বিনোদন

ক্যাটরিনার ওজন নিয়ে ট্রল,পাশে দাঁড়িলো: সালমান

বিনোদন: সন্তান জন্মের পর অভিনেত্রী ক্যাটরিনা কাইফের শারীরিক পরিবর্তন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা মন্তব্য ও ট্রলিং চলছে। এবার সেই প্রবণতার বিরুদ্ধে সরব হয়েছেন বলিউড অভিনেতা সালমান খান। তাঁর মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা পাচ্ছেন তিনি; জেন-জি সংস্কৃতিতে জনপ্রিয় ‘পুকি’ শব্দ ব্যবহার করেও অনেকে সালমানকে সমর্থন করছেন।

সম্প্রতি ‘বিগ বস ২০’-এর ‘উইকেন্ড কা ভার’ পর্বে অনলাইন ট্রলিং ও বডি শেমিং নিয়ে কথা বলেন সালমান। ক্যাটরিনার নাম সরাসরি উল্লেখ না করলেও তাঁর বক্তব্যকে অভিনেত্রীর সন্তান জন্মের পর ওজন নিয়ে চলা সমালোচনার সঙ্গে যুক্ত করে দেখছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।

সালমান বলেন, গর্ভধারণের পর নারীদের ওজন বাড়া স্বাভাবিক বিষয়। এ কারণে কাউকে ট্রল করার যৌক্তিকতা নেই। তিনি আরও বলেন, কোনো অভিনেত্রী সন্তান জন্মের পর কিছুটা সময় পরিবারের সঙ্গে কাটাতে চাইলে সেটিকেও সম্মান করা উচিত। সিনেমায় ফিরলে তিনি নিজের সময় ও প্রয়োজন অনুযায়ী আবার ফিটনেসে ফিরতে পারবেন।

সালমানের বক্তব্যের ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে সমর্থন করে নানা মন্তব্য করেন অনেকে। কেউ কেউ ‘গ্রিন ফ্ল্যাগ’ হিসেবে সালমানের প্রশংসা করেন। আবার জেন-জি প্রজন্মের জনপ্রিয় সম্বোধন ‘পুকি’ ব্যবহার করেও অভিনেতার প্রতি সমর্থন জানানো হয়।

ক্যাটরিনাকে নিয়ে চলা সমালোচনার প্রেক্ষাপটে সালমানের বক্তব্যের প্রভাব আরও আলোচনায় আসে। তাঁর মন্তব্যের পর এক পাকিস্তানি রেডিও জকি ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ক্যাটরিনার শারীরিক গড়ন নিয়ে করা আগের মন্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন।

শুধু ক্যাটরিনা নয়, নিজের বয়স ও চেহারা নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে কটাক্ষের প্রসঙ্গ তোলেন সালমান। ৬০ বছর বয়সে আগের মতো চেহারা ধরে রাখা সম্ভব নয়—এমন মন্তব্যের জবাবে তিনি নিজের বয়স নিয়ে ট্রলকারীদেরও পাল্টা বার্তা দেন।

একপর্যায়ে নিজের বক্তব্য বোঝাতে ক্যামেরার সামনে টুপি ও টি-শার্ট খুলে ফেলেন এবং মেকআপও মুছে ফেলেন। তাঁর বক্তব্যের উদ্দেশ্য ছিল, বয়সের সঙ্গে মানুষের চেহারায় পরিবর্তন আসা স্বাভাবিক এবং এ নিয়ে কাউকে উপহাস করা উচিত নয়।

সালমান একই সঙ্গে অভিনেত্রীদের ছবি তোলার ক্ষেত্রে পাপারাজ্জিদের আচরণ নিয়েও প্রশ্ন তোলেন। বিশেষ করে নারীদের শরীরের অনুপযুক্ত অ্যাঙ্গেল থেকে ছবি তোলার প্রবণতার সমালোচনা করেন তিনি।

