সারাদেশ

রাবি শিক্ষার্থীকে মারধর আনসারের সম্পৃক্ততা নেই

রাজশাহী: রাজশাহী রেলওয়ে স্টেশনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের ঘটনায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কোনো সদস্য জড়িত নন বলে জানিয়েছে বাহিনীটি। তাদের দাবি, ঘটনাটিতে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সদস্যরা জড়িত ছিলেন।

সোমবার (২১ সেপ্টেম্বর) আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর গণসংযোগ কর্মকর্তা ও সহকারী পরিচালক মো. নাজমুস সাকিবের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সম্প্রতি একটি গণমাধ্যমে আনসার সদস্যদের সম্পৃক্ততার অভিযোগে প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদ জানিয়ে বাহিনীটি এ ব্যাখ্যা দেয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার (২০ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে রাজশাহী রেলওয়ে স্টেশনে রাবির এক শিক্ষার্থীর সঙ্গে আরএনবি সদস্যদের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। এর প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ ও স্লোগান দেন।

আনসার বাহিনীর দাবি, ওই সময় আরএনবি সদস্যদের রাতের পোশাকের সঙ্গে আনসার সদস্যদের পোশাকের সাদৃশ্য থাকায় শিক্ষার্থীরা ভুলবশত আনসার সদস্যদের বিরুদ্ধে স্লোগান দেন।

পরবর্তীতে শিক্ষার্থীরা প্রকৃত বিষয়টি বুঝতে পারেন এবং জানতে পারেন, মারধরের ঘটনায় জড়িত ব্যক্তিরা আরএনবির সদস্য, আনসার সদস্য নন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এ ঘটনায় রেলওয়ে কর্তৃপক্ষ আরএনবির চার সদস্যকে সাময়িক বরখাস্ত করেছে। রোববার রাজশাহী রেলওয়ের চিফ কমান্ড্যান্ট মোহা. আশাবুল ইসলাম স্বাক্ষরিত দপ্তরাদেশে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়। বরখাস্ত হওয়া সদস্যরা হলেন মো. আরিফ হোসেন, মো. রোকন উদ্দীন, মো. শফিকুল ইসলাম ও মো. শাহাদত হোসেন।

দপ্তরাদেশে বলা হয়েছে, রাজশাহী রেলওয়ে স্টেশনে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনায় জড়িত থাকার সন্দেহে তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বলেছে, প্রকৃত তথ্য যাচাই না করে আনসার সদস্যদের জড়িয়ে সংবাদ প্রকাশ বিভ্রান্তিকর। এতে একটি সুশৃঙ্খল বাহিনীর ভাবমূর্তি অযাচিতভাবে ক্ষুণ্ন হয় বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদমাধ্যমকে প্রকৃত তথ্য যাচাই করে এ বিষয়ে প্রয়োজনীয় সংশোধনী প্রকাশের আহ্বান জানিয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

এদিকে শিক্ষার্থীকে মারধরের ঘটনায় এর আগে রাজশাহী রেলওয়ে স্টেশনে শিক্ষার্থীদের বিক্ষোভ, রেললাইন অবরোধ ও ভাঙচুরের ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়েছে।

Related News

অপ্রতিম হত্যা: বাবার ব্যবসার ডেলিভারিম্যান ছিলেন আসামি ফাহাদ

কুমিল্লার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যা মামলার আসামি মোজাম্মেল হোসেন ফাহাদ নিহতের বাবার মোবাইল সরঞ্জামের ব্যবসায় ডেলিভারিম্যান হিসেবে কাজ করতেন। আইফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টায় হত্যার অভিযোগ করেছে পুলিশ।

আশুলিয়ায় গ্যাস সিলিন্ডারবাহী লরিতে বিস্ফোরণ, নিহত ৭

আশুলিয়ার জামগড়া চৌরাস্তা এলাকায় পোশাক কারখানার সামনে গ্যাস সিলিন্ডারবাহী লরিতে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ৭ জনে দাঁড়িয়েছে। আহত ১৪ জন।

প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে বাংলাদেশ যুব অধিকার পরিষদের ফুলের শুভেচ্ছা ​যশোর প্রতিনিধি

প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত সভাপতি জাহিদ হাসান টুকুন ও সাধারণ সম্পাদক মো. নূর ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানাল যুব অধিকার পরিষদ।

দেবিদ্বারে মা-ভাবি ও শিশুকন্যাকে হত্যার অভিযোগ, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে মা, ভাবি ও দুই বছর বয়সী ভাতিজিকে ধারালো অস্ত্র দিয়ে হত্যার অভিযোগ উঠেছে ইমন নামে এক যুবকের বিরুদ্ধে। স্থানীয়রা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন।

মধ্যরাতে রাজশাহী স্টেশনে ভাঙচুর, ৪ আরএনবি সদস্য বরখাস্ত

রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে মধ্যরাতে রাজশাহী রেলস্টেশনে বিক্ষোভ ও ভাঙচুর হয়েছে। ঘটনায় চার আরএনবি সদস্য সাময়িক বরখাস্ত এবং তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

আইফোন ও ৫ হাজার টাকার দ্বন্দভে কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যা: তদন্তে চাঞ্চল্যকর তথ্য

কুমিল্লার লালমাই পাহাড়ে ১৩ বছরের অপ্রতিমকে আইফোন ও ৫ হাজার টাকার বিরোধে হত্যা করা হয়েছে। তদন্তে টিকটক ফাঁদ ও অসম বন্ধুত্বের তথ্য প্রকাশ।

পটুয়াখালীতে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪, আহত ২০

পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের ধলু গাজীর মোড়ে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছেন।

সাগরে লঘুচাপের সম্ভাবনার মাঝে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস

বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির সম্ভাবনার পাশাপাশি ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচ দিন বজ্রসহ বৃষ্টি ও ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

Search