ওজন কমিয়ে চমকে দিলেন অভিনেত্রী আনিকা কবির শখ
ফ্যাটি লিভারের সমস্যা কাটিয়ে ৭ মাসে ১৫ কেজি ওজন কমিয়ে নতুন লুক ও ফিটনেসে হাজির হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী আনিকা কবির শখ। শিগগিরই ফিরছেন অভিনয়ে।
বিনোদন: দুই থেকে তিন হলেন টলিউডের তারকা দম্পতি সোহিনী সরকার ও শোভন গঙ্গোপাধ্যায়। রোববার (২০ সেপ্টেম্বর) কলকাতার একটি বেসরকারি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী সোহিনী। মা ও নবজাতক দুজনেই ভালো আছেন।
স্থানীয় সময় দুপুর ১২টার দিকে সোহিনী ও শোভনের সন্তান পৃথিবীর আলো দেখে। এটি এই তারকা দম্পতির প্রথম সন্তান।
সন্তান জন্মের পর সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে যৌথ বিবৃতিতে সুখবরটি জানিয়েছেন সোহিনী ও শোভন। সেখানে তাঁরা লেখেন, ‘আমাদের বীরপুরুষ, আমাদের নতুন সদস্য এসেছে। তোমরা সবাই আশীর্বাদ করো।’
গত জুলাইয়ে নিজেদের বিয়ের দ্বিতীয় বার্ষিকীতে প্রথম সন্তানের আগমনের সুখবর দিয়েছিলেন সোহিনী ও শোভন। সে সময় অভিনেত্রীর বেবিবাম্প আগলে শোভনের একটি আদুরে ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পেলে ভক্ত-অনুরাগীদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে।
২০২৪ সালের জুলাইয়ে বিয়ে করেন সোহিনী সরকার ও শোভন গঙ্গোপাধ্যায়। বিয়ের দুই বছরের মাথায় তাঁদের সংসারে এলো নতুন অতিথি।
ফ্যাটি লিভারের সমস্যা কাটিয়ে ৭ মাসে ১৫ কেজি ওজন কমিয়ে নতুন লুক ও ফিটনেসে হাজির হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী আনিকা কবির শখ। শিগগিরই ফিরছেন অভিনয়ে।
পিরিয়ডের তীব্র ব্যথা, পিসিওএস ও কর্মক্ষেত্রে নারীদের স্বাস্থ্য নিয়ে কথা বলেছেন অভিনেত্রী শ্রুতি হাসান। রসিকতা করে বলেছেন, পুরুষদেরও পিরিয়ড হওয়া উচিত।
দ্বিতীয়বার মা-বাবা হলেন বলিউড তারকা দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। শনিবার ১৯ সেপ্টেম্বর তাদের ঘরে এসেছে কন্যাসন্তান।
ম্যাকলমোরকে ‘লুপ ট্যুর’ থেকে বাদ দেওয়া নিয়ে বিতর্কের মধ্যে ফিলাডেলফিয়ার কনসার্টে মুখ খুলেছেন এড শিরান। গাজা পরিস্থিতি ও শিল্পীদের মতপ্রকাশের স্বাধীনতা নিয়েও কথা বলেন তিনি।
ক্যারিয়ারের শুরুর দিকে সাহসী ও ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ের জন্য চাপের মুখে পড়ার অভিজ্ঞতা জানিয়েছেন বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে।
শারীরিক নানা জটিলতা নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন কবি ও প্রবীণ নাট্যাভিনেতা রিফাত চৌধুরী। চিকিৎসার পাশাপাশি আর্থিক সহায়তার প্রয়োজনের কথা জানিয়েছেন তিনি।
অপ্রতিম হত্যাকাণ্ডের পর শিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। অভিভাবকদের বাড়তি সতর্কতা ও সচেতনতার আহ্বান জানিয়েছেন তিনি।
কানসাস সিটি চিফসের ম্যাচে টেলর সুইফটের সঙ্গে দীর্ঘ আলাপের বিষয়ে মুখ খুলেছেন টম ক্রুজ। অভিনেতার দাবি, সেদিন টেলরই তাকে ফুটবল শেখাচ্ছিলেন।
