যা অপবাদ, তুচ্ছ-তাচ্ছিল্য বা অসম্মানজনক মন্তব্য না করার জন্য সবার প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।

পোস্টে শাবনূর লিখেছেন, “শুভ জন্মদিন, প্রিয় সালমান শাহ! কত বছর পেরিয়ে গেল, অথচ ৯০-এর দশকের সেই সোনালী দিনগুলো আজও চোখের সামনে ভাসে।”

সালমান শাহকে শুধু জনপ্রিয় নায়ক নয়, একজন অসাধারণ হৃদয়ের মানুষ হিসেবেও স্মরণ করেছেন শাবনূর। তাঁর ভাষ্য, শুটিং সেটে ইউনিটের কর্মী থেকে শুরু করে সাধারণ অভিনয়শিল্পী—কাউকেই ছোট করে দেখতেন না সালমান। সবার খোঁজ নেওয়া, প্রয়োজনের সময় পাশে দাঁড়ানো এবং আপন করে যত্ন নেওয়ার বিষয়টিও স্মৃতিচারণে উল্লেখ করেন তিনি।

শাবনূর বলেন, সালমান শাহর সুন্দর মন ও মানবিকতাই তাঁকে মানুষের হৃদয়ে এতটা আপন করে রেখেছে।

শাবনূর তাঁর পোস্টে আরও লিখেছেন, পুরোনো কোনো গান শুনলে কিংবা সালমান শাহ অভিনীত কোনো সিনেমার দৃশ্য চোখে পড়লে তাঁর মনে হয়, যেন সেই সোনালী দিনগুলোতে আবার ফিরে গেছেন।

প্রয়াত নায়কের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মহান আল্লাহর কাছে তাঁকে জান্নাতের সর্বোচ্চ স্থান দেওয়ার প্রার্থনাও করেন শাবনূর।

পোস্টের শেষাংশে সালমান শাহকে ঘিরে একটি বিশেষ বার্তা দেন এই অভিনেত্রী। তিনি বলেন, প্রয়াত এই শিল্পীকে নিয়ে কেউ যেন কোনো ধরনের মিথ্যা অপবাদ, তুচ্ছ-তাচ্ছিল্য বা অসম্মানজনক মন্তব্য না করেন।

শাবনূরের ভাষায়, “একজন প্রয়াত মহান শিল্পীর প্রতি আমাদের শ্রদ্ধা ও সম্মান সবসময় অটুট থাকুক। তার অমর স্মৃতিকে ভালোবাসা ও মর্যাদার সঙ্গেই হৃদয়ে ধরে রাখি।”

Related News

হত্যা মামলায় কারাগারে মরতুজা পলাশ, অনিশ্চয়তায় ‘শিকার’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ের একটি হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি মরতুজা পলাশকে নেপাল থেকে ফেরার পর বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়। তিনি কারাগারে থাকায় অনিশ্চিত ‘শিকার’ সিনেমার বাকি শুটিং।

ক্যাটরিনার শরীর নিয়ে কটূক্তি, প্রতিবাদ জানালেন আলী জাফর

ছেলে ভিয়ানের জন্মের পর প্রকাশ্যে ক্যাটরিনা কাইফকে নিয়ে সামাজিক মাধ্যমে নানা মন্তব্যের পর তার পাশে দাঁড়ালেন পাকিস্তানি অভিনেতা ও সংগীতশিল্পী আলী জাফর।

ভাইরাল ভিডিওর পর ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে বাদ পড়ছেন পাভেল?

‘ব্যাচেলর পয়েন্ট’-এর নতুন অভিনয়শিল্পীদের তালিকায় সাইদুর রহমান পাভেলের নাম নেই। ভাইরাল ভিডিওর পর তাকে বাদ দেওয়ার গুঞ্জন ছড়ালেও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

ইংরেজি সাক্ষাৎকারে হঠাৎ চীনা ভাষায় কথা বললেন এআই অভিনেত্রী

ইংরেজিতে সাক্ষাৎকার দেওয়ার সময় হঠাৎ মান্দারিন ভাষায় কথা বলতে শুরু করেন এআই নির্মিত ভার্চুয়াল অভিনেত্রী টিলি নরউড। ঘটনায় বিস্মিত পিয়ার্স মরগান ও টম কন্টি।

সম্পর্ক চেয়েছিল, কিন্তু দায়িত্ব নিতে চায়নি’ বাদশাহকে নিয়ে ঈশার ইঙ্গিত

‘বিগ বস ২০’-এ নিজের ভাঙা সম্পর্ক নিয়ে কথা বলেছেন অভিনেত্রী ঈশা রিখী। শারীরিক, মানসিক ও সামাজিক প্রতারণার মুখে পড়ার কথা জানিয়ে সাবেক সঙ্গী সম্পর্কে বিস্ফোরক ইঙ্গিত দিয়েছেন তিনি।

তামান্নার ‘ছট মাইয়া’ গান দেখে মুগ্ধ পুরোহিত

‘বন: ফোর্স অব দ্য ফরেস্ট’ সিনেমার ‘ছট মাইয়া’ গান নিয়ে কথা বলেছেন তামান্না ভাটিয়া। অভিনেত্রীর বাড়ির পুরোহিত গানটিতে ছট পূজার আচার দেখে প্রশংসা করেছেন।

ছোটপর্দায় কোয়েল মল্লিক, কোরীয় গল্পের বাংলা সিরিয়ালে নায়িকা?

টালিউডের অভিনেত্রী কোয়েল মল্লিককে সুরিন্দর ফিল্মসের নতুন বাংলা ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে দেখা যেতে পারে বলে খবর ছড়িয়েছে। তবে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

সেন্সর বোর্ডের সদস্য হলেন প্রসেনজিৎ, আছেন প্রীতি জিনতাও

ভারতের নতুন ১৮ সদস্যের কেন্দ্রীয় চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে (CBFC) সদস্য হয়েছেন টালিউড অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। বোর্ডে রয়েছেন প্রীতি জিনতা, পঙ্কজ ত্রিপাঠী, সুনীল শেঠিসহ আরও অনেকে।

Search