বিনোদন

ঢামেকে ভর্তি কবি ও অভিনেতা রিফাত চৌধুরী

বিনোদন: আশির দশকের বিশিষ্ট কবি ও প্রবীণ নাট্যাভিনেতা রিফাত চৌধুরী শারীরিক নানা জটিলতা নিয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তিনি হাসপাতালের নতুন ভবনের মেডিসিন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে শ্বাসকষ্ট, বুকে ব্যথা, নিদ্রাহীনতা ও অতিরিক্ত শারীরিক দুর্বলতাসহ বিভিন্ন সমস্যায় ভুগছিলেন এই শিল্পী। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তার প্রয়োজনীয় চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষা চলছে।

চিকিৎসাধীন রিফাত চৌধুরী জানিয়েছেন, শারীরিকভাবে নানা জটিলতার মধ্যে থাকলেও মানসিকভাবে তিনি শক্ত আছেন। একই সঙ্গে ভক্ত-অনুরাগীদের কাছে দোয়া চাওয়ার পাশাপাশি চিকিৎসার জন্য আর্থিক সহায়তার প্রয়োজনের কথাও জানিয়েছেন তিনি।

দীর্ঘ অভিনয়জীবনে রিফাত চৌধুরী পাঁচ শতাধিক টেলিভিশন নাটকে অভিনয় করেছেন। বিভিন্ন চরিত্রে তার অভিনয় দর্শকের প্রশংসা পেয়েছে।

তার অভিনীত উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে ‘হাউসফুল’, ‘এইম ইন লাইফ’, ‘পাটিগণিত’, ‘ফোর টোয়েন্টি’, ‘সিক্সটি নাইন’, ‘বনমানুষ’, ‘বাইসাইকেল’, ‘ক্যারাম’ ও ‘মুড়ির টিন’।

বিশেষ করে ‘সিক্সটি নাইন’ নাটকের ‘জাতীয় কাকা’ চরিত্রে অভিনয়ের মাধ্যমে ব্যাপক পরিচিতি পান তিনি। চরিত্রটি দর্শকদের মধ্যে তাকে আলাদা গ্রহণযোগ্যতা এনে দেয়।

অভিনয়ের পাশাপাশি সাহিত্য অঙ্গনেও রিফাত চৌধুরীর দীর্ঘ পথচলা রয়েছে। ১৯৮৪ সালে ‘আলিঙ্গনের নাম’ কবিতার মাধ্যমে সাহিত্যচর্চা শুরু করেন তিনি।

এ পর্যন্ত তার ২৯টি গ্রন্থ প্রকাশিত হয়েছে। অভিনয়ের পাশাপাশি নিয়মিত লেখালেখির সঙ্গেও যুক্ত ছিলেন এই কবি ও অভিনেতা।

অসুস্থতার মধ্যেও সুস্থ হয়ে আবার অভিনয়ে ফিরতে এবং লেখালেখি চালিয়ে যেতে চান রিফাত চৌধুরী। তার দ্রুত আরোগ্য ও সুচিকিৎসার জন্য সহকর্মী, বন্ধু এবং সাংস্কৃতিক অঙ্গনের মানুষের পাশাপাশি শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতা কামনা করা হয়েছে।

Related News

প্রথমবার মা হলেন সোহিনী সরকার

প্রথমবার মা হয়েছেন টলিউড অভিনেত্রী সোহিনী সরকার। রোববার কলকাতার একটি বেসরকারি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তিনি। বাবা হয়েছেন শোভন গঙ্গোপাধ্যায়।

ওজন কমিয়ে চমকে দিলেন অভিনেত্রী আনিকা কবির শখ

ফ্যাটি লিভারের সমস্যা কাটিয়ে ৭ মাসে ১৫ কেজি ওজন কমিয়ে নতুন লুক ও ফিটনেসে হাজির হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী আনিকা কবির শখ। শিগগিরই ফিরছেন অভিনয়ে।

পুরুষদেরও পিরিয়ড হওয়া উচিত: শ্রুতি হাসান

পিরিয়ডের তীব্র ব্যথা, পিসিওএস ও কর্মক্ষেত্রে নারীদের স্বাস্থ্য নিয়ে কথা বলেছেন অভিনেত্রী শ্রুতি হাসান। রসিকতা করে বলেছেন, পুরুষদেরও পিরিয়ড হওয়া উচিত।

দ্বিতীয়বার কন্যাসন্তানের মা-বাবা হলেন দীপিকা-রণবীর

দ্বিতীয়বার মা-বাবা হলেন বলিউড তারকা দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। শনিবার ১৯ সেপ্টেম্বর তাদের ঘরে এসেছে কন্যাসন্তান।

ম্যাকলমোর বিতর্কে মুখ খুললেন এড শিরান, ‘অ্যাকটিভিস্ট মিউজিশিয়ান’ হতে চাননি

ম্যাকলমোরকে ‘লুপ ট্যুর’ থেকে বাদ দেওয়া নিয়ে বিতর্কের মধ্যে ফিলাডেলফিয়ার কনসার্টে মুখ খুলেছেন এড শিরান। গাজা পরিস্থিতি ও শিল্পীদের মতপ্রকাশের স্বাধীনতা নিয়েও কথা বলেন তিনি।

সাহসী দৃশ্য নিয়ে চাপের অভিজ্ঞতা জানালেন রাধিকা আপ্তে

ক্যারিয়ারের শুরুর দিকে সাহসী ও ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ের জন্য চাপের মুখে পড়ার অভিজ্ঞতা জানিয়েছেন বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে।

‘সব শিশুর জন্য নিরাপদ শৈশব চাই’: অপূর্ব

অপ্রতিম হত্যাকাণ্ডের পর শিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। অভিভাবকদের বাড়তি সতর্কতা ও সচেতনতার আহ্বান জানিয়েছেন তিনি।

টেলরই নাকি টম ক্রুজকে শেখাচ্ছিলেন ফুটবল!

কানসাস সিটি চিফসের ম্যাচে টেলর সুইফটের সঙ্গে দীর্ঘ আলাপের বিষয়ে মুখ খুলেছেন টম ক্রুজ। অভিনেতার দাবি, সেদিন টেলরই তাকে ফুটবল শেখাচ্ছিলেন।

Search