গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: ১১ দলীয় ঐক্য
গণভোটে অনুমোদিত প্রক্রিয়া অনুসরণ করে জুলাই জাতীয় সনদের সাংবিধানিক সংস্কার বাস্তবায়নের দাবি জানিয়েছে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য।
চাঁদপুর: চাঁদপুরের শাহরাস্তি পৌরসভা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক শেখ রহমত উল্লাহর বিরুদ্ধে এক নারীর সঙ্গে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। ওই নারী তার চাচাতো ভাই ও বাহরাইনপ্রবাসী ইব্রাহিম খলিলের স্ত্রী মরিয়ম বেগম বলে অভিযোগকারী পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
এ ঘটনায় রোববার (২০ সেপ্টেম্বর) সকালে শাহরাস্তি থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। পরিবারের অভিযোগ, শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে রহমত উল্লাহ ও মরিয়ম বেগম নিখোঁজ হন। এরপর থেকে তাদের দুজনের মুঠোফোন বন্ধ রয়েছে।
অভিযোগকারী পরিবারের সদস্যদের দাবি, রহমত উল্লাহ ও মরিয়ম বেগমের মধ্যে আগে থেকেই ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। বিষয়টি পরিবারের সদস্যদের নজরে আসার পর তারা দুজনের খোঁজ নিতে শুরু করেন।
রোববার সকালে রহমত উল্লাহর স্ত্রী, ইব্রাহিম খলিলের দুই সন্তানসহ পরিবারের সদস্যরা শাহরাস্তি থানায় যান।
ইব্রাহিম খলিলের ভগ্নিপতি জাহাঙ্গীর আলম বলেন, রহমত উল্লাহ ও মরিয়ম বেগমের মধ্যে দীর্ঘদিন ধরে সম্পর্কের বিষয়টি তাদের নজরে ছিল। বিষয়টি ইব্রাহিম খলিলকে জানানোর পর পারিবারিকভাবে বিষয়টি জানাজানি হয়। এরপর শনিবার রাতে তারা দুজন নিখোঁজ হন বলে দাবি করেন তিনি।
মরিয়ম বেগমের শ্বশুর হারুনুর রশিদ বাদী হয়ে থানায় অভিযোগ করেছেন। অভিযোগে তিনি দাবি করেন, তার ছেলের স্ত্রী স্বর্ণালংকার ও নগদ অর্থ সঙ্গে নিয়ে বাড়ি থেকে চলে গেছেন।
তবে এসব অভিযোগের বিষয়ে শেখ রহমত উল্লাহ বা মরিয়ম বেগমের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়টি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
গণভোটে অনুমোদিত প্রক্রিয়া অনুসরণ করে জুলাই জাতীয় সনদের সাংবিধানিক সংস্কার বাস্তবায়নের দাবি জানিয়েছে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য।
স্বামীর অসুস্থতার কথা জানিয়ে সবার কাছে দোয়া চেয়েছেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্থা শারমিন। ফেসবুক পোস্টে জানিয়েছেন, তার স্বামীর চিকিৎসা চলছে।
কুবি শিক্ষক নাহিদা বেগমের ছেলে অপ্রতিমের হত্যাকাণ্ডে শোক জানিয়ে তাঁর বাবাকে ফোন করেছেন জামায়াত আমির শফিকুর রহমান। ন্যায়বিচারের দাবি জানিয়েছেন তিনি।
দিল্লিতে সরাসরি বৈঠকের পরিকল্পনা প্রকাশ্যে আসায় অসন্তোষ প্রকাশ করেছেন শেখ হাসিনা। দলের অভ্যন্তরীণ তথ্য বাইরে না দিতে নেতাদের সতর্ক করেছেন বলে দাবি জ্যেষ্ঠ নেতার।
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মির্জা ফয়সল আমিনের মনোনয়ন চূড়ান্ত হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। আনুষ্ঠানিক ঘোষণা কয়েক দিন পর।
১১–দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চের উদ্বোধনী সমাবেশে জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বলেছেন, আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে।
প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিজের যাওয়ার রাস্তা নিজেই নির্ধারণ করতে হবে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
গণভোটের রায় অগ্রাহ্য করে জনগণকে অপমান করা হয়েছে উল্লেখ করে এর প্রতিশোধ নিতেই ১১-দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চ থেকে হুশিয়ারি উচ্চারণ করেছেন জামায়াত আমির শফিকুর রহমান।
