বিনোদন

বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা

বিনোদন: ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা বলেছেন, বাংলাদেশে বিভিন্ন জায়গায় নিরাপত্তার ঘাটতি রয়েছে। বিশেষ করে নারীদের নিরাপত্তার বিষয়টি আরও গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন বলে মন্তব্য করেছেন তিনি।

সম্প্রতি এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথা জানান তানজিন তিশা।

তিশা বলেন, নানা পরিস্থিতিতে সাধারণ মানুষ, বিশেষ করে নারীরা এমন সব সমস্যার মুখোমুখি হন, যা তাঁদের প্রাপ্য নয়। অনেক ক্ষেত্রে এসব ঘটনাকে অন্যায় মনে হলেও ভুক্তভোগীরা ন্যায়বিচার পান না বলেও মন্তব্য করেন তিনি।

অভিনেত্রীর ভাষায়, ‘সত্যি কথা বলতে, বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না। আমাদের দেশে অনেক জায়গায় নিরাপত্তার ঘাটতি রয়েছে। আমরা নিজেরাই অনেক ঝামেলায় পড়ি, যেগুলো আমরা ডিজার্ভ করি না। অনেক ক্ষেত্রেই বিষয়গুলো অন্যায় মনে হয়, ন্যায়বিচারও পাই না।’

নারীদের নিরাপত্তার বিষয়ে আরও গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে তিশা বলেন, ‘আমাদের মেয়েদের নিরাপত্তার বিষয়টি আরও গুরুত্ব দিয়ে দেখা উচিত। যে কোনো পরিস্থিতিতে নারীদের নিরাপত্তা আরও বাড়ানো দরকার।’

দীর্ঘদিন ছোটপর্দায় অভিনয়ের পর এবার বড়পর্দায় অভিষেকের অপেক্ষায় রয়েছেন তানজিন তিশা। শাকিব খানের বিপরীতে তাঁকে দেখা যাবে ‘সোলজার’ সিনেমায়।

নতুন সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ রয়েছে। বড়পর্দায় নিজের অভিষেকের অপেক্ষায় রয়েছেন তিশা।

Related News

মা হওয়ার পর বদলেছে সৌন্দর্য নিয়ে ভাবনা, জানালেন ক্যাটরিনা

মাতৃত্বের পর ত্বক ও সৌন্দর্য নিয়ে নিজের দৃষ্টিভঙ্গির পরিবর্তনের কথা জানিয়েছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। গুরুত্ব দিচ্ছেন স্কিন ব্যারিয়ার, সুস্থতা ও আত্মবিশ্বাসে।

‘জেলার ২’-এ বিদ্যা বালানের প্রথম লুক, ‘কান্তা’ চরিত্রে নতুন চমক

রজনীকান্তের ‘জেলার ২’-এ ‘কান্তা’ চরিত্রে বিদ্যা বালানের প্রথম লুক প্রকাশ হয়েছে। নীল শাড়ি ও রহস্যময় অবতারে নজর কেড়েছেন অভিনেত্রী। সিনেমাটি মুক্তি পাবে ১৫ অক্টোবর।

ক্যাটরিনাকে নিয়ে ট্রল, সমালোচকদের ‘অশিক্ষিত’ বললেন পরিণীতি

মাতৃত্বের পর ক্যাটরিনা কাইফের শারীরিক পরিবর্তন নিয়ে ট্রলের সমালোচনা করেছেন পরিণীতি চোপড়া। তাঁর মতে, সন্তান জন্মের পর শরীরে পরিবর্তন আসা স্বাভাবিক।

আত্মজীবনী লিখে বিতর্কে নওয়াজউদ্দিন, সহ-অভিনেত্রীর ক্ষোভ

২০১৭ সালে ‘অ্যান অর্ডিনারি লাইফ’ আত্মজীবনী প্রকাশের পর ব্যক্তিগত সম্পর্কের নানা বিবরণ নিয়ে বিতর্কে জড়িয়েছিলেন নওয়াজউদ্দিন সিদ্দিকী।

প্যারিস ফ্যাশন উইকে আবারও র‍্যাম্পে ঐশ্বরিয়া

আগামী ২৮ সেপ্টেম্বর প্যারিস ফ্যাশন উইকের ‘লে দেফিলে’ আয়োজনে আবারও র‍্যাম্পে হাঁটবেন ঐশ্বরিয়া রাই বচ্চন। একই মঞ্চে থাকবেন আন্তর্জাতিক তারকারাও।

‘ববি জাসুস’ বানাতে বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা

‘ববি জাসুস’ নির্মাণের সময় বিনিয়োগকারীরা সরে যাওয়ায় নিজের প্রথম কেনা বাড়ি বন্ধক রেখে ব্যাংকঋণ নিয়েছিলেন দিয়া মির্জা।

মুক্তির আগেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখান আল্লু অর্জুন এর ‘রাকা’

প্রেক্ষাগৃহে মুক্তির আগেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছে আল্লু অর্জুন ও অ্যাটলির ‘রাকা’। এক দৃশ্যে ৩৭ জন পারফর্মারের রিয়েল-টাইম মোশন ক্যাপচারে এই রেকর্ড।

ছয় বছর পর ওটিটিতে ‘মায়ার জঞ্জাল’

বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনার চলচ্চিত্র ‘মায়ার জঞ্জাল’ আগামী ২৪ সেপ্টেম্বর চরকিতে মুক্তি পাচ্ছে। এতে অভিনয় করেছেন অপি করিম ও ঋত্বিক চক্রবর্তী।

Search