প্রেম, বিশ্বাসঘাতকতা ও প্রতিশোধের গল্প, বিশ্বজুড়ে ঝড় তুলেছে কোরীয় সিরিজ ‘দ্য রিম্যারিড এমপ্রেস
বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয়তা অর্জন করেছে কোরীয় ফ্যান্টাসি সিরিজ ‘দ্য রিম্যারিড এমপ্রেস’। ডিজনি প্লাসে মুক্তির পর থেকেই এটি রেকর্ড গড়েছে।
বিনোদন: টালিউডের জনপ্রিয় তারকা দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। একসময় বাস্তব জীবনেও প্রেমের সম্পর্কে ছিলেন তারা। পরে সেই সম্পর্কে বিচ্ছেদ ঘটে এবং দুজনেই নিজেদের জীবনে এগিয়ে যান। তবে দীর্ঘদিন পর পর্দায় আবারও একসঙ্গে দেখা যাওয়ায় নতুন করে আলোচনায় এসেছেন এই সাবেক জুটি।
সম্প্রতি মুক্তি পেয়েছে দেব পরিচালিত সিনেমা ‘দেশু ৭’-এর প্রথম গান ‘তোর শুধু তোর’। লাদাখের পাহাড়ি সৌন্দর্যের মাঝে ধারণ করা গানটিতে দেব ও শুভশ্রীর রোমান্টিক রসায়ন নজর কেড়েছে দর্শকদের। গানটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা।
গান প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেব ও শুভশ্রীর বেশ কিছু রোমান্টিক ছবিও প্রকাশ্যে এসেছে। কোনো ছবিতে একে অপরকে জড়িয়ে থাকতে দেখা গেছে, আবার কোনো ফ্রেমে ধরা পড়েছে ঘনিষ্ঠ মুহূর্ত।
একটি ছবিতে শুভশ্রীকে দেবকে পেছন থেকে জড়িয়ে থাকতে দেখা যায়। অন্য একটি ছবিতে দেবের বুকে মাথা রেখে চোখ বন্ধ করে আছেন অভিনেত্রী। দেবের হাতও আলতোভাবে ছুঁয়ে রয়েছে শুভশ্রীর মুখ।
এসব ছবি দেখে অনেক ভক্তের মধ্যেই তাদের পুরোনো সম্পর্কের স্মৃতি ফিরে এসেছে। কেউ কেউ আবার প্রশ্ন তুলেছেন, পর্দার সম্পর্ক কি এবার বাস্তব জীবনেও নতুন কোনো সমীকরণের ইঙ্গিত দিচ্ছে?
আলোচনার মাত্রা আরও বাড়িয়েছে শুভশ্রীর একটি সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট। ছবিগুলো শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, ‘তুই ছাড়া না এ জগতে কিছুই আগে না।’
ক্যাপশনটি প্রকাশের পর ভক্তদের মধ্যে শুরু হয়েছে নানা জল্পনা। তবে ছবিগুলো সিনেমার প্রচারণা এবং চরিত্রের প্রেক্ষাপটের অংশ হিসেবেই প্রকাশ করা হয়েছে। তাই এর ভিত্তিতে দেব-শুভশ্রী বাস্তব জীবনে নতুন করে সম্পর্কে জড়িয়েছেন—এমন কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
দেব ও শুভশ্রী একসময় টালিউডের আলোচিত জুটি ছিলেন। তাদের প্রেমের সম্পর্কও ছিল দর্শকদের আগ্রহের কেন্দ্রে। পরে সেই সম্পর্ক ভেঙে যায় এবং দুজনেই আলাদা জীবনে এগিয়ে যান।
বহু বছর পর আবার পর্দায় একসঙ্গে তাদের রোমান্টিক উপস্থিতি স্বাভাবিকভাবেই দর্শকদের পুরোনো দিনের কথা মনে করিয়ে দিয়েছে। নতুন সিনেমার গান ও ছবিকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমের আলোচনা সেই আগ্রহকেই আরও উসকে দিয়েছে।
বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয়তা অর্জন করেছে কোরীয় ফ্যান্টাসি সিরিজ ‘দ্য রিম্যারিড এমপ্রেস’। ডিজনি প্লাসে মুক্তির পর থেকেই এটি রেকর্ড গড়েছে।
শেষ ইচ্ছা অনুযায়ী মায়ের কবরের পাশে সমাহিত হলেন ‘রোকযানা’ গানের জনপ্রিয় শিল্পী শেখ সাহেদ। আজ বাদ আসর গোপীবাগে তাঁর জানাজা সম্পন্ন হয়।
দীপাবলির অনুষ্ঠানে কোরআনের আয়াত খোদাই করা লকেট পরার ঘটনায় বলিউড অভিনেত্রী কারিনা কাপুর ও তাঁর স্টাইলিস্ট রিয়া কাপুরকে আইনি নোটিস পাঠানো হয়েছে।
সব্যসাচীর স্টোর থেকে বের হওয়ার ছবি প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে জল্পনা। চলতি বছরের ডিসেম্বরেই কি বিয়ে করছেন অভিনেত্রী ও সাংসদ মিমি চক্রবর্তী?
মুম্বাইয়ে সিজেপির বিক্ষোভে অংশ নিয়ে আটক হওয়ার পর হাত-পায়ে আঘাতের চিহ্ন দেখালেন জেন মেরি খান। সাথে আটক হন অভিনেতা ইমরান খান ও লেখা ওয়াশিংটন। বিনোদন সংবাদ।
দক্ষিণি সিনেমায় কাজের প্রস্তাবের আড়ালে শারীরিক সম্পর্কের শর্ত দেওয়ার অভিযোগ করেছেন অভিনেত্রী নীতি টেলর। সাবেক প্রেমিকের হাতে নির্যাতনের অভিজ্ঞতাও জানিয়েছেন তিনি।
‘দ্য ডার্টি পিকচার ২’ নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছেন প্রযোজক একতা কাপুর। নতুন সিনেমায় কারা অভিনয় করবেন, বিদ্যা বালান ফিরবেন কি না—এখনো চূড়ান্ত ঘোষণা আসেনি।
জনপ্রিয় সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এ ওয়াল্টার হোয়াইট জুনিয়র চরিত্রে অভিনয় করা আরজে মিটে ৩৪ বছর বয়সে মারা গেছেন। অভিনয়ের পাশাপাশি প্রতিবন্ধী মানুষের অধিকার নিয়ে কাজ করতেন তিনি।
