বিনোদন

ছয় বছর পর ওটিটিতে ‘মায়ার জঞ্জাল’

বিনোদন: বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত চলচ্চিত্র ‘মায়ার জঞ্জাল’ এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে। নির্মাণের প্রায় ছয় বছর পর আগামী ২৪ সেপ্টেম্বর থেকে সিনেমাটি দেখা যাবে চরকিতে।

কলকাতার নির্মাতা ইন্দ্রনীল রায় চৌধুরী পরিচালিত সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের অপি করিম ও কলকাতার ঋত্বিক চক্রবর্তী। বাংলাদেশের ভিউস অ্যান্ড ভিশনস এবং কলকাতার ফ্লিপবুক যৌথভাবে সিনেমাটি প্রযোজনা করেছে।

২০২৩ সালে বাংলাদেশ ও ভারতে একযোগে প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘মায়ার জঞ্জাল’। তবে মুক্তির আগেই চীন, রাশিয়া, ইন্দোনেশিয়া, ইতালি, ভারত ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে সিনেমাটির প্রদর্শনী হয়।

দেশ-বিদেশের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়ে প্রশংসা ও পুরস্কারও পেয়েছে ‘মায়ার জঞ্জাল’।

ইতালির রোমে অনুষ্ঠিত ‘এশিয়াটিকা ফিল্ম ফেস্টিভ্যাল’-এর ‘এনকাউন্টার উইথ এশিয়ান সিনেমা’ বিভাগে সেরা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে জুরি অ্যাওয়ার্ড অর্জন করে সিনেমাটি।

এ ছাড়া যুক্তরাজ্যের লন্ডনের ‘রেইনবো চলচ্চিত্র উৎসব’-এ সেরা চলচ্চিত্রের পুরস্কার পায় এটি। ঢাকায় অনুষ্ঠিত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও এশিয়ান কমপিটিশন বিভাগে প্রতিযোগিতা করে সেরা চিত্রনাট্যের পুরস্কার অর্জন করে সিনেমাটি।

প্রখ্যাত কথাসাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের দুটি ছোটগল্প ‘বিষাক্ত প্রেম’ ও ‘সুবালা’ অবলম্বনে নির্মিত হয়েছে ‘মায়ার জঞ্জাল’।

সিনেমাটিতে অপি করিমের বিপরীতে অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তী। এ ছাড়া অভিনয় করেছেন সোহেল মণ্ডল, পরাণ বন্দ্যোপাধ্যায়, অমিত সাহাসহ দুই বাংলার আরও একঝাঁক শিল্পী।

ওটিটিতে সিনেমাটি মুক্তির খবর জানিয়ে ঋত্বিক চক্রবর্তী সামাজিক যোগাযোগমাধ্যমে অপি করিমের অভিনয়ের প্রশংসা করেছেন। সিনেমাটিতে তাঁর স্ত্রীর চরিত্রে অপি অসাধারণ অভিনয় করেছেন বলেও উল্লেখ করেন তিনি।

সোহেল মণ্ডলের সঙ্গেও এই সিনেমার মাধ্যমে প্রথমবার কাজ করেন ঋত্বিক। সিনেমাটিকে ঘিরে তাঁদের অভিজ্ঞতার কথাও সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরেছেন কলকাতার এই অভিনেতা।

সোমবার রাতে ‘মায়ার জঞ্জাল’ ওটিটিতে মুক্তির খবর জানায় চরকি। আগামী ২৪ সেপ্টেম্বর থেকে প্ল্যাটফর্মটিতে সিনেমাটি দর্শকদের জন্য উন্মুক্ত হবে।

প্রেক্ষাগৃহ ও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর এবার ওটিটি প্ল্যাটফর্মে সিনেমাটি নতুন দর্শকের কাছে পৌঁছানোর সুযোগ পাচ্ছে।

Related News

প্রেম, বিশ্বাসঘাতকতা ও প্রতিশোধের গল্প, বিশ্বজুড়ে ঝড় তুলেছে কোরীয় সিরিজ ‘দ্য রিম্যারিড এমপ্রেস

বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয়তা অর্জন করেছে কোরীয় ফ্যান্টাসি সিরিজ ‘দ্য রিম্যারিড এমপ্রেস’। ডিজনি প্লাসে মুক্তির পর থেকেই এটি রেকর্ড গড়েছে।

মায়ের কবরের পাশে সমাহিত হলেন ‘রোকযানা’র শিল্পী শেখ সাহেদ

শেষ ইচ্ছা অনুযায়ী মায়ের কবরের পাশে সমাহিত হলেন ‘রোকযানা’ গানের জনপ্রিয় শিল্পী শেখ সাহেদ। আজ বাদ আসর গোপীবাগে তাঁর জানাজা সম্পন্ন হয়।

মুসলিম ধর্ম অবমাননার অভিযোগে কারিনা কাপুরকে আইনি নোটিস

দীপাবলির অনুষ্ঠানে কোরআনের আয়াত খোদাই করা লকেট পরার ঘটনায় বলিউড অভিনেত্রী কারিনা কাপুর ও তাঁর স্টাইলিস্ট রিয়া কাপুরকে আইনি নোটিস পাঠানো হয়েছে।

বছর শেষে বিয়ের পিঁড়িতে বসছেন মিমি চক্রবর্তী? টলিপাড়ায় তুঙ্গে গুঞ্জন

সব্যসাচীর স্টোর থেকে বের হওয়ার ছবি প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে জল্পনা। চলতি বছরের ডিসেম্বরেই কি বিয়ে করছেন অভিনেত্রী ও সাংসদ মিমি চক্রবর্তী?

মুম্বাইয়ে বিক্ষোভের পর শরীরে চোটের চিহ্ন দেখালেন অভিনেত্রী জেন, আটক হন ইমরান খান

মুম্বাইয়ে সিজেপির বিক্ষোভে অংশ নিয়ে আটক হওয়ার পর হাত-পায়ে আঘাতের চিহ্ন দেখালেন জেন মেরি খান। সাথে আটক হন অভিনেতা ইমরান খান ও লেখা ওয়াশিংটন। বিনোদন সংবাদ।

কাজের প্রস্তাবে শারীরিক সম্পর্কের শর্ত, মুখ খুললেন নীতি টেলর

দক্ষিণি সিনেমায় কাজের প্রস্তাবের আড়ালে শারীরিক সম্পর্কের শর্ত দেওয়ার অভিযোগ করেছেন অভিনেত্রী নীতি টেলর। সাবেক প্রেমিকের হাতে নির্যাতনের অভিজ্ঞতাও জানিয়েছেন তিনি।

‘দ্য ডার্টি পিকচার ২’ নির্মাণের ঘোষণা একতা কাপুরের

‘দ্য ডার্টি পিকচার ২’ নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছেন প্রযোজক একতা কাপুর। নতুন সিনেমায় কারা অভিনয় করবেন, বিদ্যা বালান ফিরবেন কি না—এখনো চূড়ান্ত ঘোষণা আসেনি।

৩৪ বছর বয়সে মারা গেলেন ‘ব্রেকিং ব্যাড’ অভিনেতা আরজে মিটে

জনপ্রিয় সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এ ওয়াল্টার হোয়াইট জুনিয়র চরিত্রে অভিনয় করা আরজে মিটে ৩৪ বছর বয়সে মারা গেছেন। অভিনয়ের পাশাপাশি প্রতিবন্ধী মানুষের অধিকার নিয়ে কাজ করতেন তিনি।

Search