রাজনীতি

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিন

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মির্জা ফয়সল আমিনের মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। তিনি রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই এবং ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি। তবে দলীয়ভাবে এখনো তাঁর নাম আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। কয়েক দিনের মধ্যে প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে জানানো হতে পারে।

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে দলের জাতীয় স্থায়ী কমিটি ও পার্লামেন্টারি বোর্ডের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে মনোনয়নপ্রত্যাশী তিন নেতার সাক্ষাৎকার নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন মির্জা ফয়সল আমিন, জেলা বিএনপির সহসভাপতি ওবায়দুল্লাহ মাসুদ এবং সুলতানুল ফেরদৌস চৌধুরী (নম্র)। তিনজনই পৃথকভাবে দলের মনোনয়ন বোর্ডের কাছে সাক্ষাৎকার দেন।

মির্জা ফয়সল আমিন ঠাকুরগাঁও পৌরসভার সাবেক মেয়র। ওবায়দুল্লাহ মাসুদ সাবেক ছাত্রদল নেতা এবং ঠাকুরগাঁও সরকারি কলেজ ছাত্রসংসদের সাবেক ভিপি ও জিএস। সুলতানুল ফেরদৌস চৌধুরী ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। তিনি একসময় ঠাকুরগাঁও জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদকও ছিলেন।

দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বৈঠকের পর জানান, বৈঠকটি মূলত মনোনয়ন বোর্ডের বৈঠক ছিল এবং তিন আগ্রহী প্রার্থীর সাক্ষাৎকার নেওয়া হয়েছে। প্রার্থী কে হচ্ছেন, সে সিদ্ধান্ত পরে জানানো হবে বলে তিনি উল্লেখ করেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য হয়। এই শূন্য আসনে উপনির্বাচনের ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে ২৯ অক্টোবর ২০২৬। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২৭ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাই হবে ২৯ সেপ্টেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৭ অক্টোবর। প্রতীক বরাদ্দ হবে ৮ অক্টোবর।

দলীয় সূত্রের বরাতে আরও জানা গেছে, মনোনয়নপ্রক্রিয়ার ঝুঁকি এড়াতে বিএনপি একজন মনোনীত প্রার্থীর পাশাপাশি অন্য একজনকে মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ দিতে পারে। তবে এ বিষয়ে দলের আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি।

Related News

আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে: শফিকুর রহমান

১১–দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চের উদ্বোধনী সমাবেশে জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বলেছেন, আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে।

তারেক রহমানকে নির্ধারণ করতে হবে কীভাবে তিনি ক্ষমতা থেকে যাবেন: নাহিদ ইসলাম

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিজের যাওয়ার রাস্তা নিজেই নির্ধারণ করতে হবে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

গণভোটের রায় অগ্রাহ্য করার অপমানের প্রতিশোধ নিতেই রাজপথে নেমেছি: শফিকুর রহমান

গণভোটের রায় অগ্রাহ্য করে জনগণকে অপমান করা হয়েছে উল্লেখ করে এর প্রতিশোধ নিতেই ১১-দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চ থেকে হুশিয়ারি উচ্চারণ করেছেন জামায়াত আমির শফিকুর রহমান।

গণহত্যার দায়ে অভিযুক্তদের আশ্রয় দিয়ে ভারত চক্রান্ত করছে: রুহুল কবির রিজভী

পতিত স্বৈরাচার শেখ হাসিনাসহ গণহত্যার দায়ে অভিযুক্তদের আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের বিরুদ্ধে গভীর চক্রান্ত করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

ঢাকা-রংপুর লংমার্চে কোনো বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: মিয়া গোলাম পরওয়ার

১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে রংপুর অভিমুখী লংমার্চ সম্পূর্ণ শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক হবে জানিয়ে এতে কোনো বিশৃঙ্খলা না করার আহ্বান জানিয়েছেন জামায়াত সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

নোয়াখালীতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার

অসুস্থ মেয়েকে দেখতে এসে নোয়াখালীতে গ্রেপ্তার হয়েছেন কার্যক্রম নিষিদ্ধ জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র। তাঁর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনসহ আটটি মামলা রয়েছে।

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য মালয়েশিয়া গেলেন মির্জা আব্বাস

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।

ঢাকার দুই সিটিতে তিন দলের প্রার্থী প্রায় চূড়ান্ত

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি, জামায়াত ও এনসিপির প্রার্থী তালিকা প্রায় চূড়ান্ত। নির্দলীয় এই নির্বাচনে তিন দলের ভিন্ন কৌশল রাজনৈতিক উত্তাপ বাড়িয়েছে।

Search