সারাদেশ

বাস-মিনিবাসের ভাড়া বাড়ল ১৭ পয়সা, সর্বনিম্ন ৮ ও ১০ টাকা

ঢাকা: জ্বালানি তেলের দাম বাড়ার প্রেক্ষাপটে ডিজেলচালিত বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়িয়েছে সরকার। নতুন ভাড়ার হার ২২ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়েছে। এ বিষয়ে ২২ সেপ্টেম্বর প্রজ্ঞাপন জারি করা হলেও তা বুধবার (২৩ সেপ্টেম্বর) প্রকাশ করা হয়েছে।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রজ্ঞাপনে নতুন ভাড়ার হার নির্ধারণ করা হয়েছে। এতে ঢাকা ও চট্টগ্রাম মহানগর, আন্তঃজেলা ও দূরপাল্লার রুট এবং ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) আওতাধীন এলাকার জন্য পৃথক ভাড়া নির্ধারণ করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রাম মহানগরে চলাচলকারী বাসের যাত্রীপ্রতি কিলোমিটার ভাড়া ২ টাকা ৫৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৭০ পয়সা করা হয়েছে।

আন্তঃজেলা ও দূরপাল্লার রুটে চলাচলকারী বাস ও মিনিবাসের ভাড়া ২ টাকা ২৩ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৪০ পয়সা হয়েছে।

এ ছাড়া ঢাকা ও চট্টগ্রাম মহানগরে চলাচলকারী মিনিবাস এবং ডিটিসিএর আওতাধীন ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, গাজীপুর ও মানিকগঞ্জ জেলার অভ্যন্তরীণ রুটের বাস-মিনিবাসের ভাড়া ২ টাকা ৪৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৬০ পয়সা নির্ধারণ করা হয়েছে।

ঢাকা ও চট্টগ্রাম মহানগরে চলাচলকারী বাসের সর্বনিম্ন ভাড়া ১০ টাকা এবং মিনিবাসের সর্বনিম্ন ভাড়া ৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

নতুন ভাড়ার হার শুধু ডিজেলচালিত বাস ও মিনিবাসের ক্ষেত্রে প্রযোজ্য হবে। গ্যাসচালিত বাস ও মিনিবাসের ক্ষেত্রে এই ভাড়া কার্যকর হবে না।

প্রজ্ঞাপনে প্রতিটি বাস ও মিনিবাসের দৃশ্যমান স্থানে নির্ধারিত ভাড়ার তালিকা প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া আরামদায়ক যাতায়াতের জন্য বিআরটিএ অনুমোদিত আসনসংখ্যা কমিয়ে কোনো বাস বা মিনিবাসে আসন পুনর্বিন্যাস করা হলে নির্ধারিত ভাড়া আনুপাতিক হারে পুনর্নির্ধারণ করতে হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন নেওয়ার বিধান রাখা হয়েছে।

এর আগে জ্বালানি তেলের দাম বাড়ার পর বিআরটিএ সিটি সার্ভিসে কিলোমিটারপ্রতি ১৮ পয়সা এবং দূরপাল্লার বাসে ২০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়েছিল। পরে পরিবহন মালিকদের সঙ্গে বৈঠকের পর সব সংশ্লিষ্ট শ্রেণিতে কিলোমিটারপ্রতি ১৭ পয়সা করে ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত হয়।

Related News

সাত জেলায় সন্ধ্যার মধ্যে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কসংকেত

দেশের সাত জেলায় সন্ধ্যার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া হতে পারে। সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

শেখ হাসিনাকে প্রধান আসামি করে সন্ত্রাসবিরোধী আইনে মামলা

ঝিনাইদহের কোটচাঁদপুরে নিষিদ্ধ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের মিছিলের ঘটনায় শেখ হাসিনাকে প্রধান আসামি করে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ।

পশ্চিম দিকে গভীর নিম্নচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ আরও পশ্চিম দিকে অগ্রসর হয়েছে। ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।

রামপালে যুবক আহাদ হত্যায় অভিযুক্ত চরমপন্থি মাসুম বিল্লাহসহ ৩ আসামীকে গত ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার

বাগেরহাটের রামপালে যুবক আহাদ হত্যায় ২৪ ঘণ্টার ব্যবধানে চরমপন্থি মাসুম বিল্লাহসহ ৩ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ ও র‍্যাব।

‎শিশুদের গানের টানে লালমনিরহাটের নিভৃত গ্রামে নরওয়ের রাষ্ট্রদূত ‎

লালমনিরহাটের আদিতমারীতে শিশুদের লোকসংগীত ও লোকবাদ্যযন্ত্র চর্চা পরিদর্শন করলেন বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত।

নড়াইলে ৫ দিনব্যাপী বইমেলার উদ্বোধন

নড়াইল জেলা শিল্পকলা একাডেমি চত্বরে বিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজনে পাঁচদিনব্যাপী বইমেলার উদ্বোধন করলেন জেলা প্রশাসক।

দূরপাল্লার বাসে ৮, সিটি সার্ভিসে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে দূরপাল্লার বাসে কিলোমিটারে ৮ পয়সা, সিটি সার্ভিসে ১০ পয়সা এবং লঞ্চে নটিক্যাল মাইলে ৫ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়েছে যাত্রী কল্যাণ সমিতি।

বেতনার বুকে নৌকাবাইচ, দুই পাড়ে দর্শনার্থীদের উচ্ছ্বাস

সাতক্ষীরার ধুলিহর ইউনিয়নে বেতনা নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে। ছয়টি দলের প্রতিযোগিতা দেখতে নদীর দুই পাড়ে ভিড় করেন দর্শনার্থীরা।

Search