মা হওয়ার পর বদলেছে সৌন্দর্য নিয়ে ভাবনা, জানালেন ক্যাটরিনা
মাতৃত্বের পর ত্বক ও সৌন্দর্য নিয়ে নিজের দৃষ্টিভঙ্গির পরিবর্তনের কথা জানিয়েছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। গুরুত্ব দিচ্ছেন স্কিন ব্যারিয়ার, সুস্থতা ও আত্মবিশ্বাসে।
বিনোদন: সুপারস্টার রজনীকান্তের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘জেলার ২’ নিয়ে দর্শকদের আগ্রহের পারদ ক্রমেই বাড়ছে। কয়েক দিন ধরে সিনেমাটির বিভিন্ন চরিত্রের ঝলক প্রকাশ করছে নির্মাতা প্রতিষ্ঠান সান পিকচার্স। এরই ধারাবাহিকতায় রোববার (২০ সেপ্টেম্বর) প্রকাশ করা হয়েছে বলিউড অভিনেত্রী বিদ্যা বালানের চরিত্রের প্রথম ঝলক।
সিনেমাটিতে বিদ্যাকে ‘কান্তা’ চরিত্রে দেখা যাবে। ‘জেলার ২’-এর মাধ্যমে প্রথমবার রজনীকান্তের সঙ্গে একই সিনেমায় অভিনয় করছেন তিনি। প্রকাশিত ঝলকে বিদ্যা বালানকে বেশ দৃঢ় ও রহস্যময় অবতারে দেখা গেছে।
প্রকাশিত ভিডিওতে নীল শাড়ি ও কালো ব্লাউজ পরা বিদ্যা বালানকে সিঁড়ি দিয়ে নেমে একটি ঘরে প্রবেশ করতে দেখা যায়। হাতে জ্বলন্ত সিগারেট এবং মুখভঙ্গিতে আত্মবিশ্বাসী ও কঠোর অভিব্যক্তি—সব মিলিয়ে ‘কান্তা’ চরিত্রের পরিচয়টি বেশ তাৎপর্যপূর্ণ করে তুলেছে নির্মাতারা। ভিডিওতে অনিরুদ্ধ রবিচন্দরের সংগীতও দৃশ্যটির আবহ আরও জোরালো করেছে।
তবে কান্তা চরিত্রের বিস্তারিত পরিচয় বা সিনেমার গল্পে তার ভূমিকা সম্পর্কে নির্মাতারা এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি। বিভিন্ন প্রতিবেদনে চরিত্রটি নিয়ে নানা তথ্য প্রকাশ পেলেও সেগুলোকে এখনো নিশ্চিত তথ্য হিসেবে ধরা যাচ্ছে না।
নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত ‘জেলার ২’ ২০২৩ সালের সফল ‘জেলার’ সিনেমার সিক্যুয়েল। নতুন কিস্তিতে রজনীকান্তের পাশাপাশি বিদ্যা বালান, মিঠুন চক্রবর্তী, এস জে সূর্য, সুরজ ভেঞ্জারমুডু, রাম্যা কৃষ্ণন ও যোগী বাবুসহ একাধিক তারকা অভিনয় করছেন।
সিনেমাটিতে আরও রয়েছেন মোহনলাল, শিবরাজকুমার, জ্যাকি শ্রফ ও বিজয় সেতুপতির মতো তারকারা। হৃতিক রোশনেরও বিশেষ উপস্থিতি থাকার তথ্য বিভিন্ন সূত্রে এসেছে।
সান পিকচার্স আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, ‘জেলার ২’ আগামী ১৫ অক্টোবর ২০২৬ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এর আগে সিনেমাটির মুক্তি নিয়ে নানা গুঞ্জন থাকলেও নির্মাতারা নির্ধারিত তারিখটি বহাল থাকার বিষয়টি নিশ্চিত করেছেন।
মাতৃত্বের পর ত্বক ও সৌন্দর্য নিয়ে নিজের দৃষ্টিভঙ্গির পরিবর্তনের কথা জানিয়েছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। গুরুত্ব দিচ্ছেন স্কিন ব্যারিয়ার, সুস্থতা ও আত্মবিশ্বাসে।
মাতৃত্বের পর ক্যাটরিনা কাইফের শারীরিক পরিবর্তন নিয়ে ট্রলের সমালোচনা করেছেন পরিণীতি চোপড়া। তাঁর মতে, সন্তান জন্মের পর শরীরে পরিবর্তন আসা স্বাভাবিক।
২০১৭ সালে ‘অ্যান অর্ডিনারি লাইফ’ আত্মজীবনী প্রকাশের পর ব্যক্তিগত সম্পর্কের নানা বিবরণ নিয়ে বিতর্কে জড়িয়েছিলেন নওয়াজউদ্দিন সিদ্দিকী।
আগামী ২৮ সেপ্টেম্বর প্যারিস ফ্যাশন উইকের ‘লে দেফিলে’ আয়োজনে আবারও র্যাম্পে হাঁটবেন ঐশ্বরিয়া রাই বচ্চন। একই মঞ্চে থাকবেন আন্তর্জাতিক তারকারাও।
‘ববি জাসুস’ নির্মাণের সময় বিনিয়োগকারীরা সরে যাওয়ায় নিজের প্রথম কেনা বাড়ি বন্ধক রেখে ব্যাংকঋণ নিয়েছিলেন দিয়া মির্জা।
প্রেক্ষাগৃহে মুক্তির আগেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছে আল্লু অর্জুন ও অ্যাটলির ‘রাকা’। এক দৃশ্যে ৩৭ জন পারফর্মারের রিয়েল-টাইম মোশন ক্যাপচারে এই রেকর্ড।
বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনার চলচ্চিত্র ‘মায়ার জঞ্জাল’ আগামী ২৪ সেপ্টেম্বর চরকিতে মুক্তি পাচ্ছে। এতে অভিনয় করেছেন অপি করিম ও ঋত্বিক চক্রবর্তী।
বাংলাদেশে বিভিন্ন জায়গায় নিরাপত্তার ঘাটতি রয়েছে এবং নারীদের নিরাপত্তা আরও বাড়ানো প্রয়োজন বলে মন্তব্য করেছেন অভিনেত্রী তানজিন তিশা।
