পটুয়াখালীতে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪, আহত ২০
পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের ধলু গাজীর মোড়ে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছেন।
রাজধানী: রোববার (২০ সেপ্টেম্বর) ভোর সোয়া চারটা থেকে শুরু হওয়া ভারি বর্ষণে রাজধানীর বিভিন্ন সড়ক ও অলিগলি পানিতে তলিয়ে গেছে। বজ্রসহ মুষলধারে এই বৃষ্টিতে রামপুরা, মুগদা, খিলগাঁও, সবুজবাগ, গোড়ান, মানিকনগর, মতিঝিল, মালিবাগ, আরামবাগ, গুলিস্তান ও পল্টনসহ বিভিন্ন নিচু এলাকায় চরম জলাবদ্ধতার সৃষ্টি হয়। কোথাও হাঁটুপানি আবার কোথাও কোমরসমান পানি জমে যাওয়ায় অফিসগামী মানুষ ও সাধারণ নগরবাসীকে তীব্র দুর্ভোগের মুখে পড়তে হয়।
সরেজমিনে দেখা যায়, খিলগাঁওয়ের সিপাহীবাগ, মুগদা ও গোড়ানের বিভিন্ন অভ্যন্তরীণ সড়ক পানির নিচে তলিয়ে গেছে। মানিকনগরের অনেক ব্যবসাপ্রতিষ্ঠানে পানি ঢুকে পড়ায় ব্যবসায়ীদের ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়া আরামবাগ থেকে ফকিরাপুল ও কাকরাইল সড়কের বিভিন্ন অংশে হাঁটু থেকে কোমরসমান পানি জমে থাকায় যানবাহন চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়। মালিবাগে প্রধান সড়ক ও ফুটপাত ছাপিয়ে দোকানপাটে পানি প্রবেশ করে।
বৃষ্টির কারণে গণপরিবহন ও রিকশা সংকট দেখা দেওয়ায় যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। কোনো কোনো ক্ষেত্রে দ্বিগুণ ভাড়ায় গন্তব্যে পৌঁছাতে বাধ্য হন যাত্রীরা। রিকশাচালক ও পথচারীদের রাস্তায় লুকানো গর্ত বা ম্যানহোল নিয়ে চরম ঝুঁকিতে পড়তে দেখা যায়।
প্রতিটি বর্ষায় রাজধানীর এই জলাবদ্ধতার পেছনে অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাবকে দায়ী করেছেন স্থানীয় বাসিন্দারা। গোড়ান রোডের বাসিন্দা তানজিল হোসেন অভিযোগ করেন, বড় বড় পাইপ বসালেও নিয়মিত পরিষ্কার না করায় পলিথিন ও প্লাস্টিকের বর্জ্যে পানি নিষ্কাশন বন্ধ হয়ে যায়। অপরিকল্পিত ড্রেন নির্মাণের পর সঠিক তদারকি না থাকায় সামান্য বৃষ্টিতেই পুরো এলাকা জলমগ্ন হয়ে পড়ে। দ্রুত পানি নিষ্কাশনের পাশাপাশি কার্যকর দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের দাবি জানিয়েছেন নগরবাসী।
পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের ধলু গাজীর মোড়ে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছেন।
বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির সম্ভাবনার পাশাপাশি ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচ দিন বজ্রসহ বৃষ্টি ও ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
দেশের বিভিন্ন স্থানে তাপপ্রবাহ কমে আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া ৫টি অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আশঙ্কায় নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
বায়ুমণ্ডলে অনুকূল পরিবেশের কারণে দেশের ৩৭টি জেলায় তীব্র বজ্রপাত ও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।
গত ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিমি বৃষ্টিপাত হয়েছে। আজ রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
দেশের ১৫টি অঞ্চলের ওপর দিয়ে সর্বোচ্চ ৮০ কিমি বেগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আশঙ্কায় নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
যুব উন্নয়ন অধিদপ্তরের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের ৮ম ব্যাচের লিখিত বাছাই পরীক্ষা দেশের ৬৪ জেলায় একযোগে অনুষ্ঠিত হয়েছে। অংশ নিয়েছেন ৫২ হাজার ২০০ প্রার্থী।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের নিখোঁজ ছেলে ইশিয়াত শাহরিয়ার অপ্রতীমের লাশ লালমাই সানন্দা পাহাড় এলাকার জঙ্গল থেকে উদ্ধার করেছে পুলিশ।
