জাতীয় চলচ্চিত্র পুরস্কার হাতে আবেগপ্রবণ: কার্তিক
‘চান্দু চ্যাম্পিয়ন’ সিনেমায় অভিনয়ের জন্য ভারতের ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতার সম্মান পেয়েছেন কার্তিক আরিয়ান। পুরস্কারটি প্যারাঅলিম্পিয়ানদের উৎসর্গ করেছেন তিনি।
বিনোদন: ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস দীর্ঘ অভিনয়জীবনে কাজ করেছেন দেশের অনেক নায়ক-নায়িকার সঙ্গে। নিজের পছন্দের সেরা নায়ক-নায়িকার নাম জানতে চাইলে অবশ্য কোনো একজনকে আলাদা করে বেছে নেননি তিনি। বরং বলেছেন, ‘আমার চোখে সবাই সেরা।’ এরপর নায়িকাদের তালিকা করতে গিয়ে নিজের নামও যোগ করে মজার মুহূর্ত তৈরি করেন অভিনেত্রী।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অপু বিশ্বাসকে তার পছন্দের নায়ক-নায়িকার নাম বলতে বলা হয়। নায়িকাদের প্রসঙ্গে তিনি প্রথমে মৌসুমী, পূর্ণিমা, শাবনূর ও পপির নাম বলেন। তখন উপস্থাপিকা জানান, চারজনের নাম হয়ে গেছে।
জবাবে হাসতে হাসতে অপু বলেন, ‘আরেকজন আমি।’ নিজের নামটিও তালিকায় যোগ করেন তিনি। এ সময় পুরো বিষয়টি হাস্যরসাত্মক হয়ে ওঠে।
নায়কদের প্রসঙ্গে অপু বিশ্বাসের কাছে জানতে চাওয়া হলে তিনি পাঁচজনের নাম উল্লেখ করেন। তাঁর তালিকায় রয়েছেন রিয়াজ, ফেরদৌস, আমিন খান, শাকিব খান ও শাকিল খান।
তবে অভিনেত্রী যে তালিকা দিয়েছেন, সেটিকে কোনো আনুষ্ঠানিক নির্বাচন বা শ্রেষ্ঠত্বের মাপকাঠি হিসেবে দেখেননি। দীর্ঘ ক্যারিয়ারে যেসব সহশিল্পীর সঙ্গে কাজ করেছেন, তাঁদের প্রতি নিজের ব্যক্তিগত পছন্দ ও শ্রদ্ধার জায়গা থেকেই নামগুলো বলেছেন তিনি।
এদিকে অভিনয় নিয়েও ব্যস্ত সময় পার করছেন অপু বিশ্বাস। সম্প্রতি কামরুজ্জামান রোমান পরিচালিত ‘শিকার’ সিনেমার শুটিং করেছেন তিনি। সিনেমাটির বড় একটি অংশের দৃশ্যধারণ হয়েছে নেপালে।
তবে সিনেমাটির বাকি কাজ নিয়ে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। কারণ ছবিটির নায়ক মর্তুজা পলাশ বর্তমানে কারাগারে রয়েছেন।
‘শিকার’ সিনেমায় অপু বিশ্বাস ও মর্তুজা পলাশের পাশাপাশি অভিনয় করেছেন মাহমুদুল ইসলাম মিঠু, সুমন আনোয়ার, পশ্চিমবঙ্গের কৌতুক অভিনেতা খরাজ মুখার্জি, রজতাভ দত্ত, শ্যাম ভট্টাচার্যসহ আরও অনেকে।
দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় শিল্পীর সঙ্গে পর্দা ভাগ করে নেওয়া অপু বিশ্বাস এখন নতুন সিনেমার পাশাপাশি নিজের পছন্দের নায়ক-নায়িকাদের তালিকা নিয়েও আলোচনায় এসেছেন।
‘চান্দু চ্যাম্পিয়ন’ সিনেমায় অভিনয়ের জন্য ভারতের ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতার সম্মান পেয়েছেন কার্তিক আরিয়ান। পুরস্কারটি প্যারাঅলিম্পিয়ানদের উৎসর্গ করেছেন তিনি।
মুম্বাই বিমানবন্দরে পেছন দিক থেকে ছবি তোলায় আপত্তি জানিয়েছেন মানুষী ছিল্লার। আলোকচিত্রীদের শান্তভাবে ওই ছবি মুছে দেওয়ার অনুরোধ করেন অভিনেত্রী।
পেশাগত ব্যস্ততা থেকে বিরতি নিয়ে মালদ্বীপে অবকাশ কাটাচ্ছেন দক্ষিণী অভিনেত্রী নয়নতারা। হলুদ পোশাকে সমুদ্রসৈকতে ঘোরার ছবি শেয়ার করে ভক্তদের নজর কেড়েছেন তিনি।
সন্তান জন্মের সময় প্রচুর রক্তক্ষরণ ও দীর্ঘ পুনরুদ্ধারের কারণে অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন রিচা চাড্ডা। ‘গার্লস উইল বি গার্লস’ ও ‘মুসাফিরি’ নিয়েও কথা বলেছেন অভিনেত্রী।
কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার ভবিষ্যতে আরও বাড়বে বলে মন্তব্য করেছেন হলিউড অভিনেতা টম ক্রুজ। তবে তাঁর মতে, দর্শক এখনো পর্দায় সত্যিকারের অভিজ্ঞতা দেখতে চায়।
সুনীল শেঠি জানিয়েছেন, গ্লুটেন তাঁর শরীরে সমস্যা তৈরি করে। গ্লুটেন-সম্পর্কিত সমস্যায় পেটের অস্বস্তি, র্যাশ, ক্লান্তি ও মাথাব্যথাসহ কী কী উপসর্গ দেখা দিতে পারে জেনে নিন।
মাতৃত্বের পর ত্বক ও সৌন্দর্য নিয়ে নিজের দৃষ্টিভঙ্গির পরিবর্তনের কথা জানিয়েছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। গুরুত্ব দিচ্ছেন স্কিন ব্যারিয়ার, সুস্থতা ও আত্মবিশ্বাসে।
রজনীকান্তের ‘জেলার ২’-এ ‘কান্তা’ চরিত্রে বিদ্যা বালানের প্রথম লুক প্রকাশ হয়েছে। নীল শাড়ি ও রহস্যময় অবতারে নজর কেড়েছেন অভিনেত্রী। সিনেমাটি মুক্তি পাবে ১৫ অক্টোবর।
