বিনোদন

দ্বিতীয়বার কন্যাসন্তানের মা-বাবা হলেন দীপিকা-রণবীর

বিনোদন: দ্বিতীয়বার মা-বাবা হলেন বলিউড তারকা দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। শনিবার (১৯ সেপ্টেম্বর) এই তারকা দম্পতির ঘরে এসেছে কন্যাসন্তান। সামাজিক যোগাযোগমাধ্যমে পায়ের ছাপের একটি ছবি প্রকাশ করে সুখবরটি জানিয়েছেন তারা।

দীপিকা ও রণবীরের প্রথম সন্তান দুয়া। ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর জন্ম নেয় তাদের প্রথম কন্যা। দুই বছর পর আবারও কন্যাসন্তানের বাবা-মা হলেন এই তারকা দম্পতি।

দ্বিতীয় সন্তানের জন্মের এক দিন আগে, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) মুম্বাইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরে গিয়েছিলেন দীপিকা। এ সময় তার সঙ্গে ছিলেন রণবীর ও পরিবারের সদস্যরা।

সেদিন দীপিকার পরনে ছিল কমলা ও বেগুনি রঙের কুর্তা সেট। রণবীর পরেছিলেন বেগুনি কুর্তা ও সাদা প্যান্ট।

প্রথম সন্তান দুয়ার জন্মের দুই দিন আগেও সিদ্ধিবিনায়ক মন্দিরে গিয়েছিলেন এই দম্পতি। ২০২৪ সালের ৬ সেপ্টেম্বর সেখানে তাদের দেখা গিয়েছিল।

দ্বিতীয় সন্তানের জন্মের আগে অন্তঃসত্ত্বা অবস্থার বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছিলেন দীপিকা ও রণবীর। গত ৮ সেপ্টেম্বর মেয়ে দুয়ার দ্বিতীয় জন্মদিন উপলক্ষে রণবীর তাদের মাতৃত্বকালীন ফটোশুটের কিছু অপ্রকাশিত সাদাকালো ছবি পোস্ট করেন।

সেসব ছবিতে দীপিকা ও রণবীরের সঙ্গে দেখা যায় ছোট্ট দুয়াকেও। একটি ছবিতে দীপিকার বেবি বাম্পে হাত রেখে তাকে জড়িয়ে থাকতে দেখা যায় রণবীরকে। ছবিগুলোর সঙ্গে ভক্তদের শুভেচ্ছা ও আশীর্বাদের জন্য ধন্যবাদও জানান তিনি।

২০১৩ সালে ‘গোলিয়ো কি রাসলীলা রাম-লীলা’ সিনেমার সেটে দীপিকা ও রণবীরের প্রেমের শুরু। কয়েক বছর প্রেমের পর ২০১৫ সালে গোপনে বাগ্‌দান করেন তারা।

এরপর ২০১৮ সালের ১৪ নভেম্বর ইতালির লেক কোমোয় বিয়ে করেন এই তারকা জুটি। কঙ্কনি ও সিন্ধি সংস্কৃতির ঐতিহ্য মেনে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

২০২৪ সালের ৮ সেপ্টেম্বর প্রথমবার মা-বাবা হন দীপিকা ও রণবীর। এবার তাদের পরিবারে যোগ হলো আরও এক কন্যাসন্তান।

Related News

প্রথমবার মা হলেন সোহিনী সরকার

প্রথমবার মা হয়েছেন টলিউড অভিনেত্রী সোহিনী সরকার। রোববার কলকাতার একটি বেসরকারি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তিনি। বাবা হয়েছেন শোভন গঙ্গোপাধ্যায়।

ওজন কমিয়ে চমকে দিলেন অভিনেত্রী আনিকা কবির শখ

ফ্যাটি লিভারের সমস্যা কাটিয়ে ৭ মাসে ১৫ কেজি ওজন কমিয়ে নতুন লুক ও ফিটনেসে হাজির হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী আনিকা কবির শখ। শিগগিরই ফিরছেন অভিনয়ে।

পুরুষদেরও পিরিয়ড হওয়া উচিত: শ্রুতি হাসান

পিরিয়ডের তীব্র ব্যথা, পিসিওএস ও কর্মক্ষেত্রে নারীদের স্বাস্থ্য নিয়ে কথা বলেছেন অভিনেত্রী শ্রুতি হাসান। রসিকতা করে বলেছেন, পুরুষদেরও পিরিয়ড হওয়া উচিত।

ম্যাকলমোর বিতর্কে মুখ খুললেন এড শিরান, ‘অ্যাকটিভিস্ট মিউজিশিয়ান’ হতে চাননি

ম্যাকলমোরকে ‘লুপ ট্যুর’ থেকে বাদ দেওয়া নিয়ে বিতর্কের মধ্যে ফিলাডেলফিয়ার কনসার্টে মুখ খুলেছেন এড শিরান। গাজা পরিস্থিতি ও শিল্পীদের মতপ্রকাশের স্বাধীনতা নিয়েও কথা বলেন তিনি।

সাহসী দৃশ্য নিয়ে চাপের অভিজ্ঞতা জানালেন রাধিকা আপ্তে

ক্যারিয়ারের শুরুর দিকে সাহসী ও ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ের জন্য চাপের মুখে পড়ার অভিজ্ঞতা জানিয়েছেন বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে।

ঢামেকে ভর্তি কবি ও অভিনেতা রিফাত চৌধুরী

শারীরিক নানা জটিলতা নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন কবি ও প্রবীণ নাট্যাভিনেতা রিফাত চৌধুরী। চিকিৎসার পাশাপাশি আর্থিক সহায়তার প্রয়োজনের কথা জানিয়েছেন তিনি।

‘সব শিশুর জন্য নিরাপদ শৈশব চাই’: অপূর্ব

অপ্রতিম হত্যাকাণ্ডের পর শিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। অভিভাবকদের বাড়তি সতর্কতা ও সচেতনতার আহ্বান জানিয়েছেন তিনি।

টেলরই নাকি টম ক্রুজকে শেখাচ্ছিলেন ফুটবল!

কানসাস সিটি চিফসের ম্যাচে টেলর সুইফটের সঙ্গে দীর্ঘ আলাপের বিষয়ে মুখ খুলেছেন টম ক্রুজ। অভিনেতার দাবি, সেদিন টেলরই তাকে ফুটবল শেখাচ্ছিলেন।

Search