জাতীয়

গ্রেপ্তার চারজনের সম্পৃক্ততার কথা স্বীকারের দাবি স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয়: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যাকাণ্ডে গ্রেপ্তার চারজন ঘটনার সঙ্গে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অপ্রতিম নিখোঁজ হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই তার নিহত হওয়ার খবর পাওয়া যায় এবং মরদেহ উদ্ধার করা হয়। এরপর ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দ্রুত অভিযান চালিয়ে প্রথমে তিনজনকে গ্রেপ্তার করা হয়। পরে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে মামলায় মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে তিনি জানান।

এর আগে শনিবার রাতে পুলিশ অপ্রতিম হত্যাকাণ্ডে তুহিন, আনাস ও ফাহিম নামে তিনজনকে আটকের কথা জানিয়েছিল। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তুহিনকে শনাক্ত করার পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে অন্য দুজনকে আটক করা হয় বলে পুলিশ জানিয়েছিল।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে মামলার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। এর মধ্যে নিহত অপ্রতিমের ব্যবহৃত আইফোনও রয়েছে।

পুলিশ জানিয়েছে, আটক তুহিনের বাড়ি থেকে অপ্রতিমের আইফোনটি উদ্ধার করা হয়েছে। ফোনটির ফরেনসিক বিশ্লেষণসহ অন্যান্য আলামত পরীক্ষা করা হচ্ছে।

গ্রেপ্তার ব্যক্তিদের বয়স নিয়েও যাচাই-বাছাই চলছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁদের মধ্যে কয়েকজন কিশোর এবং দুজনের বয়স ১৮ বছরের বেশি হলেও একজনের বয়স ১৮ বছরের কম হতে পারে বলে তিনি জানান। জাতীয় পরিচয়পত্রসহ সংশ্লিষ্ট তথ্য যাচাই করা হচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, আটক ব্যক্তিদের আচরণ ও কর্মকাণ্ড কিশোর অপরাধী চক্রের মতো। নিহত অপ্রতিমের সঙ্গে তাদের পরিচয় ও ওঠাবসা ছিল বলেও তিনি জানান। তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী, তাদের কয়েকজন অপ্রতিমের চেয়ে বয়সে পাঁচ থেকে ১০ বছর বড় বলে উল্লেখ করেন তিনি।

তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের বিরুদ্ধে অভিযোগগুলোকে চূড়ান্তভাবে প্রমাণিত হিসেবে দেখার সুযোগ নেই।

সালাহউদ্দিন আহমদ বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা ঘটনার সঙ্গে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। এখন পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। এর অংশ হিসেবে আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি নেওয়ার বিষয়েও কাজ চলছে।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, অপ্রতিম হত্যাকাণ্ডের তদন্ত দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে। এরই মধ্যে নিহত শিশুটির ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে এবং রোববার তার দাফনও সম্পন্ন হয়েছে।

মামলাটির বিচার দ্রুত শেষ করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, পুলিশ আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুত অভিযোগপত্র দেবে। এরপর বিচার বিভাগ মামলাটি গুরুত্বের সঙ্গে নিয়ে দ্রুত বিচার সম্পন্ন করার উদ্যোগ নেবে।

এদিকে অপ্রতিম হত্যার বিচার দাবিতে রোববার কুমিল্লায় শিক্ষার্থীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে।

Related News

ইনুর ১০ বছরের কারাদণ্ডের ৫০০ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

জুলাই গণঅভ্যুত্থান-সংক্রান্ত মানবতাবিরোধী অপরাধ মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ডের ৫০০ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

২০২৭ সালের হজ নিবন্ধনের সময় শেষ ২৪ সেপ্টেম্বর

২০২৭ সালের হজের চূড়ান্ত নিবন্ধনের শেষ সময় ২৪ সেপ্টেম্বর। ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, নির্ধারিত সময়ের পর আর নিবন্ধনের সময় বাড়ানো হবে না।

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বিদায়ী সাক্ষাৎ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বৈঠকে বাংলাদেশ-চীন সম্পর্ক ও ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে আলোচনা হয়।

২৪সেপ্টেম্বর জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২৪ সেপ্টেম্বর বাংলায় ভাষণ দেবেন তিনি।

সারাদেশে হালকা থেকে মাঝারি বৃষ্টির আভাস, কোথাও কোথাও ভারী বর্ষণের শঙ্কা

ঢাকা, চট্টগ্রাম ও খুলনাসহ দেশের অধিকাংশ বিভাগে বৃষ্টির পূর্বাভাস। কমতে পারে দিনের তাপমাত্রা ও প্রশমিত হতে পারে মৃদু তাপপ্রবাহ।

বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশনের নির্বাচনে সুমন সভাপতি,ফজলুর সাধারণ সম্পাদক

বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় নির্বাচনে সভাপতি পদে মো. সুমন হাওলাদার ও সাধারণ সম্পাদক পদে মো. ফজলুর রহমান নির্বাচিত হয়েছেন।

বাংলাদেশে সফররত চীনা যুদ্ধজাহাজ পরিদর্শন করলেন প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌপ্রধান

চট্টগ্রামে শুভেচ্ছা সফরে থাকা চীন নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘থাং শান’ ও ‘দা ছিং’ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান।

১৭ বছরে শিক্ষাব্যবস্থা নিয়ে ছেলেখেলা হয়েছে: রিজভী

কেরানীগঞ্জে এসএসসির কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে রুহুল কবির রিজভী বলেছেন, বিগত ১৭ বছরে শিক্ষাব্যবস্থা নিয়ে ছেলেখেলা করা হয়েছে।

Search