সালমান খান ও ক্যাটরিনা কাইফ একসময় প্রেমের সম্পর্কে ছিলেন বলে দীর্ঘদিন ধরে বলিউডে আলোচনা ছিল। পরবর্তী সময়ে তাদের সম্পর্কের অবসান হয়। এরপর ক্যাটরিনার সঙ্গে অভিনেতা ভিকি কৌশলের সম্পর্ক গড়ে ওঠে। ২০২১ সালে বিয়ে করেন তারা এবং ২০২৫ সালের নভেম্বরে প্রথম সন্তানের বাবা-মা হন।

ক্যাটরিনার সাম্প্রতিক শারীরিক পরিবর্তন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যে আলোচনা ও ট্রলিং চলছে, তার মধ্যে সালমানের বক্তব্য নতুন করে বিষয়টি আলোচনায় এনেছে।

Related News

গাজা ইস্যুতে কেঁদে ফেললেন এড শিরান, ‘ভুলের জন্য দুঃখিত’

ফিলাডেলফিয়ার কনসার্টে গাজা পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে কেঁদে ফেলেন এড শিরান। ম্যাকলমোরকে ট্যুর থেকে বাদ দেওয়া নিয়ে বিতর্কের মধ্যেই ভক্তদের কাছে ক্ষমা চাইলেন তিনি।

‘ব্যাচেলর পয়েন্টে’ আ খ ম হাসানের নতুন চরিত্র

‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এর ১২০ নম্বর পর্বে ‘ইংলিশ লেবু’ চরিত্রে হাজির হয়েছেন আ খ ম হাসান। নতুন চরিত্র ও তাঁর অভিনয় নিয়ে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে আগ্রহ।

হাতে ‘গীতাঞ্জলি’ লাইব্রেরিতে অপু বিশ্বাস

লাইব্রেরিতে ‘গীতাঞ্জলি’ হাতে ছবি তুলে ভক্তদের নজর কেড়েছেন ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস। নতুন সিনেমা ‘শিকার’ নিয়েও ব্যস্ত রয়েছেন তিনি।

বিয়ের চাপে ভাঙনের মুখে পল্লবী-আদিত্য?

‘কমলা নিবাস’ ধারাবাহিকের নতুন প্রোমোতে পল্লবী-আদিত্যর সম্পর্কে নতুন টানাপোড়েন। আদিত্যর বিয়ে ঠিক করেছে পরিবার, মেনে নেবে কি পল্লবীকে?

বিয়ের প্রতিশ্রুতিতে যৌন শোষণের অভিযোগ: সৌরভ গুর্জর

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে যৌন শোষণের অভিযোগে অভিনেতা ও সাবেক কুস্তিগির সৌরভ গুর্জরকে গ্রেপ্তার করেছে হায়দরাবাদ পুলিশ। আদালত তাঁকে ১৪ দিনের বিচারিক হেফাজতে পাঠিয়েছেন।

ডায়ানাকে নিয়ে চাঞ্চল্যকর নতুন কিছু তথ্য এনেছে: চার্লস স্পেন্সা

প্রিন্সেস ডায়ানার মৃত্যুর আগে মোহাম্মদ আল-ফায়েদের অশোভন আচরণের কথা তাঁকে জানিয়েছিলেন ডায়ানা—নতুন স্মৃতিকথায় এমন দাবি করেছেন তাঁর ভাই চার্লস স্পেন্সার।

দেব-শুভশ্রীর ঘনিষ্ঠ ছবি ঘিরে নতুন করে প্রেমের গুঞ্জন

লাদাখে ধারণ করা ‘তোর শুধু তোর’ গানে দেব-শুভশ্রীর রোমান্টিক রসায়ন ও ঘনিষ্ঠ ছবি ঘিরে নতুন করে শুরু হয়েছে প্রেমের জল্পনা।

কাজল রাঘওয়ানিকে দেখতে ভিড়, পাথর ছুড়ে ভাঙা হলো গাড়ির কাচ

বিহারশরিফে জুয়েলারি শোরুম উদ্বোধনে কাজল রাঘওয়ানিকে দেখতে বিপুল ভিড়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে বহরের একটি গাড়িতে পাথর ছোড়া হয় ও কাচ ভেঙে যায়। নিরাপদে আছেন অভিনেত্রী।

Search